বসুন্ধরা চেয়ারম্যান ও পরিবারের সদস্যদের দেশত্যাগে নিষেধাজ্ঞা বহাল

বসুন্ধরা চেয়ারম্যান ও পরিবারের সদস্যদের দেশত্যাগে নিষেধাজ্ঞা বহাল
বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানসহ তার পরিবারের মোট পাঁচ সদস্যের বিদেশ যাওয়ার আবেদন নাকচ করে দিয়েছে আদালত।

সোমবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এই আদেশ দেন। এর ফলে তাদের ওপর আগে থেকে থাকা দেশত্যাগের নিষেধাজ্ঞা বহাল থাকল।

আদালত সূত্রে জানা গেছে, আহমেদ আকবর সোবহান ছাড়াও বিদেশ যাওয়ার অনুমতি চেয়েছিলেন তার স্ত্রী আফরোজা বেগম, দুই ছেলে সাফিয়াত সোবহান সানভীর ও সাফওয়ান সোবহান এবং অপর ছেলে সায়েম সোবহান আনভীরের স্ত্রী সাবরিনা সোবহান।

তাদের আইনজীবীরা উন্নত চিকিৎসা ও জরুরি ব্যবসায়িক প্রয়োজনে বিদেশ যাত্রার অনুমতি চেয়ে আদালতে আবেদন করেছিলেন। তবে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবীরা এই আবেদনের তীব্র বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আবেদনটি নামঞ্জুর করেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ২১ অক্টোবর দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এই পরিবারের আট সদস্যের ওপর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছিলেন আদালত। দুদকের অনুসন্ধানে তাদের বিরুদ্ধে মুদ্রা পাচার, সরকারের বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকি, ভূমি জবরদখল ও ঋণ জালিয়াতিসহ অবৈধ সম্পদ অর্জনের গুরুতর অভিযোগ রয়েছে।

তদন্তাধীন এই অবস্থায় আসামিরা দেশত্যাগ করলে আইনি প্রক্রিয়া ব্যাহত হতে পারে—এমন আশঙ্কায় আদালত তাদের বিদেশ যাওয়ার অনুমতি দেননি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad