প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেছেন, জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) তিনি ‘কম দেশপ্রেমিক’ হিসেবে ভাবতে চান না। এনসিপির দাবি ‘শাপলা’ প্রতীক নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নির্বাচন কমিশনের অনুমোদিত তালিকায় প্রতীকটি না থাকায় তা দেওয়া যায়নি।’ রোববার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে সরকারি কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন। সিইসি আরও বলেন, ‘যে প্রতীক তারা চেয়েছিল, সেটি আমাদের তালিকাভুক্ত প্রতীকের মধ্যে নেই। কমিশন চাইলে প্রতীকের সংখ্যা বাড়াতে বা কমাতে পারে। তবে এ পর্যন্ত তালিকার বাইরে কোনো দলকে প্রতীক দেওয়া হয়নি।’ নতুন প্রতীক যুক্ত করার প্রশ্নে সিইসি জানান, এতে…
Author: টাইমস রিপোর্ট
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পিআর (সংসদে সংখ্যানুপাতে আসন বিন্যাস) পদ্ধতির আন্দোলনের লক্ষ্যই হচ্ছে ‘নির্বাচন বিলম্বিত’ করা। তিনি বলেন, ‘পিআর পদ্ধতি এই দেশের মানুষ গ্রহণ করবে না। আমাদের দলের পক্ষ থেকে আমরা স্পষ্ট করে বলেছি, এখনও বলছি, জনগণ এই পদ্ধতি গ্রহণ করবে না, চাপিয়ে দেওয়া কোনো কিছু এ দেশের মানুষ গ্রহণ করবে না।’ রোববার দুপুরে এক আলোচনা সভায় বিএনপির মহাসচিব এ সব কথা বলেন। ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ের মিলনায়তনে ন্যাশনাল পিপলস পার্টির উদ্যোগে ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মনির দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে এই আলোচনা সভা হয়। ২০২৩ সালের এ দিনে মনি মারা যান। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে…
রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক সমাবেশে দফায় দফায় পুলিশের লাঠিপেটা, জলকামান ও সাউন্ড নিক্ষেপের ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতর অবস্থান কর্মসূচি শুরু করেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকরা। রোববার সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচি শুরু হয়। এতে সারাদেশ থেকে আসা বিপুলসংখ্যক শিক্ষক অংশ নেন। এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণপ্রত্যাশী জোট এ কর্মসূচির আয়োজন করে। দাবি পূরণ না করা পর্যন্ত তারা কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। পূর্ব ঘোষিত এ কর্মসূচিতে ভোর থেকে প্রেসক্লাবের সামনে জড়ো হতে শুরু করেন দেশের বিভিন্ন এলাকার শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আসা শিক্ষকরা। এতে…
বাংলাদেশ-মায়ানমার সীমান্তের পার্বত্য বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু এলাকায় মাইন বিস্ফোরণে এক বিজিবি সদস্যের পা উড়ে গেছে। সীমান্তের ৪১ নম্বর পিলারের কাছে রোববার বেলা সাড়ে ১২টার দিকে এই ঘটনা ঘটে। আকতার হোসেনের নামের ওই ব্যক্তি ৩৪ বিজিবি রেজু আমতলী সীমান্ত চৌকির (বিওপি) দায়িত্বরত নায়েক। মাইন বিস্ফোরণে তার ডান পায়ের গোড়ালি আলাদা হয়ে যায় এবং বাম পা গুরুতর আহত হয়। বিজিবির ৩৪ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল খায়রুল আলম সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। বিজিবি জানিয়েছে, আহত আকতার হোসেনকে উদ্ধার করে রামু সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি আহত ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বিজিবি সুত্র মতে, তুমব্রু সীমান্তের ৪১ নম্বর পিলারের কাছাকাছি রেজু…
একীভূতকরণের প্রক্রিয়ায় থাকা সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি (এসআইবিএল) নতুন বিতর্কে পড়েছে ব্যাংকের প্রতিষ্ঠাতা ও স্পন্সর পরিচালক মো. রেজাউল হকের পদত্যাগের পর। রোববার সকাল ১১টায় তিনি পদত্যাগ করেন। অভিযোগ করেন যে, ব্যাংকটি দীর্ঘদিন ধরে অনিয়ম, দুর্নীতি ও উদ্যোক্তাদের অবমূল্যায়নের মধ্যে রয়েছে। রেজাউল হক টাইমস অব বাংলাদেশকে বলেন, ‘ব্যাংকের মেমোরেন্ডাম অব অ্যাসোসিয়েশন অনুযায়ী পরিচালনা পর্ষদে কমপক্ষে পাঁচজন পরিচালক থাকা বাধ্যতামূলক। এই প্রেক্ষাপটে বর্তমান পর্ষদ আর কার্যকর নয়।’ তবে বাংলাদেশ ব্যাংক এ দাবি প্রত্যাখ্যান করেছে। কেন্দ্রীয় ব্যাংকের ভারপ্রাপ্ত মুখপাত্র শাহরিয়ার সিদ্দিকী টাইমসকে বলেন, ‘ব্যাংক কোম্পানি আইন যে কোনো মেমোরেন্ডাম বা অভ্যন্তরীণ নীতিমালার ওপরে কার্যকর। আইনে কোথাও বলা নেই, ন্যূনতম কতজন পরিচালক থাকতে হবে।…
