‘যুবদল কর্মীর’ বাড়ির আন্ডারগ্রাউন্ডে চুরি করা গরুর খামার

‘যুবদল কর্মীর’ বাড়ির আন্ডারগ্রাউন্ডে চুরি করা গরুর খামার
Advertisement
Advertisement

পাবনা সদর উপজেলার কোমরপুর গ্রামে যুবদল কর্মী পরিচয় দেওয়া শরিফুল ইসলাম প্রধানের বাড়ির আন্ডারগ্রাউন্ডে চোরাই গরুর খামারের সন্ধান মিলেছে। সেখানে অভিযান চালিয়ে দুটি চোরাই গরুসহ শরিফুল ইসলামকে আটক করেছে পুলিশ।

শুক্রবার রাত ৯টার দিকে কোমরপুর সীমান্ত বাজার এলাকায় ওই বাড়িতে অভিযান চালায় পুলিশ। পাবনা সদর থানার ওসি তারিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, আটককৃত শরিফুল ইসলাম প্রধান যুবদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। জেলা যুবদলের পরিচয়ে তার নিজের ছবি সংবলিত ব্যানারের ছবি পাওয়া গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্র বলছে, গত বৃহস্পতিবার রাতে সদর উপজেলার ওই এলাকায় একজনের গরু চুরি হয়। ঘটনাটি মৌখিকভাবে সদর থানা পুলিশকে জানালে পুলিশ বিষয়টি তদন্ত শুরু করে। এরমধ্যে ওই এলাকায় চুরি করা গরু প্রবেশের গোপন খবর মেলে। পরে অভিযান চালিয়ে শরিফুলের বাড়ির আন্ডারগ্রাউন্ড থেকে দুটি গরু উদ্ধার করা হয়।

আরও পড়ুন

এ ব্যাপারে জেলা যুবদলের আহ্বায়ক ইলিয়াস আহমেদ হিমেল রানা বলেন, ‘আমরা চাই অপরাধীর বিচার হোক। সে যেই হোক না কেন। দল অপরাধী তৈরি করে না। অপরাধীরা দলে মিশে থাকে। সেক্ষেত্রে তার দায় দল বা সংগঠনের ওপর বর্তায় না।’

যুবদলের নাম ব্যবহার করে তার ছবি সম্পর্কে এ নেতা বলেন, ‘বিভিন্নভাবে এরা নেতাদের সঙ্গে ছবি তোলে। পরে সেগুলো ব্যবহার করে অপরাধ করে। সবাইকে তো আর আইডেন্টিফাই করা যায় না।‘

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, গরুচোর শরিফুলকে আটক করে থানায় আনা হয়েছে। তার দলীয় কোনো পরিচয় রয়েছে কি না জানা নেই। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক শরিফুলের থেকে এই চক্রে জড়িত কয়েকজনের নাম পাওয়া গেছে। যাচাই করে তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ওসি আরও বলেন, ‘দুটি গরুর একটির মালিকের সন্ধান আমরা পেয়েছি। তার থেকে মামলা নেওয়া হবে। এরপর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad