নোয়াখালীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

নোয়াখালীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১
সড়ক দুর্ঘটনা | প্রতীকী ছবি
Advertisement
Advertisement

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পূর্ব বাজার এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী দুইজন গুরুতর আহত হয়েছেন।

বুধবার রাত ১০ টার সময় ফেনী-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের সেনের পুল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে সেনের পুল এলাকায় রাস্তা পার হচ্ছিলেন ইকবাল (৬০) নামের এক ব্যক্তি। এ সময় দ্রুতগতির একটি মোটরসাইকেলের সামনে তিনি পড়ে গেলে চালক নিয়ন্ত্রণ হারান এবং মোটরসাইকেলটি সড়কে আছড়ে পড়ে। ঠিক সেই মুহূর্তেই পেছন থেকে আসা অন্য একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণহীন ওই মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে পথচারীসহ দুই মোটরসাইকেলের চালক গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে নোয়াখালী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পথচারী ইকবালকে মৃত ঘোষণা করেন। তিনি বেগমগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নের বাসিন্দা।

এ ঘটনায় আহতরা হলেন, চৌমুহনী পৌরসভার মাহবুব আলম (১৮) তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রামে স্থানান্তর করা হয়েছে। চৌমুহনী পৌরসভার মাহির (১৯) বর্তমানে নোয়াখালী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বেগমগঞ্জ মডেল থানার অফিস শামসুজ্জামান জানান, চৌমুহনীতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হওয়ার খবর পেয়েছি। বাকি দুইজন চিকিৎসাধীন রয়েছেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad