Author: টাইমস রিপোর্ট

বাংলাদেশের ভবিষ্যৎ কেমন হবে, তা নির্ভর করবে সেখানের জনগণের সিদ্ধান্ত ও কর্মকাণ্ডের ওপর—এমন মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস। স্থানীয় সময় মঙ্গলবার (১৫ এপ্রিল) ওয়াশিংটনে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ দেশ। এটি বর্তমানে কিছু গুরুতর চ্যালেঞ্জের মুখোমুখি। তবে শেষ পর্যন্ত সেখানের জনগণই ঠিক করবে, তারা এসব চ্যালেঞ্জ কীভাবে মোকাবিলা করবে।’ সংবাদ সম্মেলনে আলোচনায় আসে ব্রিটিশ এমপি ও যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিকের নাম, যার বিরুদ্ধে সম্প্রতি বাংলাদেশে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে ট্যামি ব্রুস বলেন, ‘এটি স্থানীয় কর্তৃপক্ষের বিষয়। আমরা মনে করি, এসব পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে…

Read More

নোয়াখালীর বেগমগঞ্জে দুই ট্রাকের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও একজন। পুলিশ জানিয়েছে, বুধবার (১৬ এপ্রিল) ভোররাত ৪টা ১৫ মিনিটের দিকে নাজিরপুর এলাকার নোয়াখালী-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের জালালের গ্যারেজের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন– বেগমগঞ্জ উপজেলার ফাজিলপুর গ্রামের মো. সজিব হোসেন (১৮) এবং কেন্দুরবাগ গ্রামের সাকিব হোসেন (২০)। চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন জানান, লক্ষ্মীপুর থেকে নোয়াখালীর চৌমুহনীগামী একটি বালুভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা আরেকটি ট্রাককে ধাক্কা দেয়। সংঘর্ষে ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনার পর ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের সহযোগিতায় ট্রাক কেটে উদ্ধার করা হয় হেলপার সজিব ও চালকের…

Read More

রাজধানীর ধানমণ্ডির জিগাতলায় প্রাইভেটকার পার্কিং করায় চাঁদা নেওয়া সেই যুবককে আটক করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার (১৫ এপ্রিল) রাতে অভিযুক্ত মো. আশরাফুলকে (২৩) আটক করা হয়। তিনি হাজারীবাগ এলাকার বাসিন্দা। গ্রামের বাড়ি লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জে। রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম টাইমস অব বাংলাদেশকে এই তথ্য নিশ্চিত করেন। ভাইরাল ভিডিওতে দেখা যায়, সাদা শার্ট পরা এক যুবক রসিদ দিয়ে চাঁদা আদায় করছেন। এ সময় প্রাইভেটকার মালিকের সঙ্গে ওই যুবকের কথা কাটাকাটি হয়। প্রাইভেটকারে বসা এক ব্যক্তি ওই যুবককে মাস্তানি করার বিষয়ে প্রশ্ন করেন। উত্তরে যুবক বলেন, ‘হ করতাছি, কোনো সমস্যা?’ এ সময় পাশে প্রাইভেটকার মালিকের স্ত্রী ওই যুবকের নাম…

Read More

সাবেক ‘সিটি মিনিস্টার’ ও ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক বলেছেন, তার বিরুদ্ধে বাংলাদেশে যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে, তা “রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের অংশ”। অভিযোগে বলা হয়েছে, তিনি তার খালা, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে অবৈধভাবে ঢাকায় একটি প্লট গ্রহণ করেছেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়, সোমবার (১৪ এপ্রিল) সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ব্রিটেনের হ্যাম্পস্টেড ও হাইগেট আসনের এমপি টিউলিপ বলেন, ‘বাংলাদেশি কর্তৃপক্ষের পক্ষ থেকে কেউ কখনো আমার সঙ্গে যোগাযোগ করেনি। বরং তারা পুরো বিষয়টি গণমাধ্যমে প্রচার করেছে। আমার আইনজীবীরা স্বপ্রণোদিত হয়ে বাংলাদেশি কর্তৃপক্ষকে চিঠি দিলেও তারা কোনো জবাব দেয়নি।’ তিনি আরও বলেন, ‘আপনারা নিশ্চয়ই বুঝবেন,…

Read More

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য অধ্যাপক মুহাম্মদ মাছুদের পদত্যাগের ‘এক দফা দাবি’তে আন্দোলনে উত্তাল হয়ে উঠেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুরে প্রেস ব্রিফিংয়ে তারা বলেন, ভিসি শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন এবং দমন-পীড়ন চালিয়েছেন—এ কারণে তার অপসারণই এখন একমাত্র দাবি। বক্তব্যের পর শিক্ষার্থীরা ছয়টি ছেলেদের হলের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন। একইসঙ্গে তারা নতুন উপাচার্যের অধীনে নিরপেক্ষ তদন্তেরও দাবি জানান। ছাত্ররাজনীতি বন্ধের দাবিকে কেন্দ্র করে গত ১৮ ফেব্রুয়ারি সংঘর্ষে অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হন। এরপর ক্যাম্পাসে তালা দেওয়া হয় এবং রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করা হয়। প্রশাসন অজ্ঞাত ৪০০-৫০০ জনের বিরুদ্ধে মামলা করে। সাম্প্রতিক সিন্ডিকেট সভায় সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে ৩৭…

Read More

দুই সপ্তাহের মধ্যেই চালের দাম সহনীয় পর্যায়ে চলে আসবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। এ সময়ের মধ্যে বাজারে বোরো ধানের চাল চলে আসায় দাম কমবে বলে মন্তব্য করেন তিনি। বার্তা সংস্থা ইউএনবি জানায়, মঙ্গলবার (১৫ এপ্রিল) ভোজ্যতেলের আমদানি ও সরবরাহসহ সার্বিক বিষয় পর্যালোচনা সংক্রান্ত এক সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘দুই সপ্তাহের মধ্যে বাজারে বোরো ধানের চাল আসবে। আশা করি নতুন ধান উঠে আসলে চালের বাজার আরও সহনীয় হয়ে উঠবে।’ এ সময় বেশ কিছুদিন ধরে চালের দাম বেশি থাকায় দুঃখ প্রকাশ করে তিনি বলেন, ‘বোরো ধান বাজারে আসলেই দাম কমবে। কারণ নাজিরশাইল বা মিনিকেটের…

Read More

সয়াবিন তেলের দাম লিটার প্রতি ১৪ টাকা করে বাড়ান হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। এতে এক লিটার সয়াবিনের দাম ১৭৫ থেকে বেড়ে দাঁড়িয়েছে ১৮৯ টাকা। বার্তা সংস্থা ইউএনবি জানায়, মঙ্গলবার (১৫ এপ্রিল) বাণিজ্য মন্ত্রণালয়ে ভোজ্যতেলের আমদানি ও সরবরাহসহ সার্বিক বিষয়ে পর্যালোচনা সংক্রান্ত সভাশেষে এ তথ্য জানান তিনি। উপদেষ্টা বলেন, ‘বোতলজাত প্রতি লিটার সয়াবিন তেল কিনতে এখন খরচ হবে ১৮৯ টাকা। আগে যা ছিল ১৭৫ টাকা। পাঁচ লিটার সয়াবিন তেলের বোতলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৯২২ টাকা, যা ছিল ৮৫২ টাকা।’ বোতলজাত তেলের পাশাপাশি খোলা সয়াবিন ও পাম তেলের দামও ১৪ টাকা বাড়ানো হয়েছে বলে জানান তিনি। উপদেষ্টা…

Read More

প্রচলিত আইনেই মডেল ও সাবেক ‘মিস আর্থ বাংলাদেশ’ মেঘনা আলমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী। মেঘনাকে আটকের ঘটানাটি ‘বেআইনি কোনো পদক্ষেপ নয়’ বলেও মন্তব্য করেন তিনি। মঙ্গলবার (১৫ এপ্রিল) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। বার্তা সংস্থা ইউএনবি জানায়, বিশেষ ক্ষমতা আইনে মেঘনাকে গ্রেপ্তারের প্রসঙ্গে প্রশ্নের জবাবে খোদা বখস চৌধুরী বলেন, ‘এই (বিশেষ ক্ষমতা আইন) আইন তো ব্যবহার হচ্ছে। এই একটি ক্ষেত্রে আইনটি ব্যবহার হয়েছে তাও তো নয়। বেআইনি কাজ তো না।’ তিনি বলেন, ‘মেঘনার বিষয়ে একটি অভিযোগ এসেছে, সেটির তদন্ত…

Read More

রাজধানীর পূর্বাচলে প্লট অনিয়মের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা পৃথক দুই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়সহ ২৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। বার্তা সংস্থা ইউএনবি জানায়, মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব দুদকের দেওয়া চার্জশিট আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া অন্য আসামিরা হলেন- গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলাম সরকার, সিনিয়র সহকারী সচিব পূরবী গোলদার, অতিরিক্ত সচিব (প্রশাসন) কাজী ওয়াছি উদ্দিন ও সচিব মো. শহীদ উল্লা খন্দকার। বাকি আসামিরা হলেন- রাজউকের সাবেক চেয়ারম্যানের পিএএ মো. আনিছুর রহমান মিঞা,…

Read More

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমার জন্য আবারও সময় বাড়ানো হয়েছে। এবার তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) আগামী ২১ মে পর্যন্ত সময় পেয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলামের আদালত এ আদেশ দেন। এ দিনই প্রতিবেদন দাখিলের নির্ধারিত তারিখ ছিল। কিন্তু পিবিআই প্রতিবেদন জমা না দেওয়ায় আদালত নতুন দিন নির্ধারণ করে। শেরেবাংলা নগর থানার আদালতের প্রসিকিউশন বিভাগের সাব-ইন্সপেক্টর রফিকুল ইসলাম রাসেল জানান, এ নিয়ে ১১৭ বার এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় পেছল। ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারে ভাড়া বাসায় নির্মমভাবে খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা…

Read More