আরাকানে চলমান যুদ্ধাবস্থার অবসান না হলে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব নয় বলে মনে করেন প্রধান উপদেষ্টার উচ্চপ্রতিনিধি ড. খলিলুর রহমান। বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে, মঙ্গলবার (৮ এপ্রিল) ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, ‘পরিস্থিতি শান্ত করতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে।’ সম্প্রতি থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত বিমসটেক শীর্ষ সম্মেলন নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর উপস্থিত ছিলেন। ড. খলিলুর জানান, বিমসটেক সম্মেলনের ফাঁকে তার সঙ্গে মিয়ানমারের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী উ থান শিউর বৈঠক হয়। সেখানেই রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতির কথা উঠে আসে। তিনি বলেন, ‘২০১৮ থেকে ২০২০ সালের…
Author: টাইমস রিপোর্ট
ইসরায়েলবিরোধী বিক্ষোভ থেকে দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর ও লুটপাটের ঘটনার জন্য সরকারের ও আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতাকে দায়ী করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ। মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে জাতীয়তাবাদী ছাত্রদলের বিক্ষোভ সমাবেশে তিনি অভিযোগ করে বলেন, ‘সরকার ও প্রশাসনের ব্যর্থতা এখানে স্পষ্ট। আগে থেকেই যদি সতর্ক ব্যবস্থা নেওয়া হতো, তাহলে দেশের বদনাম হতো না।’ ফিলিস্তিনের সঙ্গে সংহতি জানিয়ে দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থী ও জনতার প্রতিবাদ মিছিলের সুযোগে সোমবার (৭ এপ্রিল) দুর্বৃত্তরা সিলেট, চট্টগ্রাম, কক্সবাজার, বগুড়া ও আরও কয়েকটি জেলায় কেএফসি, পিৎজা হাট ও বাটার শোরুমসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও…
রাজধানীর উত্তরায় আব্দুল জব্বার হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার ব্যারিস্টার তুরিন আফরোজকে ৪ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। মঙ্গলবার (৮ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই রিমান্ড মঞ্জুর করেন। আন্দোলনের সময় গুলিবিদ্ধ হন আব্দুল জব্বার। এর আগে উত্তরায় অভিযান চালিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিনকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ জানিয়েছে, সোমবার (৭ এপ্রিল) রাত ১০টার পর রাজধানীর উত্তরা ৩ নম্বর সেক্টরের ১১ নম্বর রোডে একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান সাংবাদিকদের জানান, বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলায় গ্রেপ্তার ব্যারিস্টার তুরিনের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানাসহ নীলফামারীতেও একাধিক মামলা রয়েছে। ২০১৩ সালের…
জুলাই-আগস্টে ছাত্র আন্দোলনের সময় সাভারের আশুলিয়ায় ছয় তরুণকে হত্যার পর লাশ পোড়ানোর ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তিন সাবেক পুলিশ কর্মকর্তাকে ১৫ এপ্রিল ট্রাইব্যুনালে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে। বার্তা সংস্থা বাসসের খবরে বলা হয়, অভিযুক্ত কর্মকর্তারা হলেন—ঢাকার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহিল কাফী, শাহিদুল ইসলাম এবং সাবেক ডিবি পরিদর্শক মো. আরাফাত হোসেন। প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই আদেশ দেন। প্রসিকিউটররা জানান, ২০২৩ সালের ৫ আগস্ট পুলিশ আশুলিয়ায় ছয় তরুণকে গুলি করে হত্যার পর ঘটনা ধামাচাপা দিতে মরদেহে আগুন দেয়। সে সময় একজন তরুণ জীবিত ছিলেন, তাকেও পেট্রোল ঢেলে পুড়িয়ে মারা হয়।

