বাংলাদেশের রপ্তানি পণ্য তৃতীয় দেশে পাঠাতে ভারতীয় স্থলবন্দর ব্যবহার করে ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ করে দেওয়ার ভারতের সিদ্ধান্তে আলোড়ন সৃষ্টি হয়েছে প্রতিবেশী দেশগুলোতে। এক বাংলাদেশি রপ্তানিকারককে একজন নেপালি ব্যবসায়ী বলেছেন, ‘ওই সিদ্ধান্তের ঘণ্টাখানেকের মধ্যেই আমরা আমাদের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলিকে জানিয়েছি, সিদ্ধান্তটি আমাদের কীভাবে প্রভাবিত করবে।’ তিনি আরও জানান, প্রধানমন্ত্রী ওলি এ বিষয়টি দিল্লির সর্বোচ্চ পর্যায়ে তুলবেন বলে আশ্বস্ত করেছেন। টাইমস অব বাংলাদেশকে দেওয়া এক প্রতিক্রিয়ায় ওই বাংলাদেশি রপ্তানিকারক বলেন, ‘এটি আমাদের দু’দেশের জন্যই একটা ধাক্কা!’ বাংলাদেশি ওষুধের উপর ব্যাপকভাবে নির্ভরশীল বলে নেপাল ট্রান্সশিপমেন্ট বন্ধের সিদ্ধান্তে ব্যাপকভাবে উদ্বিগ্ন। বেশ কিছু বাংলাদেশি ওষুধ কোম্পানি ভারতের ভূমি ব্যবহার করে নেপালে ওষুধ রপ্তানি…
Author: টাইমস রিপোর্ট
সংস্কারের প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে আগামী ডিসেম্বর বা জুনে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বার্তা সংস্থা বাসস জানিয়েছেন, তিনি বলেন, ‘যদি রাজনৈতিক দলগুলো স্বল্প সংস্কারের ব্যাপারে একমত হয়, তাহলে ডিসেম্বরেই নির্বাচন সম্ভব। তবে বৃহত্তর সংস্কার পদ্ধতি গ্রহণ করা হলে তা আগামী জুনে অনুষ্ঠিত হতে পারে।’ বুধবার (৯ এপ্রিল) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত ব্যারোনেস রোজি উইন্টারটনের সঙ্গে বৈঠকে এ তথ্য জানান তিনি। বৈঠকে প্রধান উপদেষ্টা বাংলাদেশের স্বাস্থ্যসেবা খাতকে আরও কার্যকর ও শক্তিশালী করতে যুক্তরাজ্যের ঘনিষ্ঠ সহযোগিতা কামনা করেছেন। বৈঠকে দুই দেশের মধ্যে বিদ্যমান দীর্ঘস্থায়ী ও বিশ্বাসযোগ্য সম্পর্কের ভিত্তিতে স্বাস্থ্য,…
ভারতের কেন্দ্রীয় সরকার বাংলাদেশের রপ্তানি পণ্যের জন্য ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে। বার্তা সংস্থা পিটিআই বুধবার (৯ এপ্রিল) ভারতের কেন্দ্রীয় পরোক্ষ কর ও শুল্ক বোর্ডের (সিবিআইবিসি) বিজ্ঞপ্তির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে। মঙ্গলবার এ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। সিবিআইবিসি জানায়, ২০২০ সালের ২৯ জুন জারি করা সার্কুলারটি বাতিল করা হয়েছে, যেখানে ‘বাংলাদেশ থেকে তৃতীয় দেশে রপ্তানি পণ্যের ট্রান্সশিপমেন্ট ভারতীয় স্থল শুল্ক স্টেশন (এলসিএস) হয়ে ভারতীয় বন্দর বা বিমানবন্দরে কনটেইনার বা সিলযুক্ত ট্রাকে পরিবহন’ অনুমোদন করা হয়েছিল। ওই সার্কুলারের মাধ্যমে বাংলাদেশ থেকে তৃতীয় দেশে, বিশেষ করে ভুটান, নেপাল ও মিয়ানমারে রপ্তানির জন্য ভারতীয় স্থল বন্দর হয়ে ট্রান্সশিপমেন্টের সুবিধা চালু করা হয়েছিল, যাতে সহজে…
এ বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে বৃহস্পতিবার (১০ এপ্রিল)। এবার সারাদেশে প্রায় ১৯ লাখ ২৮ হাজার শিক্ষার্থী এবারের পরীক্ষায় অংশ নিচ্ছে। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বেশ কিছু নির্দেশনা জারি করেছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। কমিটি জানিয়েছে, পরীক্ষাকালীন প্রশ্নফাঁস, গুজব, নকল বা অন্য কোনো অসদুপায় অবলম্বন করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কমিটির নির্দেশনায় জানানো হয়েছে, পরীক্ষা চলাকালে কেন্দ্র ও তার আশপাশে পরীক্ষার্থী এবং দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ছাড়া অন্য কেউ প্রবেশ করতে পারবে না। ফটোকপি মেশিন বন্ধ থাকবে এবং জারি থাকবে ১৪৪ ধারা। পরীক্ষার সময় (১০ এপ্রিল থেকে ১৩ মে পর্যন্ত) সব কোচিং সেন্টার বন্ধ রাখার…
উত্তর আমেরিকার দেশ ডোমিনিক রিপাবলিকের নাইটক্লাবে মঙ্গলবার (৮ এপ্রিল) একটি কনসার্ট চলাকালে ছাদ ধসে অন্তত ৯৮ জন নিহত ও ১৬০ জন আহত হয়েছেন। এবিসি নিউজ ও বার্তা সংস্থা এপি জানায়, নিহতদের মধ্যে রয়েছেন মন্টে ক্রিস্টি প্রদেশের গভর্নর নেলসি ক্রুজ, গায়ক রুবি পেরেজ, সাবেক মেজর লিগ বেসবল খেলোয়াড় অক্টাভিও ডোটেল ও টনি ব্ল্যাঙ্কো। সান্তো ডোমিঙ্গোর ‘জেট সেট’ নামের নাইটক্লাবে ওই কনসার্টে প্রায় ৩০০ দর্শক উপস্থিত ছিলেন। কনসার্ট শুরু হওয়ার প্রায় এক ঘণ্টা পরে রুবি পেরেজ গান গাওয়ার সময় ওই দুর্ঘটনা ঘটে। উদ্ধারকর্মীরা সারারাত ধ্বংসস্তূপের নিচে জীবিতদের খুঁজে বের করার চেষ্টা চালান। তারা দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছেন। নাইটক্লাব কর্তৃপক্ষ বলেছে, এ বিষয়ে…
বিশ্বকে বদলে দিতে বাংলাদেশে ব্যবসা নিয়ে আসার জন্য বৈশ্বিক বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বার্তা সংস্থা বাসস জানায়, তিনি বলেন, ‘বিশ্বকে বদলে দেওয়ার জন্য বাংলাদেশ ক্রেজি আইডিয়ার দেশ… বাংলাদেশ তা সম্ভব করেও তুলছে।’ বুধবার (৯ এপ্রিল) হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ বিনিয়োগ শীর্ষ সম্মেলন, ২০২৫-এর উদ্বোধনী অধিবেশনের বক্তব্যে একথা বলেন তিনি। এ শীর্ষ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। স্পেন থেকে অস্কার গার্সিয়া, যুক্তরাজ্য থেকে রোজি উইন্টারটন এবং বাংলাদেশ থেকে নাসিম মঞ্জুর অনুষ্ঠানে বক্তব্য রাখেন। বিডা’র নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুণ বাংলাদেশে ব্যবসা এবং বিনিয়োগের সম্ভাবনা নিয়ে একটি প্রবন্ধ উপস্থাপন করেন। এর…
বিনিয়োগে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে চারটি ক্যাটাগরিতে বিভিন্ন প্রতিষ্ঠানকে পুরস্কৃত করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। চার দিনব্যাপী ‘বিনিয়োগ সম্মেলন ২০২৫’-এর তৃতীয় দিনে বুধবার (৯ এপ্রিল) তিনি বিজয়ীদের হাতে এ পুরস্কার তুলে দেন। প্রধান উপদেষ্টা এ দিন সম্মেলন আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো—দেশি বিনিয়োগকারী ক্যাটাগরিতে ওয়ালটন, বিদেশি বিনিয়োগকারীতে বিকাশ, এবং অন্য দুই ক্যাটাগরিতে স্কয়ার ফার্মাসিটিক্যালস ও ফেব্রিকস। এছাড়া, সম্মেলনের বিশেষ ক্যাটাগরিতে কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোনের চেয়ারম্যানকে সম্মানসূচক নাগরিকত্ব প্রদান করা হয়। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) উদ্যোগে চার দিনব্যাপী ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২৫’ সোমবার (৭ এপ্রিল) থেকে ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে শুরু হয়েছে। সম্মেলনের মূল লক্ষ্য হলো বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা…
ইসরায়েলের আগ্রাসন বিরোধী ছাত্র-জনতার বিক্ষোভ থেকে দেশের বিভিন্নস্থানে দোকানপাটে হামলা, ভাঙচুর, লুটপাটের ঘটনায় এ পর্যন্ত অন্তত ৭২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ওইসব ঘটনায় ইতোমধ্যে দায়ের হয়েছে ১০টি মামলা। বুধবার (৯ এপ্রিল) প্রধান উপদেষ্টার কার্যালয়ের ফেসবুক পোস্টে এ তথ্য জানানো হয়েছে। এতে আরো বলা হয়, ‘ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অতিরিক্ত মামলা প্রস্তুতির প্রক্রিয়ায় রয়েছে এবং তদন্ত চলমান রয়েছে।’ ফিলিস্তিনের সঙ্গে সংহতি জানিয়ে সোমবার (৭ এপ্রিল) দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থী ও জনতার প্রতিবাদ মিছিলের সুযোগে একদল দুর্বৃত্ত বিক্ষোভ থেকে সিলেট, চট্টগ্রাম, কক্সবাজার, বগুড়া ও আরও কয়েকটি জেলায় কেএফসি, পিৎজা হাট ও বাটার শোরুমসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাট করে বলে…
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূস বলেছেন, ‘গত আট মাসে আমরা বাংলাদেশে বিনিয়োগ প্রক্রিয়া সহজ করতে কাজ করেছি। এর আগে কখনও এত অনুকূল পরিবেশ তৈরি হয়নি।’ বার্তা সংস্থা বাসস জানায়, মঙ্গলবার (৮ এপ্রিল) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশ সফররত চীনা বিনিয়োগকারীদের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে এ ঘোষণা দেন অধ্যাপক ইউনূস। দলটি ‘বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন ২০২৫’-এ অংশ নিতে বর্তমানে ঢাকায় রয়েছে। বৈঠকে ড. ইউনূস জানান, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) প্রতি মাসের ১০ তারিখে চীনা ও কোরিয়ান বিনিয়োগকারীদের সঙ্গে প্রাতঃরাশ সভার আয়োজন করবে। এসব সভায় তিনি কিছুদিন পরপর নিজেও উপস্থিত থেকে বিনিয়োগকারীদের সমস্যা ও মতামত সরাসরি শুনবেন। বিনিয়োগকারীদের…
মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্পের পর বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে চলছে টানা উদ্ধার ও চিকিৎসা সহায়তা কার্যক্রম। বাংলাদেশ সেনাবাহিনী সদর দপ্তর বুধবার (৯ এপ্রিল) ফেসবুক পোস্টে জানিয়েছে, মঙ্গলবার দেশটির রাজধানী নেপিডোতে ধ্বসে পড়া সরকারি আবাসিক ভবনগুলো পরিদর্শন করেন বাংলাদেশি উদ্ধারকারী দল। ভবনগুলোর ঝুঁকি নিরূপণ শেষে ‘ক্লিয়ারিং অপারেশন’র জন্য প্রতিবেদন পেশ করা হয়। এতে আরো জানানো হয়, উদ্ধার অভিযানের পাশাপাশি, বাংলাদেশের মেডিকেল টিম এদিন গুরুতর আহত চারজনের জটিল অস্ত্রোপচারসহ মোট ২৩২ জন রোগীকে চিকিৎসা সেবা দিয়েছে। এ পর্যন্ত মোট ৮৫১ জন রোগীকে চিকিৎসা দিয়েছে এ টিম। সেনা বাহিনী জানিয়েছে, এদিকে, মঙ্গলবার তৃতীয় দফায় প্রায় ১২০ মেট্রিক টন ত্রাণসামগ্রী নিয়ে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা সমুদ্র…

