আ. লীগের মিছিল বন্ধ করতে না পারলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

আ. লীগের মিছিল বন্ধ করতে না পারলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট কর্নেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। ফাইল ছবি, ইউএনবি
Advertisement
Advertisement

ভবিষ্যতে আওয়ামী লীগের মিছিল নিয়ন্ত্রণ করতে না পারলে পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে–এমন হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট কর্নেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে, শনিবার (১৯ এপ্রিল) সকালে রাজধানীর বিমানবন্দর থানা পরিদর্শনকালে সাংবাদিকের এ কথা বলেন তিনি।

আওয়ামী লীগের মিছিলের বিষয়ে পুলিশের নিষ্ক্রিয়তার প্রশ্নে তিনি বলেন, ‘দুজনকে এরই মধ্যে আটক করা হয়েছে। ভবিষ্যতে যাতে মিছিল না করতে পারে সেজন্য পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে।’

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য আমরা চেষ্টা করছি।’

আরও পড়ুন

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বদলির পরও কোনো পুলিশ সদস্য আগের জায়গায় রয়েছেন, এমন নির্দিষ্ট তথ্য পেলে তাদের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।’

স্বরাষ্ট্র উপদেষ্টা আরো বলেন, ‘বদলির ক্ষেত্রে সাধারণ পুলিশ সদস্যদের একই বিভাগে রাখা যায় কিনা সেটি ভাবছি। পরিবার থেকে দূরে থাকলে তাদের ছুটির সংখ্যা কমে যায়। তারা মাত্র ২০ দিন ছুটি পান। অন্যান্য ছুটি পান ২০ দিন, যা অনেক ক্ষেত্রে আমরা দিতেও পারি না। এজন্য আমরা চেষ্টা করব নিচের পর্যায়ে একই বিভাগে বদলি করার।’

পুলিশ সদস্যদের থাকা ও খাওয়ার ব্যবস্থা উন্নত করার জন্য তিনি থানা পরিদর্শন করছেন বলেও জানান উপদেষ্টা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad