এএফসি চ‍্যালেঞ্জ লিগে অংশ নিতে পুলিশ ফুটবল দলের আম্মান যাত্রা

এএফসি চ‍্যালেঞ্জ লিগে অংশ নিতে পুলিশ ফুটবল দলের আম্মান যাত্রা
Advertisement
Advertisement

প্রথমবারের মতো এশিয়ান ফুটবলের চ‍্যম্পিয়ন্স লিগ খ‍্যাত এএফসি চ‍্যালেঞ্জ লিগ খেলতে যাচ্ছে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব।

কোয়ালিফায়ার রাউন্ডে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব প্রতিদ্বন্দ্বী সিরিয়ান লিগের চ‍্যাম্পিয়ন ক্লাব আল ইত্তিহাদ আহলী অব আলেপ্পো এসসির মোকাবেলা করবে। আগামী ১১ আগস্ট জর্ডানের রাজধানী আম্মানে স্থানীয় সময় রাত ৮টায় কিং দ্বিতীয় আবদুল্লাহ স্টেডিয়ামে ম‍্যাচটি অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের ৩৩ সদস্যের একটি দল শনিবার সকাল সাড়ে ১১টায় কাতার এয়ারলাইন্সের এক ফ্লাইটে আম্মানের উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যান। বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের কর্মকর্তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে খেলোয়াড়দেরকে বিদায় জানান।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad