কারিগরি শিক্ষায় বৈষম্য, নিয়োগ অনিয়ম ও কুমিল্লায় শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে কাফনের কাপড় পরে রাজপথে নেমেছেন পলিটেকনিক শিক্ষার্থীরা। শুক্রবার (১৮ এপ্রিল) জুমার নামাজের পর তেজগাঁও পলিটেকনিক ইনস্টিটিউট থেকে মাথায় কাফনের কাপড় বেঁধে এক বিক্ষোভ মিছিল বের করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এর আগে বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাতে শিক্ষা মন্ত্রণালয়ে দীর্ঘ বৈঠক করে শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল। তবে সেই বৈঠকে সন্তুষ্ট না হয়ে রাত ১১টার দিকে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ এ কর্মসূচির ঘোষণা দেন। বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকাসহ সারাদেশে মশাল মিছিলও করেন তারা। বৈঠক শেষে শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম ‘কারিগরি ছাত্র আন্দোলনের’ নেতা মাশফিক ইসলাম বলেন, ‘সভায় শিক্ষা উপদেষ্টা উপস্থিত ছিলেন না, সচিব ঢাকার বাইরে অবস্থান…
Author: টাইমস রিপোর্ট
দক্ষিণ কোরিয়ার আকাশে যুক্তরাষ্ট্র যুদ্ধবিমানের যৌথ মহড়া চালানোর পর বৃহস্পতিবার (১৭ এপ্রিল) পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছে উত্তর কোরিয়া। দেশটি জানিয়েছে, এ ধরনের মহড়া তারা নিজেদের ওপর আক্রমণের প্রস্তুতি হিসেবে দেখে এবং তারা এর উপযুক্ত জবাব দেবে বলে হুঁশিয়ারি দিয়েছে। খবর এপি/ইউএনবি’র। মার্কিন বি-ওয়ান বি বোমারু বিমান মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার আকাশে প্রশিক্ষণ চালায়। এতে অংশ নেয় উভয় দেশের যুদ্ধবিমান। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এই মহড়ার লক্ষ্য ছিল উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান পারমাণবিক হুমকির বিরুদ্ধে যৌথ প্রতিরোধ সক্ষমতা প্রদর্শন। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া নিয়মিতভাবে যে যৌথ সামরিক মহড়া করে থাকে, তা তারা প্রতিরক্ষামূলক বলে দাবি করে। তবে উত্তর কোরিয়া এই মহড়াগুলোকে আগ্রাসনের মহড়া…
মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা সেতুর উপর একটি রডবোঝাই ট্রাক উল্টে যাওয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তিন ঘণ্টার বেশি সময় ধরে যান চলাচল বন্ধ ছিল। শুক্রবার (১৮ এপ্রিল) সকাল ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শওকত হোসেন জানান, ট্রাকটির সামনের চাকা খুলে গেলে সেটি সেতুর উপর উল্টে যায়। এ সময় ট্রাকে থাকা রডগুলো সড়কে ছড়িয়ে পড়ে, ফলে ঢাকামুখী লেনে যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়। দুর্ঘটনার কারণে মহাসড়কের ঢাকামুখী লেনে আট কিলোমিটারজুড়ে দীর্ঘ যানজট তৈরি হয়। তবে কুমিল্লাগামী লেনে যান চলাচল স্বাভাবিক ছিল। ঢাকাগামী বাস চালক আমির আলী বলেন, ‘ভবেরচর বাসস্ট্যান্ড পার হওয়ার পর থেকেই গাড়ি আর চলছে না।’…
১৯৭১ সালের মুক্তিযুদ্ধের গণহত্যার জন্য পাকিস্তানের আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনার দাবি পুনরায় উত্থাপন করেছে বাংলাদেশ। একই সঙ্গে বাংলাদেশের পক্ষ থেকে অবিভক্ত পাকিস্তানের সম্পদের বণ্টন, আটকে পড়া পাকিস্তানিদের প্রত্যাবাসন, এবং পূর্ব পাকিস্তানের জন্য প্রেরিত আন্তর্জাতিক ত্রাণের হিসাব চূড়ান্ত করার মতো অমীমাংসিত বিষয়গুলো সমাধানের মাধ্যমে নতুনভাবে দ্বিপাক্ষিক সম্পর্ক গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে। বার্তা সংস্থা বাসস জানায়, বৃহস্পতিবার (১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস) ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠিত পররাষ্ট্র দপ্তরের পরামর্শ (এফওসি) বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিন এবং পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ নিজ নিজ দেশের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করেন। এটি ছিল গত ১৫ বছরে দুই দেশের মধ্যে প্রথম সচিব…
হবিগঞ্জে ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে নারীসহ চারজন নিহত হয়েছেন। এ সময় অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছেন। তাদের হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বার্তা সংস্থা ইউএনবি জানায়, বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে মাধবপুর উপজেলার বাখরনগরে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী। তাদের কারও পরিচয় এখনও জানা যায়নি। স্থানীয়রা জানান, বাসা বাড়ির মালামালসহ পিকআপটিতে অনুমান ১৬ থেকে ১৭ জন যাত্রী ছিলেন। পিকআপটি রাত ২টার দিকে মাধবপুর উপজেলার বাখরনগরে পৌঁছালে সামনের দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ওই হতাহতের ঘটনা ঘটে। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুলাহ আল মামুন জানান, ট্রাক ও…
পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলনের উদ্যোগে শনিবার (১৯ এপ্রিল) রাজধানী জুড়ে অনুষ্ঠিত হবে দিনব্যাপী গণসংযোগ, পথসভা ও প্রচারপত্র বিতরণ কর্মসূচি। সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ দিন পুরান ঢাকার বাহাদুর শাহ পার্ক থেকে সকাল ১০টায় শুরু হয়ে উত্তরার রাজলক্ষ্মীতে গিয়ে শেষ হবে এ কর্মসূচি। পথে প্রেস ক্লাব, শাহবাগ, ফার্মগেট, মিরপুর-১০ নম্বর সেকশনসহ ছয়টি স্থানে অনুষ্ঠিত হবে পথসভা। এসব পথসভায় বক্তব্য দেবেন সিপিবি, বাসদ, বাংলাদেশ জাসদ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, ছাত্র ও যুব সংগঠনের নেতৃবৃন্দ, বিশিষ্ট নাগরিক ও মানবাধিকার কর্মীরা। আয়োজক সংগঠনের যুগ্ম সমন্বয়কারী জাকির হোসেন ও অধ্যাপক খায়রুল ইসলাম চৌধুরী বিজ্ঞপ্তিতে কর্মসূচি সফল করতে ঢাকাবাসীর সহযোগিতা ও প্রশাসনের সহায়তা কামনা…
আগামী জাতীয় নির্বাচনে বিএনপির সঙ্গে জামায়াতের জোট হচ্ছে না বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সম্প্রতি লন্ডনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে তার আকস্মিক সৌজন্য সাক্ষাৎ নিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন চলছে। এ বিষয়ে ব্যাখ্যা দিতে গিয়ে শফিকুর রহমান বলেন, ‘আমরা তাকে (খালেদা জিয়া) দেখতে গিয়েছিলাম, কারণ তিনি একজন সম্মানিত ও অসুস্থ রাজনীতিবিদ। এটি আমাদের নৈতিক দায়িত্ব ছিল। পাশাপাশি, যেহেতু তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় অবস্থান করছিলেন, তাই তিনিও উপস্থিত ছিলেন।’ খালেদা জিয়ার সঙ্গে ওই সাক্ষাতে রাজনীতি নিয়ে আলোচনা হয়েছে স্বীকার করে…
রাজধানীর ধানমন্ডি থানায় করা চাঁদাবাজির একটি মামলায় মডেল মেঘনা আলমকে গ্রেপ্তার দেখানোর আবেদন বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ঢাকার সিএমএম আদালত মঞ্জুর করেছেন। চাঁদাবাজির মামলাটির বাদী পুলিশ, কিন্তু অভিযোগ অন্যদের। পুলিশের দাবি, মেঘনার বিরুদ্ধে ‘বিভিন্ন ধনাঢ্য ব্যক্তি’ চাঁদাবাজির অভিযোগ করলেও তারা কেউ মামলা দায়ের করতে রাজি হননি, এমনকি জিডিও না। অন্য ক্ষেত্রে যাই হোক, এক্ষেত্রে পুলিশ ওই অজ্ঞাত ব্যক্তিদের পক্ষে দায়িত্ব পালনে এগিয়ে এসেছে। একজন পুলিশ কর্মকর্তা নিজেই বাদী হয়ে মেঘনার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনে মামলা করেছেন। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক ঊর্ধ্বতন কর্মকর্তা টাইমস অব বাংলাদেশকে বলেন, ‘ধানমন্ডির একটি রেস্তোরাঁয় বেশ কয়েকদিন মেঘনাকে ধনাঢ্য ব্যক্তিদের সঙ্গে দেখা গেছে। পরে তারা প্রতারণার বিষয়টি…
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, বিএনপি কখনোই সংস্কারের বিপক্ষে নয়। বরং দলটি সংস্কারের পক্ষে, তবে সবকিছুর ভিত্তি হতে হবে জনগণের সম্মতি। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপির বৈঠকের শুরুতে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, ‘বিএনপি সেই দল, যারা দীর্ঘদিন ধরে সংস্কারের কথা বলে আসছে। দেশনেত্রী খালেদা জিয়া বহু আগে ‘ভিশন ২০৩০’ ঘোষণা করেছিলেন, যখন কেউ সংস্কারের উচ্চারণও করেনি।’ সংসদের এলডি হলে সকাল সাড়ে ১০টায় শুরু হওয়া এই বৈঠকে অংশ নেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ, নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, আইনজীবী রুহুল কুদ্দুস কাজল এবং সাবেক সচিব নিরুজ্জামান…
রাজধানীর ধানমন্ডি থানায় করা চাঁদাবাজির একটি মামলায় মডেল মেঘনা আলমকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছে আদালত। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী। পিপি জানান, গত বছর এপ্রিলে মেঘনার পরিচিত ব্যবসায়ী দেওয়ান সমিরের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মামলা হয়। তদন্তে মেঘনার সংশ্লিষ্টতা উঠে এলে পুলিশ তার বিরুদ্ধেও গ্রেপ্তার দেখানোর আবেদন করে। আদালত তা মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে, ভাটারা থানায় করা আরেক চাঁদাবাজির মামলায় ১১ এপ্রিল গ্রেপ্তার হন দেওয়ান সমির। ওই মামলায় তিনি বর্তমানে রিমান্ডে রয়েছেন। ১০ এপ্রিল…

