সাভারে লাশ পোড়ানো: ৩ পুলিশ কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

সাভারে লাশ পোড়ানো: ৩ পুলিশ কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

জুলাই-আগস্টে ছাত্র আন্দোলনের সময় সাভারের আশুলিয়ায় ছয় তরুণকে হত্যার পর লাশ পোড়ানোর ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তিন সাবেক পুলিশ কর্মকর্তাকে ১৫ এপ্রিল ট্রাইব্যুনালে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে।

বার্তা সংস্থা বাসসের খবরে বলা হয়, অভিযুক্ত কর্মকর্তারা হলেন—ঢাকার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহিল কাফী, শাহিদুল ইসলাম এবং সাবেক ডিবি পরিদর্শক মো. আরাফাত হোসেন।

প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই আদেশ দেন।

প্রসিকিউটররা জানান, ২০২৩ সালের ৫ আগস্ট পুলিশ আশুলিয়ায় ছয় তরুণকে গুলি করে হত্যার পর ঘটনা ধামাচাপা দিতে মরদেহে আগুন দেয়। সে সময় একজন তরুণ জীবিত ছিলেন, তাকেও পেট্রোল ঢেলে পুড়িয়ে মারা হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad