Author: টাইমস রিপোর্ট

অভিনেত্রী ও মডেল মেঘনা আলমকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানোর ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে প্রতিবাদের ঝড়। বিশেষ করে মেঘনাকে আটকের প্রক্রিয়া নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন অনেকে। সংস্কৃতি ও মানবাধিকার কর্মী এবং সাংবাদিকরাও সোচ্চার হয়েছেন মেঘনা ইস্যুতে। তারা প্রশ্ন তুলেছেন সরকার ও প্রশাসনের ভূমিকা নিয়ে। এ ঘটনায় সৌদি রাষ্ট্রদূতের সংশ্লিষ্টতার প্রসঙ্গ তুলে তির্যক মন্তব্য করছেন প্রতিবাদকারীরা। তবে মেঘনা আলমকে ৩০ দিনের ‘নিরাপত্তা হেফাজতে’ রাখার ব্যাখ্যা দিয়েছে পুলিশ। শুক্রবার (১১ এপ্রিল) সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে আটকের কারণ হিসেবে পুলিশের পক্ষ থেকে ‘রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নিত’ করা, ‘গুরুত্বপূর্ণ ব্যক্তি সম্পর্কে মিথ্যাচার ছড়ানোর মাধ্যমে আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক অবনতির অপচেষ্টা’র অভিযোগ আনা হয়েছে। বুধবার (৯ এপ্রিল) সন্ধ্যায় মেঘনা…

Read More

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের পর প্রথম হতে যাওয়া পহেলা বৈশাখের (১৪ এপ্রিল) শোভাযাত্রায় থাকছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যাঙ্গাত্মক রাক্ষুসে মোটিভ, যেটিকে ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’ হিসেবে উপস্থাপন করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের আয়োজনে বর্ষবরণের প্রস্তুতি ইতোমধ্যে শেষ পর্যায়ে। এবারের আয়োজনে থাকছে ব্যতিক্রমী সব মোটিফের মধ্যে নির্মানাধীন ওই মোটিফটি এরই মধ্যে এসেছে নেটিজেনদের আলোচনায়। ‘মঙ্গল শোভাযাত্রা’ নয়, এবার ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ নানা বিতর্কের পর ‘মঙ্গল শোভাযাত্রা’ নামটি বাদ দিয়ে এবারের অনুষ্ঠানে নতুন নাম রাখা হয়েছে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’। শোভাযাত্রায় বড়, মাঝারি ও ছোট মোটিফ মিলিয়ে থাকবে শতাধিক শিল্পকর্ম। এর মধ্যে ৬টি বড় মোটিফের একটি হবে দাঁতাল নারীর মুখাকৃতি—যার মাথায় খাড়া দুটি শিং থাকবে।…

Read More

বদলে গেল বাংলাদেশ পুলিশের লোগো বা মনোগ্রাম। বিদ্যমান লোগোর পরিবর্তে নতুন লোগো প্রতিস্থাপন করা হবে, শুধু গেজেট প্রকাশের অপেক্ষা। বার্তা সংস্থা বাসস জানায়, নতুন লোগোতে আগের ‘নৌকা’ প্রতীক থাকছে না। তার বদলে এতে থাকছে জাতীয় ফুল শাপলা (জলশালি) রয়েছে, যা পানির উপর অবস্থিত, গম এবং ধানের মালা দিয়ে ঘেরা এবং উপরে তিনটি পাট পাতা দিয়ে সংযুক্ত। এছাড়া এতে ‘পুলিশ’ শব্দটি বাংলায় ধান ও গমের মালাটির নীচের সংযোগস্থলের নিচে লেখা হবে। এ বিষয়ে পুলিশ সদর দপ্তর থেকে বৃহস্পতিবার (১০ এপ্রিল) অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (লজিস্টিকস) নাসিমা আক্তারের স্বাক্ষরিত এক আদেশ জারি করা হয়। এতে বলা হয়, ‘পুলিশ সদর দপ্তর সংশ্লিষ্ট সকলকে আপনার জেলা/ইউনিটে…

Read More

রাজধানীসহ আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (১১ এপ্রিল) বিকেল ৪টা ৫২ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়া অফিস সহকারী গোলাম মোস্তফা। তিনি জানান, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল চার। এর উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ১০৫ কিলোমিটার দূরে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশপাশে। এ বিষয়টি বিস্তারিত জানতে আবহাওয়া অফিস এখনও কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি।

Read More

ঢাকার রমনা উদ্যানে বাংলা ১৪৩২ বর্ষবরণ উদযাপন করবে সাংস্কৃতিক সংগঠন ছায়ানট। সংগঠনের এবারের বার্তা, ‘আমার মুক্তি আলোয় আলোয়’। এটি হবে ছায়ানট আয়োজিত বর্ষবরণের ৫৮তম আয়োজন। শুক্রবার (১১ এপ্রিল) বিকেলে ধানমন্ডিতে ছায়ানট সংস্কৃতি-ভবনে বর্ষবরণের আয়োজন নিয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়, বরাবরের মতো এবারও নতুন আলো, প্রকৃতি ও মানুষকে ভালোবাসার গান, দেশপ্রেম-মানবপ্রেম আর আত্মবোধন-জাগরণের সুরবাণী দিয়ে অনুষ্ঠান সাজানো হচ্ছে। সবমিলিয়ে বাঙালি সমাজকে নিয়ে আলোর পথে মুক্তির পথযাত্রী হওয়ার আহ্বান জানাবে ছায়ানট। আগামী ১৪ এপ্রিল, পহেলা বৈশাখে ভোর ৬টা ১৫ মিনিটে ভোরের আলো ফুটতে ফুটতে ভৈরবীতে রাগালাপ দিয়ে ১৪৩২ বঙ্গাব্দকে স্বাগত জানাবে ছায়ানট। প্রভাতী আয়োজনে থাকছে ৯টি সম্মিলিত ও ১২টি একক গান এবং…

Read More

চীনের পণ্যে সর্বোচ্চ ১৪৫ শতাংশ শুল্ক আরোপের জবাবে যুক্তরাষ্ট্রের পণ্যে নতুন করে ১২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে বেইজিং। শুক্রবার চীনের অর্থমন্ত্রী এক বিবৃতিতে জানান, শনিবার (১২ এপ্রিল) থেকে তাদের এই নতুন শুল্ক কার্যকর হবে। বার্তা সংস্থা এপি জানায়, এর আগে, চীন গত বুধবারও (৯ এপ্রিল) যুক্তরাষ্ট্রের পণ্যে ৮৪ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করেছিল। তখন বেইজিং জানায়, তারা আর কোনো পাল্টা শুল্ক আরোপ করবে না। কিন্তু ট্রাম্প প্রশাসন চীনা পণ্যে সর্বোচ্চ হারে শুল্ক বসানোর পর, আবারও পাল্টা ব্যবস্থা নিল চীন। চীনা কর্তৃপক্ষ বলছে, যুক্তরাষ্ট্রের আরোপিত অস্বাভাবিক উচ্চ শুল্ক আন্তর্জাতিক বাণিজ্যনীতি, মৌলিক অর্থনীতির নীতি এবং ন্যায়বিচারের পরিপন্থী। বেইজিংয়ের ভাষায়, এ ধরনের…

Read More

পহেলা বৈশাখের ‘মঙ্গল শোভাযাত্রা’র নাম বদলে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ নামকরণ করা হয়েছে। শুক্রবার (১১ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। এতে, পয়লা বৈশাখ ও বাংলা নববর্ষ-১৪৩২ উদ্‌যাপনের বিভিন্ন তথ্য জানানো হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ ১৯৮৯ সাল থেকে প্রতিবছর পয়লা বৈশাখে হাজার হাজার নারী-পুরুষের অংশ গ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা করে আসছে। শুরুতে এর নাম ছিল ‘আনন্দ শোভাযাত্রা’। তবে ১৯৯০ এর এরশাদ স্বৈরাচারবিরোধী আন্দোলনের পটভূমিতে অমঙ্গলকে দূর করারা আহ্বান জানিয়ে এর নাম করা হয় ‘মঙ্গল শোভাযাত্রা’। ২০১৬ সালের ৩০ নভেম্বর জাতিসংঘের শিক্ষা, সংস্কৃতি ও বিজ্ঞানবিষয়ক সংস্থা– ইউনেসকো মঙ্গল শোভাযাত্রাকে বিশ্বের সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকাভুক্ত করে। …

Read More

দেশের ৫টি বিভাগের বিভিন্ন স্থানে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। তারা জানিয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট—এই ৫টি বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো, বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। শুক্রবার (১১ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে একথা জানানো হয়েছে। পূর্বাভাসে আরো বলা হয়, দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সিরাজগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, রাঙামাটি, ফেনী, চট্টগ্রাম ও পটুয়াখালী জেলাসমূহের ওপর দিয়ে মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু এলাকা থেকে প্রশমিত হতে পারে। এছাড়া সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের…

Read More

মডেল ও অভিনেত্রী মেঘনা আলমকে ‘দরজা ভেঙে বাসা থেকে অপহরণের’ যে অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে, সেটি ‘সঠিক নয়’ বলে দাবি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। পুলিশ জানিয়েছে, ‘যথাযথ আইন মেনেই তাকে নিরাপত্তা হেফাজতে নেওয়া হয়েছে’। তার বিরুদ্ধ অন্যান্য অভিযোগের সঙ্গে ‘আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক অবনতির অপচেষ্টা’র অভিযোগও রয়েছে। শুক্রবার (১১ এপ্রিল) দুপুরে ডিএমপির জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বার্তায় বলা হয়, ‘রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নিত করা, গুরুত্বপূর্ণ ব্যক্তি সম্পর্কে মিথ্যাচার ছড়ানোর মাধ্যমে আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক অবনতির অপচেষ্টা করা এবং দেশকে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করার ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে মেঘনা আলমকে সকল আইনি প্রক্রিয়া অনুসরণ করে নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে। তাকে অপহরণ করার অভিযোগ সঠিক…

Read More

দেশের বাজারে স্বর্ণের দাম ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। প্রতি ভরি (১১.৬৪৪ গ্রাম) ২২ ক্যারেটের হলমার্ক স্বর্ণের দাম বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৫৯ হাজার ২৭ টাকা, যা আগের তুলনায় ২ হাজার ৪০৩ টাকা বেশি। বৃহস্পতিবার (১১ এপ্রিল) রাতে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই মূল্যবৃদ্ধির কথা জানিয়েছে। নতুন দাম শুক্রবার (১২ এপ্রিল) থেকে কার্যকর হয়েছে। বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি (পিওর) স্বর্ণের দাম বৃদ্ধি পাওয়ায় নতুন মূল্যহার নির্ধারণ করা হয়েছে। নতুন দামের তালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের ভরিপ্রতি স্বর্ণ: ১,৫৯,০২৭ টাকা ২১ ক্যারেট: ১,৫১,৭৯৫ টাকা ১৮ ক্যারেট: ১,৩০,১১২ টাকা সনাতন পদ্ধতির স্বর্ণ: ১,০৭,৩৪৪ টাকা এর আগে বৃহস্পতিবার পর্যন্ত ২২…

Read More