বিএনপি বলেছে, একটি দেশের চলা উচিত ‘ল অব দ্য ল্যান্ড অনুযায়ী’। ‘গুম ও মানবতাবিরোধী অপরাধে’ গ্রেপ্তারি পরোয়ানাভূক্ত ১৫ সেনা কর্মকর্তাকে সেনা সদর ‘হেফাজতে’ নেওয়ার প্রতিক্রিয়ায় শনিবার রাতে দেওয়া এক বিবৃতিতে দলটি একথা বলেছে। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, ‘বিএনপি বিশ্বাস করে, দেশের গণতন্ত্র, মানবাধিকার ও সেনাবাহিনীর পেশাদারিত্ব রক্ষায় সংশ্লিষ্ট অপরাধের সুষ্ঠু ও নির্মোহ বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ ন্যায়বিচার শুধু অতীতের ঘটনাগুলোর শাস্তির নিশ্চয়তা দেয় না, বরং ভবিষ্যতে যেন কেউ এমন অন্যায়ের পুনরাবৃত্তি না ঘটায়, সেই নিশ্চয়তাও দেয়। আইন ও মানবাধিকারের প্রতি পূর্ণাঙ্গ শ্রদ্ধাই হতে পারে একটি শান্তিপূর্ণ, জবাবদিহিমূলক রাষ্ট্রের ভিত্তি।’ ‘একটি দেশের চলা উচিত…
রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির সমাবেশ ঘিরে উত্তেজনার জেরে ধাওয়া-পাল্টা ধাওয়া, ককটেল নিক্ষেপ এবং পুলিশের জলকামান ও টিয়ারশেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বেলা ৩টার দিকের এ ঘটনায় ওই সমাবেশ পণ্ড হয়ে যায়। জাপা কর্মীদের অভিযোগ, পুলিশের বাধায় সমাবেশ পণ্ড হয়ে গেছে। তারা অভিযোগ করেন, সমাবেশে বক্তব্য চলাকালে হঠাৎ জলকামান নিয়ে এসে হামলা করে পুলিশ। এরপর কয়েকটি ‘সাউন্ড গ্রেনেড’ নিক্ষেপ করে। এক পর্যায়ে পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়েন নেতাকর্মীরা। এ সময় দু’পক্ষের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপ, ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। জাপা মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী টাইমস অব বাংলাদেশ কে বলেছেন, ‘আজকে (শনিবারের) কর্মসূচির ব্যাপারে আমরা পুলিশকে চিঠি দিয়ে অবগত করেছিলাম।…
বাংলাদেশের প্রতিটি মেয়ের স্বপ্ন দেখার, শেখার, নেতৃত্ব দেওয়ার এবং সম্মানের সঙ্গে বাঁচার অধিকার আছে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার আন্তর্জাতিক কন্যাশিশু দিবসে দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ‘একজন মেয়ে সন্তানের বাবা হিসেবে আমি জানি, মেয়েদের ক্ষমতায়ন শুধুমাত্র নীতি নয়, এটি একটি ব্যক্তিগত অনুভূতির ব্যাপার। বাংলাদেশে প্রতিটি মেয়েকে একই রকম স্বাধীনতা, সুযোগ এবং নিরাপত্তা প্রদান করতে হবে, যা প্রত্যেক বাবা-মা তাদের সন্তানের জন্য চান।’ ‘বিএনপি ক্ষমতায় থাকাকালে দেশের মানুষের জীবন পরিবর্তনে অতীতেও কার্যকর ভূমিকা রেখেছে এবং যদি আবার সুযোগ পাওয়া যায়, আমরা আরও বেশি কিছু করতে প্রতিশ্রুতিবদ্ধ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গার্মেন্ট শিল্পকে শুধু…
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশে ‘রাজনৈতিক সিস্টেম’ পরিবর্তন প্রয়োজন। তিনি বলেন, ‘গণতন্ত্রে একক দলের শাসনের “সিস্টেম” নেই, আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আনা উচিত।’ শনিবার রাজধানীর কসমস সেন্টারে আয়োজিত একটি সেমিনারে তিনি এসব মন্তব্য করেন। আমীর খসরু বলেন, ‘যারা পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতির পক্ষে, তাদের উচিত জনগণের কাছ থেকে “ম্যান্ডেট” আনা। কিছু রাজনৈতিক দল নিয়ে আলোচনা করে ভবিষ্যত নির্ধারণ করা যাবে না, জনগণের “ম্যান্ডেট” প্রয়োজন।’ তিনি আরও বলেন, ‘দ্রুত নির্বাচনের দাবি জানাচ্ছি, বর্তমান সংবিধানের আওতায় নির্বাচন করে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে। যতটুকু একমত হয়েছে, সংসদে আলোচনা করে এগুলো চূড়ান্ত করা যেতে পারে। জনগণ ঠিক করবে কোনটা…
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান দেশের গ্যাস সংকটের জন্য একশ্রেণির রাজনীতিবিদ ও তাদের সহযোগী ব্যবসায়ীদের দায়ী করেছেন। তিনি বলেছেন, গ্যাসের অভাব থাকা সত্ত্বেও দুর্নীতির মাধ্যমে বিভিন্ন শিল্প-কারখানায় গ্যাস সংযোগ দেওয়ায় এ সংকট সৃষ্টি হয়েছে। শনিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে ‘বাংলাদেশে এলপিজি: অর্থনীতি, পরিবেশ ও নিরাপত্তা’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ফাওজুল কবির খান বলেন, ‘গ্যাস খাতের সংকট একদিনে বা আপনাআপনি হয়নি। এক শ্রেণির রাজনীতিবিদ এবং তাদের সহযোগী ব্যবসায়ীরা আমাদের আজকের এই সংকটে নিয়ে এসেছেন।’ তিনি আরো বলেন, ‘বিদ্যুৎ উৎপাদনের জন্য অপ্রয়োজনীয় সক্ষমতা তৈরি করা হয়েছে, কিন্তু গ্যাস সংগ্রহের কথা ভাবা হয়নি। বেসরকারি খাতেও…

