বরিশালে ২০ হাজার মিটার অবৈধ জাল জব্দ, ৪০ হাজার টাকা জরিমানা

বরিশালে ২০ হাজার মিটার অবৈধ জাল জব্দ, ৪০ হাজার টাকা জরিমানা
ছবি: সৌজন্য
Advertisement
Advertisement

বরিশাল সদর উপজেলার কীর্তনখোলা, আড়িয়াল খাঁ ও কালাবদর নদীতে মা ইলিশ সংরক্ষণে অভিযান চালিয়ে ২০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও সুতার জাল জব্দ করে বিনষ্ট করেছে ভ্রাম্যমাণ আদালত।

এ সময় চারটি মামলায় চারজনকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

শনিবার বিকালে বরিশাল সদর উপজেলার বিভিন্ন নদ-নদীতে এ অভিযান পরিচালনা করা হয়।

জানা গেছে, সরকারের পূর্বঘোষণা অনুযায়ী, ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ। এ সময়ে এসব কার্যক্রম দণ্ডনীয় অপরাধ।

আরও পড়ুন

মা ইলিশ সংরক্ষণে বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত চারটি মামলায় চারজনকে প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেন। একই সঙ্গে ২০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও সুতার জাল জব্দ করে বিনষ্ট করা হয়।

অভিযানে সার্বিক সহযোগিতা করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জামাল হোসাইন এবং বরিশালের ব্যাটালিয়ন আনসার সদস্যরা।

অভিযানকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা সুলতানা মা ইলিশ সংরক্ষণে জেলেদের আগামী ২৯ অক্টোবর পর্যন্ত নদ-নদীতে সব ধরনের মাছ ধরা থেকে বিরত থাকার আহ্বান জানান।

তিনি বলেন, মা ইলিশ সংরক্ষণকালীন সবাইকে সরকারের নির্দেশনা মেনে চলতে হবে। সতর্ক করার পরও কেউ আইন অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad