নববর্ষ ১৪৩২-এ বৈষম্যহীন, সংস্কৃতিমনস্ক ও ঐতিহ্য-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অঙ্গীকারে দেশবাসীকে নতুন উদ্যমে কাজ করার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। বার্তা সংস্থা বাসস জানায়, বাংলা নববর্ষ উপলক্ষে দেশবাসীর উদ্দেশে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘২০২৪ সালের গণঅভ্যুত্থান আমাদের সামনে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার এক নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। এই সুযোগ যেন আমরা হারিয়ে না ফেলি। নববর্ষে আমাদের অঙ্গীকার হোক—একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়া।’ তিনি বলেন, ‘এটি নতুন বাংলাদেশের প্রথম নববর্ষ। পুরনো বছরের দুঃখ, গ্লানি ও অশুভকে পেছনে ফেলে চলুন, আমরা এগিয়ে যাই নতুন প্রত্যয়ে, নতুন আলোর পথে।’ পহেলা বৈশাখকে সম্প্রীতির দিন ও সকলকে আপন করে নেওয়ার এক মহামিলনের…
Author: টাইমস রিপোর্ট
রাজনৈতিক পালাবদলের পর এবারের নববর্ষ উদযাপনে রয়েছে ভিন্ন আবহ। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে সরকারের পরিবর্তনের পর এটিই প্রথম বাংলা নববর্ষ। সেই প্রেক্ষাপটে নতুন চেতনায় এবারের আয়োজন। এ বছর ‘মঙ্গল শোভাযাত্রা’ নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’। এর অন্যতম আকর্ষণ ছিল ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’র মোটিফ। মূল মোটিফটি নাশকতায় পুড়ে গেলে এটি আবারো নির্মাণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার শিক্ষার্থীরা। এছাড়া নানা ঐহিত্যবাহী মোটিফের পাশাপাশি গণঅভ্যুত্থানের শহীদ মুগ্ধ স্মরণে বিশালাকৃতির পানির বোতলের মোটিফ ও ‘৩৬ জুলাই’ লেখা মোটিফ শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের নজর কাড়ে। শোভাযাত্রায় স্থান পেয়েছে ফিলিস্তিনের সাথে সংহতি জানানো ‘টুকরো তরমুজ’র মোটিফ, যা ফিলিস্তিনের জাতীয় পতাকার প্রতীক (লাল, সবুজ ও সাদা…
চট্টগ্রাম নগরীর ডিসি হিলে পয়লা বৈশাখের বর্ষবরণ অনুষ্ঠানের মঞ্চ ভাঙচুরের পর বর্ষবরণের অনুষ্ঠান বাতিল করেছেন আয়োজকরা। রোববার (১৩ এপ্রিল) রাতের দিকে নগরীর কোতোয়ালি থানার ডিসি হিলের নজরুল স্কয়ারে অনুষ্ঠানস্থলে এ হামলা হয়। পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা ইউএনবি জানায়, অনুষ্ঠানের আয়োজকদের ‘ফ্যাসিবাদের দোসর’ বলে দাবি করে দুর্বৃত্তরা এ হামলা চালায়। হামলাচেষ্টার অভিযোগে ৬ জনকে আটক করেছে পুলিশ। অনেক বছর ধরে ‘সম্মিলিত পয়লা বৈশাখ উদযাপন পরিষদের’ ব্যানারে চট্টগ্রামের ডিসি হিলে বাংলা বর্ষবরণের অনুষ্ঠান হয়ে আসছে। ৪৭ বছর পর অনুষ্ঠানটি বাধাগ্রস্ত হলো। পরিষদের সদস্য সচিব মোহাম্মদ আলী টিটু জানান, রাত পৌনে ৮টার দিকে ৩০-৪০ জন যুবক ‘স্বৈরাচারের দোসরেরা, হুঁশিয়ার সাবধান’ স্লোগান নিয়ে…
নববর্ষ ১৪৩২-কে বরণ করে নিতে রাজধানীর রমনার বটমূলে সূর্যোদয়ের পর শুরু হয় ছায়ানটের ঐতিহ্যবাহী বর্ষবরণ অনুষ্ঠান। ভোরের আলো ফুটতেই সোমবার (১৪ এপ্রিল) ভোর সোয়া ৬টায় আহির ভৈরব রাগে বাঁশির সুরে সূচনা হয় এবারের আয়োজনের। নববর্ষের এবারের প্রেক্ষাপট ভিন্ন। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে রাজনৈতিক পালাবদলের পর এটি প্রথম পয়লা বৈশাখ উদযাপন। এই পরিবর্তনের আবহেই দেশজুড়ে বর্ষবরণ হচ্ছে নতুন চেতনায়। ‘মঙ্গল শোভাযাত্রা’ নামে পরিচিত ঐতিহ্যবাহী আয়োজনটি এবার পালিত হচ্ছে নতুন নামে—‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’। ছায়ানটের রমনার আয়োজনের মূল সুর ‘আমার মুক্তি আলোয় আলোয়’। আলো, প্রকৃতি, দেশপ্রেম এবং মানবিকতার সুরে সাজানো হয়েছে অনুষ্ঠানটি। বৃক্ষবেদীর পূর্ব-পশ্চিমে অর্ধবৃত্তাকারে তৈরি করা ৭২ ফুট দীর্ঘ ও ৩০…
বাংলা নববর্ষ ১৪৩২-কে স্বাগত জানাতে ‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’ স্লোগানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে বের হয় ঐতিহ্যবাহী ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’। সোমবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় শুরু হওয়া এই শোভাযাত্রায় অংশ নেন হাজারো মানুষ, উৎসব মুখর পরিবেশে। রাজনৈতিক পালাবদলের পর এবারের নববর্ষ উদযাপন ছিল ভিন্ন আবহে। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে সরকারের পরিবর্তনের পর এটিই প্রথম বাংলা নববর্ষ। সেই প্রেক্ষাপটে নতুন চেতনায় এবারের আয়োজন। এ বছর ‘মঙ্গল শোভাযাত্রা’ নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’। চারুকলা অনুষদের সামন থেকে যাত্রা শুরু করে শোভাযাত্রাটি শাহবাগ মোড়, টিএসসি, শহীদ মিনার, দোয়েল চত্বর ঘুরে আবারও চারুকলায় এসে শেষ হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে,…
বিশেষ ক্ষমতা আইনে আটক মডেল ও অভিনেত্রী মেঘনা আলমের মুক্তি কেন দেওয়া হবে না এবং তার বিরুদ্ধে জারি করা আটকাদেশ কেন বেআইনি ঘোষণা করা হবে না—এ মর্মে রুল জারি করেছে হাইকোর্ট। একইসঙ্গে, তাকে যেভাবে বাসা থেকে তুলে নেওয়া হয়েছে, তা কেন অসাংবিধানিক ও মানবাধিকার পরিপন্থি বিবেচিত হবে না, সে বিষয়েও ব্যাখ্যা চেয়েছে আদালত। রোববার (১৩ এপ্রিল) মেঘনার বাবা বদরুল আলমের করা রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি তামান্না রহমান খালিদির হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। আগামী দুই সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, ঢাকা জেলা ম্যাজিস্ট্রেট এবং পুলিশ মহাপরিদর্শককে রুলের জবাব দিতে বলা হয়েছে। রিট…
পূর্বাচল প্লট কেলেঙ্কারিতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) তিনটি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা ও ভাগ্নি ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকসহ ৫০ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। বার্তা সংস্থা বাসসের খবরে বলা হয়, ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব আজ অভিযোগপত্র গ্রহণ করে এ নির্দেশ দেন। পরোয়ানা তামিল সংক্রান্ত প্রতিবেদন জমার দিন ধার্য হয়েছে ২৭ এপ্রিল। দুদকের একাধিক তদন্তে উঠে এসেছে, ক্ষমতার অপব্যবহার করে শেখ হাসিনা, শেখ রেহানা ও তাদের সন্তানরা পূর্বাচলে প্লট বরাদ্দ পান, যেখানে কোনো নিয়মিত আবেদন জমা ছিল না। টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা ব্যবহার করে চাপ প্রয়োগেরও অভিযোগ রয়েছে। মামলায়…
বিশেষ ক্ষমতা আইনে আটক মডেল ও অভিনেত্রী মেঘনা আলমকে গ্রেপ্তারের প্রক্রিয়া ‘সঠিকভাবে সম্পন্ন হয়নি’ বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। বার্তা সংস্থা ইউএনবি জানায়, রোববার (১৩ এপ্রিল) সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘মেঘনা আলমের বিষয়ে কিছু অভিযোগ রয়েছে। তদন্ত চলছে। সবকিছু যাচাই-বাছাই করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’ তিনি আরও বলেন, ‘তাকে গ্রেপ্তারের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি। বিষয়টি প্রশাসনের বিবেচনাধীন।’ এদিকে, মেঘনা আলমকে আটকের প্রক্রিয়া নিয়ে তীব্র সমালোচনার মুখে রোববার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধানের পদ থেকে রেজাউল করিম মল্লিককে সরিয়ে দেওয়া হয়েছে। তাকে সংযুক্ত করা হয়েছে ডিএমপি সদর দপ্তরে।…
বিশেষ ক্ষমতা আইনে মডেল ও সাবেক ‘মিস আর্থ বাংলাদেশ’ মেঘনা আলমের আটকাদেশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। রোববার (১৩ এপ্রিল) মেঘনার বাবা এই রিটটি দায়ের করেন বলে জানিয়েছেন তার আইনজীবী অ্যাডভোকেট কাজী জাহেদ ইকবাল। তিনি জানান, বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি তামান্না রহমান খালিদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আবেদনের শুনানি অনুষ্ঠিত হবে। আইনজীবী কাজী জাহেদ বলেন, ‘যদি মেঘনার বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকে, তাহলে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া যেত। কিন্তু অস্পষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে বিশেষ ক্ষমতা আইনে আটক করা হয়েছে, যা আমরা বেআইনি মনে করি।’ গত বুধবার (১০ এপ্রিল) রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে…
‘মিস আর্থ বাংলাদেশ’ খেতাবপ্রাপ্ত মডেল মেঘনা আলমের গ্রেপ্তার ও তাকে ঘিরে উদ্ভূত ঘটনা এখন দেশের রাজনৈতিক ও কূটনৈতিক অঙ্গনে তীব্র আলোচনার কেন্দ্রবিন্দু। তার বিরুদ্ধে সৌদি রাষ্ট্রদূতসহ কয়েকজন বিদেশি কূটনীতিককে ‘হানি ট্র্যাপ’ ফাঁদে ফেলে ব্ল্যাকমেইলের অভিযোগ উঠেছে। গোয়েন্দা সংস্থাগুলোর সন্দেহ, বাংলাদেশ-সৌদি সম্পর্ক নষ্ট করতেই ‘উদ্দেশ্যপ্রণোদিতভাবে’ এ কৌশল প্রয়োগ করা হয়েছিল। বিশেষ ক্ষমতা আইনে মডেল ও অভিনেত্রী মেঘনাকে বৃহস্পতিবার (১০ এপ্রিল) গ্রেপ্তার ও বিশেষ ক্ষমতা আইনে তাকে ৩০ দিনের জন্য কারাগারে পাঠানোর পরদিন পুলিশের পক্ষ থেকেও তার বিরুদ্ধে সরাসরি ‘আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক অবনতির অপচেষ্টা’র অভিযোগ আনা হয়। এ দিন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বার্তায় বলা হয়, ‘রাষ্ট্রীয় নিরাপত্তা…

