বাংলাদেশে ভ্রমণ নিয়ে সতর্কতা পুনর্ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র। বিশেষকরে পার্বত্য চট্টগ্রাম— রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান নিয়ে উদ্বেগ প্রকাশ করে সেখানে মার্কিন নাগরিকদের জন্য ‘ভ্রমণ সতর্কতা’ জারি করেছে দেশটি। ইউএস স্টেট ডিপার্টমেন্টের ওয়েব সাইটে এই সতর্কতা জারি করে বলা হয়, ‘পার্বত্যাঞ্চলে সহিংসতা, অপহরণ, সন্ত্রাসবাদ এবং বিচ্ছিন্নতাবাদী তৎপরতা বেড়ে যাওয়ায় সেখানে মার্কিন নাগরিকদের জন্য ‘ভ্রমণ নিষেধ’ সতর্কতা বলবৎ রয়েছে। গত কয়েক মাসে সেখানে সংখ্যালঘুদের অপহরণ ও বোমা বিস্ফোরণের মত ঘটনাও ঘটেছে।’ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ জন পাহাড়ি শিক্ষার্থী ‘বৈসাবি’ উৎসবে বেড়াতে গিয়ে গত বুধবার (১৬ এপ্রিল) খাগড়াছড়িতে একটি সশস্ত্র গ্রুপ কর্তৃক অপহৃত হওয়ার প্রেক্ষাপটে পাহাড়ে ওই ‘ভ্রমণ সতর্কতা’ জারি করল যুক্তরাষ্ট্র। মার্কিন সতর্ক বার্তায় আরো…
Author: টাইমস রিপোর্ট
এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস (আনফ্রেল) প্রতিনিধিদলকে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস আশ্বস্ত করেছেন যে, আগামী সংসদ নির্বাচন হবে দেশের ইতিহাসে সবচেয়ে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন। প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে এ কথা বলা হয়। এ সময় মুহাম্মাদ ইউনূস আবারও উল্লেখ করেন– অনুষ্ঠেয় নির্বাচন হবে ডিসেম্বর থেকে জুনের মধ্যে। রাজধানীর রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় বৃহস্পতিবার (১৭ এপ্রিল) আনফ্রেলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে এ কথা বলেন। প্রধান উপদেষ্টা আরো বলেন, ‘আমরা নিশ্চিত করতে চাই এই নির্বাচন বাংলাদেশের ইতিহাসে একটি মাইলফলক হবে এবং গণতন্ত্রের পথে এক ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে।’ আনফ্রেল প্রতিনিধিদলে ছিলেন সংস্থাটির নির্বাহী পরিচালক ব্রিজা রোসালেস, বাংলাদেশের নির্বাচন ও গণতন্ত্রবিষয়ক কর্মসূচির পরামর্শক মে…
ভবিষ্যতে ফ্যাসিবাদ কিংবা স্বৈরশাসনের ঝুঁকি ঠেকাতে রাষ্ট্রের কাঠামোতে মৌলিক সংস্কারের মাধ্যমে রূপান্তরের আহ্বান জানিয়েছে ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি)। তারা বলছে, এ সরকারের সংস্কার যেন জুলাইয়ের গণজাগরণের চেতনাকে প্রতিফলিত করে। শনিবার (১৯ এপ্রিল) জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপে অংশ নিয়ে এমন মন্তব্য করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘আমরা যে সংস্কার চাই, তা শুধুমাত্র আইনি বা প্রশাসনিক নয়—এটা হবে রাষ্ট্র কাঠামোর মৌলিক ও গুণগত পরিবর্তন।’ নাহিদ ইসলামের নেতৃত্বে আট সদস্যের এনসিপি প্রতিনিধি দল সকালে এই সংলাপে অংশ নেয়। কমিশনের ভাইস চেয়ারম্যান আলী রিয়াজ বৈঠকে সভাপতিত্ব করেন। জাতীয় ঐকমত্য অর্জনের লক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে কমিশনের…
ভবিষ্যতে আওয়ামী লীগের মিছিল নিয়ন্ত্রণ করতে না পারলে পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে–এমন হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট কর্নেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে, শনিবার (১৯ এপ্রিল) সকালে রাজধানীর বিমানবন্দর থানা পরিদর্শনকালে সাংবাদিকের এ কথা বলেন তিনি। আওয়ামী লীগের মিছিলের বিষয়ে পুলিশের নিষ্ক্রিয়তার প্রশ্নে তিনি বলেন, ‘দুজনকে এরই মধ্যে আটক করা হয়েছে। ভবিষ্যতে যাতে মিছিল না করতে পারে সেজন্য পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে।’ স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য আমরা চেষ্টা করছি।’ আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বদলির পরও কোনো পুলিশ সদস্য আগের জায়গায় রয়েছেন, এমন নির্দিষ্ট তথ্য পেলে তাদের বিষয়ে ব্যবস্থা…
সারাদেশে একযোগে ‘রাইজ ইন রেড’ কর্মসূচি শুরু করেছে কারিগরি শিক্ষার্থীদের সংগঠন ‘কারিগরি ছাত্র আন্দোলন’। বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের আওতাভুক্ত শিক্ষার্থীদের এই জোট ছয় দফা দাবিতে ধারাবাহিক কর্মসূচি চালিয়ে যাচ্ছে। শনিবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর ‘ঢাকা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের’ শিক্ষার্থীর মানববন্ধনে যোগ দেন। কারিগরি ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় প্রতিনিধি সাব্বির আহমেদ সাংবাদিকদের জানান, ‘রাইজ ইন রেড’ কর্মসূচির অংশ হিসেবে দেশের প্রতিটি পলিটেকনিক ইনস্টিটিউটের মূল ফটকে ‘লাল কাপড়’ দিয়ে প্রতীকীভাবে প্রতিবাদ জানানো হচ্ছে। পাশাপাশি, ‘জনদুর্ভোগ সৃষ্টি না করে’ সড়কের পাশে দাঁড়িয়ে প্ল্যাকার্ড হাতে মানববন্ধন করা হচ্ছে। তিনি আরও জানান, সরকারের কাছে তাদের ছয় দফা দাবি না মানা পর্যন্ত…
চট্টগ্রামে টানা বৃষ্টির মধ্যে রিকশাসহ নালায় পড়ে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ প্রায় ১৪ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিস জানিয়েছে, শনিবার (১৯ এপ্রিল) সকাল ১০টা ১০ মিনিটে নগরীর চাক্তাই চামড়ার গুদাম এলাকার খাল থেকে শেহেরিজ নামের সাত মাস বয়সী কনা শিশুর মরদেহ উদ্ধার করা হয়। আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ সাংবাদিকদের বলেন, ‘সকালবেলায় খালে একটি মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করে পুলিশকে খবর দেয়।’ শুক্রবার (১৮ এপ্রিল) রাত ৮টার দিকে চকবাজার থানার কাপাসগোলা ব্রিজ এলাকায় খোলা নালায় পড়ে শিশুটি নিখোঁজ হয়। সে সময় তার মা ও নানি তাকে নিয়ে ব্যাটারি চালিত রিকশায় করে বাসায়…
জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগ সরকারের শীর্ষ ১২ জনকে গ্রেপ্তারে আন্তর্জাতিক পুলিশ সংস্থা– ইন্টারপোলে ‘রেড নোটিশ’ জারির জন্য আবেদন করেছে বাংলাদেশ পুলিশ। পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) তিনটি পৃথক ধাপে এসব আবেদন ইন্টারপোলের কাছে পাঠিয়েছে বলে জানা গেছে। শেখ হাসিনা ছাড়াও যাদের বিরুদ্ধে এ নোটিশ জারির আবেদন করা হয়েছে, তাদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস, সাবেক প্রতিরক্ষা উপদেষ্টা তারিক সিদ্দিক, বিদ্যুৎ প্রতিমন্ত্রী…
পার্বত্য চট্টগ্রামে জলবায়ু অভিযোজন কার্যক্রমে একটি প্রকল্পে অভিযোজন তহবিল বোর্ড প্রায় ১ কোটি মার্কিন ডলার অনুমোদন দিয়েছে। এ প্রকল্পের নাম — সবুজ, সহনশীল ও অভিযোজিত পার্বত্য অর্থনীতি (গ্রেস)। আন্তর্জাতিক পার্বত্য উন্নয়ন কেন্দ্রের বিবৃতির বরাদ দিয়ে বার্তা সংস্থা ইউএনবি জানায়, এই প্রকল্পের মাধ্যমে পাহাড়ি এলাকার সবচেয়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় সহায়তা দেওয়া হবে। গ্রেস প্রকল্পটি বাস্তবায়নে নেতৃত্ব দিচ্ছে সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। আর আন্তর্জাতিক পার্বত্য উন্নয়ন কেন্দ্র কাজ করবে আঞ্চলিক বাস্তবায়নকারী সংস্থা হিসেবে। রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান– এই তিন পার্বত্য জেলায় প্রথম ধাপে ২৫টি উপজেলায়, পরে দ্বিতীয় ধাপে বাকি আরও ১০টি উপজেলায় বিস্তৃত হবে প্রকল্পের কার্যক্রম।…
পার্বত্য জেলা খাগড়াছড়ির গিরিফুল এলাকায় অপহৃত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী উদ্ধারে যৌথ বাহিনী অভিযান শুরু করেছে। জেলা পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল সাংবাদিকদের জানান, শুক্রবার (১৮ এপ্রিল) ভোর থেকে জেলা সদরের মধুপুর, পানখাইয়া পাড়া, চাবাই সড়ক এবং নোয়াপাড়ায় এ অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছেন। এসপি আরো জানান, অভিযানকালে এলাকায় টহল জোরদার করার পাশাপাশি সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে খাগড়াছড়ি-চট্টগ্রাম, খাগড়াছড়ি-ঢাকা এবং খাগড়াছড়ি-রাঙামাটি মহাসড়কে চেকপোস্ট বসানো হয়েছে বলেও জানান তিনি। অপহৃতরা চবির ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তাদের মধ্যে রিশন চাকমা পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) চবির শাখার সদস্য। বাকিরা হলেন– চারুকলা বিভাগের মৈত্রীময় চাকমা ও অলড্রিন ত্রিপুরা, নাট্যকলা বিভাগের দিব্যি…
কিশোরগঞ্জের ভৈরবের ভবানীপুর গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দুই বংশের সংঘর্ষে মিজান মিয়া (৪০) নামে স্বেচ্ছাসেবক দলের এক নেতা নিহত হয়েছেন। পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার (১৮ এপ্রিল) দুপুরে এ সংঘর্ষে টেঁটাবিদ্ধ হয়ে তিনি মারা যান। নিহত মিজান উপজেলার শ্রীনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব এবং সরকারবাড়ির অনুসারী ছিলেন। পুলিশ ও সেনাবাহিনী দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। তাদের ভৈরব ও কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় এলাকাজুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা আশঙ্কা করছেন, সহিংসতা আবারও ছড়িয়ে পড়তে পারে। ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার ফুয়াদ রুহানী সাংবাদিকদের জানান,…

