জামালপুরের মাদারগঞ্জে পুকুরের পানিতে ডুবে রাতুল নামে ১৬ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার দুপুর ১২টার দিকে উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের ফাজিলপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাতুল ওই এলাকার মুঞ্জুরুল ইসলামের ছেলে।
রাতুলের স্বজনরা জানিয়েছেন, দুপুরে বাড়ির উঠানে খেলা করছিল রাতুল। একপর্যায়ে পরিবারের সদস্যদের চোখ এড়িয়ে সে বাড়ির পাশের পুকুরপাড়ে চলে যায় এবং পানিতে ডুবে যায়। এ সময় তাকে দেখতে না পেয়ে স্বজনেরা চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরে ভাসমান অবস্থায় শিশুটিকে পাওয়া যায়। পরে তাকে উদ্ধার করে দ্রুত মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) নাহিদুজ্জামান জানান, শিশুটিকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছিল।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু


