বাগেরহাট ও গাজীপুরের আসন: হাইকোর্টের আদেশ স্থগিত

বাগেরহাট ও গাজীপুরের আসন: হাইকোর্টের আদেশ স্থগিত
সুপ্রিম কোর্ট। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

জাতীয় সংসদে গাজীপুর ও বাগেরহাটের আগের আসন বহল রাখতে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছে সুপ্রিম কোর্টের চেম্বার জজ আদালত। নির্বাচন কমিশনের করা আপিল আবেদনে বুধবার চেম্বার জজ আদালত এই স্থগিতাদেশ দেয়। আগামী ১৬ নভেম্বর সুপ্রিম কোর্টের ফুল বেঞ্চে আপিল শুনানি হবে।

এবার সীমানা পুনর্নির্ধারণে বাগেরহাট জেলার চারটি আসন কমিয়ে তিনটি এবং গাজীপুর জেলার পাঁচটি আসন বাড়িয়ে ছয়টি করে নির্বাচন কমিশন। এর বিরুদ্ধে হাই কোর্টে রিট আবেদন করেন বাগেরহাটের সংক্ষুব্দরা।

শুনানি শেষে ১০ নভেম্বর বিচারপতি শশাঙ্ক শেখর সরকার ও বিচারপতি জাহিদ সারোয়ার কাজলের সমন্বয়ে গঠিত বেঞ্চ নির্বাচন কমিশনের এই সীমানা পুনর্বিন্যাসকে অবৈধ ঘোষণা করে। এতে বাগেরহাটে চারটি ও গাজীপুরে পাঁচটি আসন বহাল রাখার আদেশ দেওয়া হয়।

হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশন মঙ্গলবার সুপ্রিম কোর্টের চেম্বার জজ আদালতে আপিল করে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর