সাগরে তিন দিন ধরে ভাসমান ১৩ জেলে উদ্ধার

সাগরে তিন দিন ধরে ভাসমান ১৩ জেলে উদ্ধার
সাগরে ভাসতে থাকা ১৩ জন জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী। ছবি: টাইমস
Advertisement
Advertisement

বঙ্গোপসাগরে তিন দিন ধরে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা মাছ ধরার ট্রলারসহ ১৩ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী।

রোববার নৌবাহিনীর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সেখানে বলা হয়, শনিবার বাংলাদেশ নৌবাহিনী জাহাজ ‘বানৌজা শহীদ মহিবুল্লাহ’ সাগরে টহল কার্যক্রম পরিচালনাকালে তাদের উদ্ধার করেছে।

সাগরে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা মাছ ধরার ট্রলার। ছবি: টাইমস

নৌবাহিনী জানায়, কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ার লাইট হাউজ থেকে প্রায় ২০ মাইল দূরে ইঞ্জিন বিকল হয়ে গভীর সমুদ্রে একটি মাছধরা ট্রলার ভাসতে দেখে ‘বানৌজা শহীদ মহিবুল্লাহ’। ট্রলারে থাকা জেলেরা নৌবাহিনীর জাহাজ দেখতে পেয়ে আলো ও হাত দেখিয়ে সংকেত দেন। নৌবাহিনী সদস্যরা সংকেত লক্ষ্য করে তাৎক্ষণিক বিপদগ্রস্ত জেলে ও ট্রলারের কাছে গিয়ে তাদের উদ্ধার করেছেন।

উদ্ধারের পরপরই জেলেদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় ঔষধ, খাবার ও বিশুদ্ধ পানি দেওয়া হয়েছে। নৌবাহিনী জাহাজ উদ্ধার হওয়া জেলে ও মাছ ধরার ট্রলারটিকে নিরাপদে তীরে নিয়ে আসে। পরে তাদের পরিবার ও মালিকপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

জেলেরা জানান, বৃহস্পতিবার ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে যায়। ওই দিন থেকেই তারা মাঝ সমুদ্রে ভাসছিলেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad