নারায়ণগঞ্জের সাবেক মেয়র আইভীর জামিন

নারায়ণগঞ্জের সাবেক মেয়র আইভীর জামিন
সেলিনা হায়াৎ আইভী, সাবেক সিটি মেয়র, নারায়ণগঞ্জ। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

নারায়ণগঞ্জের সাবেক সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগ নেত্রী সেলিনা হায়াৎ আইভীকে পাঁচটি মামলায় জামিন দিয়েছে হাইকোর্ট।

রোববার বিচারপতি এ এস এম আব্দুল মোবিন ও বিচারপতি সগীর হোসেনের হাইকোর্ট বেঞ্চ জামিনের এই আদেশ দেন।

আইভীর বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে পোশাক শ্রমিক মিনারুল হত্যা মামলাসহ পাঁচটি মামলা রয়েছে।

গতবছর ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর এই দলের বেশিরভাগ নেতা পালিয়ে যান। তবে আইভী নারায়ণগঞ্জ শহরের পশ্চিম দেওভোগে নিজের বাড়িতেই ছিলেন। চলতি বছর ৯ মে ভোরে তাকে বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরে একটি হত্যা মামলায় আদালতে হাজির করলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়। গত ২৭ মে আইভীকে মিনারুল হত্যা মামলায় দুই দিনের রিমান্ড শেষে আবারো তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad