রংপুরে ৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ

রংপুরে ৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ
জাতীয় নির্বাচনের আগে গণভোটসহ ৫ দফা দাবিতে রংপুরে বিক্ষোভ করেছে মহানগর জামায়াত। ছবি: টাইমস
Advertisement
Advertisement

রংপুরে জুলাই সনদ বাস্তবায়নে সংসদ নির্বাচনের আগে গণভোটসহ ৫ দফা দাবিতে বিক্ষোভ করেছে মহানগর জামায়াতে ইসলামী।

শুক্রবার বেলা আড়াইটায় নগরীর পাবলিক লাইব্রেরী মাঠ থেকে দলের নেতাকর্মীরা বিক্ষোভ শুরু করে। পরে নগর ভবনসহ শহরের গুরুত্বপূর্ণ কিছু মোড় হয়ে শাপলা চত্বরে গিয়ে বিক্ষোভটি শেষ হয়। পরে সেখানে সমাবেশ করেন বিক্ষোভকারীরা।

সমাবেশে বক্তারা জানান, জাতীয় নির্বাচনের আগেই গণভোট দিতে হবে এবং জুলাই সনদের আদেশ জারি করতে হবে। এর সঙ্গে নির্বাচন নিরেপক্ষ ও সুষ্ঠু করার উদ্যোগ নিতে হবে।

দেশবাসী আওয়ামী লীগের সকল প্রকারের সন্ত্রাস রুখে দিতে মাঠে আছে ঘোষণা দিয়ে তারা জানান, শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে। দেশে সংস্কার এবং বিচার দৃশ্যমান করতে হবেও জানান তারা।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে অন্যদের মধ্যে অংশ নেন- মহানগর জামায়াত আমীর এটিএম আজম খান, সেক্রেটারী আনোয়ারুল ইসলাম কাজল ও  মহানগর ইসলামী ছাত্র শিবিরের সভাপতি নুরুল হুদা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad