সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্টের প্রথম দিনে মাত্র ১৯১ রানে অল আউট হয়েছে বাংলাদেশ দল। ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে এখন ব্যাট করছে জিম্বাবুয়ে। দুপুরের খাবারের পরেই বাংলাদেশের ব্যাটিং বিপর্যয় নামে। দ্বিতীয় সেশনে মাত্র ৭০ রানে ৫ উইকেট হারিয়ে ১৫৪ রানে ৭ উইকেটে পৌঁছে টি-বিরতিতে যায় স্বাগতিকরা। জিম্বাবুয়ের বাঁহাতি স্পিনার ওয়েলিংটন মাসাকাদজা ছিলেন ধ্বংসযজ্ঞের মূলনায়ক। তিনি ৩টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন। পেসার ব্লেসিং মুজারাবানি নেন আরও ২টি উইকেট। এতে বাংলাদেশের আক্রমণ ধসে পড়ে। দুপুরে ৮৪ রানে ২ উইকেট নিয়ে ব্যাটিং শুরু করে বাংলাদেশ। নাজমুল হোসেন শান্ত ও মোমিনুল হক যথাক্রমে, ৩০ ও ২২ রানে অপরাজিত ছিলেন। কিন্তু তারা দুজনেই ভুল শটে…
Author: টাইমস রিপোর্ট
সারাবছর দেশজুড়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার ফেসবুক পোস্টে এ তথ্য জানানো হয়েছে। রোববার (২০ এপ্রিল) ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি। প্রধান উপদেষ্টা এবারে ‘ঈদুল ফিতরে নির্বিঘ্ন যাত্রা এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত’ করায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের অভিনন্দন জানান। তিনি বলেন, ‘এখনো পর্যন্ত ঈদ নিয়ে সবাই শুধু প্রশংসাই করছেন। সবাই বলছেন, এবারের ঈদ ছিল চমৎকার।’ ইউনূস আরও বলেন, ‘এখন (বিদ্যুৎ সরবরাহের) একটা মানদণ্ড তৈরি হয়েছে। এটা যেন সারা বছর ধরে বজায় রাখা…
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ইসরায়েলকে এক হাজার কোটি টাকা দিয়েছেন দাবি করে জনৈক মুফতি আলাউদ্দিন জিহাদীর দেওয়া বক্তব্যটি ‘বানোয়াট, মিথ্যা ও বিভ্রান্তিকর’ বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। রোববার (২০ এপ্রিল) প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ফ্যাক্টচেক ফেসবুক পেজে দেওয়া বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। প্রেস ইউং জানায়, মুফতি আলাউদ্দিন জিহাদী নামের একজন বক্তা সম্প্রতি কোন এক বয়ানে দাবি করেছেন, প্রধান উপদেষ্টা ইসরায়েলকে এক হাজার কোটি টাকা দিয়েছেন। ‘তার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিরা এই বক্তব্যটির প্রচার করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। এ ধরনের মিথ্যা ও বানোয়াট প্রচারণা মূলত প্রফেসর ইউনূস ও…
বান্ধবী নিয়ে ‘হাসিহাসি’র অভিযোগ ওঠায় ক্ষমা চেয়েও রেহাই পাননি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুর রহমান পারভেজ। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই বহিরাগত কিশোর গ্যাং ডেকে আনলে ছুরিকাঘাতে নিহত হন তিনি। শনিবার (১৯ এপ্রিল) বিকালে রাজধানীর বনানীতে ক্যাম্পাসে প্রকাশ্যে ঘটে ওই হত্যাকাণ্ড। নিহত পারভেজ ছিলেন বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং চতুর্থ বর্ষের ছাত্র। তার বাড়ি ময়মনসিংহের ভালুকার বিরুনিয়া ইউনিয়ন। তার বাবা জসিম উদ্দিন। শিক্ষার্থীদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের কয়েক শিক্ষার্থী অভিযোগ তোলেন, ক্যাম্পাসের পাশে একটি দোকানে আড্ডা দেওয়ার সময় পারভেজ তাদের দুই বান্ধবীকে নিয়ে ‘হাসাহাসি’ করেছেন। এ নিয়ে ইউনিভার্সিটি অব স্কলার্সের দুই ছাত্রী প্রক্টোরের কাছে অভিযোগও করেন। পারভেজ নিজেকে নির্দোষ দাবি করলেও প্রক্টোরের…
কোটা সংস্কার আন্দোলনের সময় রাজধানীর মাতুয়াইলে এক পুলিশ সদস্যকে হত্যা করে ঝুলিয়ে রাখার মামলায় দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিগুলো ‘অত্যাচার করে’ নেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। তিনি প্রশ্ন রেখে বলেন, ‘ওই স্বীকারোক্তিগুলো এখনো কেন প্রত্যাহার করা হয়নি?’ রোববার (২০ এপ্রিল) সকালে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সহকারী জজ পর্যায়ের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। ফাইয়াজ নামের এক কিশোর শিক্ষার্থীর মুক্তির প্রশ্নে আসিফ নজরুল বলেন, ‘আমরা দায়িত্ব নেওয়ার পর স্বরাষ্ট্র উপদেষ্টা ও তৎকালীন আইজিপির সঙ্গে কথা বলে জুলাই আন্দোলনের মামলাগুলোতে যেন ফাইনাল রিপোর্ট দেওয়া হয়, সে বিষয়ে উদ্যোগ নিই। আমাদের জানানো হয়, অধিকাংশ…
ছয় দফা দাবিতে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দেশের সকল পলিটেকনিক ইনস্টিটিউটে একযোগে জেলাভিত্তিক সমাবেশ করছে ‘কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ’। রোববার (২০ এপ্রিল) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে ঢাকার জেলা সমাবেশ অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীরা ব্যানার-প্ল্যাকার্ড ও স্লোগানে দাবি-দাওয়াগুলো তুলে ধরেন। ‘আবু সাঈদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ’, ‘দেশ গড়ার হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার’, ‘পলিটেকনিক এক হও’ — এমন নানা স্লোগানে আন্দোলনকারীরা রয়েছেন মুখর। এর আগেও আন্দোলনের ধারাবাহিকতায় শিক্ষার্থীরা ‘রাইজ ইন রেড’ কর্মসূচি, কাফনের কাপড় পরে মিছিল ও তেজগাঁওয়ের সাতরাস্তা অবরোধসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) তারা রেলপথ অবরোধ কর্মসূচি ঘোষণা করলেও শিক্ষা মন্ত্রণালয়ের বৈঠকে অংশ নিতে কর্মসূচিটি স্থগিত…
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। এই টেস্টের আগে জিম্বাবুয়ের বিপক্ষে ১৮টি ম্যাচ খেলেছে বাংলাদেশ, যার মধ্যে জয় এসেছে ৮টিতে। সাম্প্রতিক পাঁচ ম্যাচের মধ্যে চারটিতেই জয় পেয়েছে টাইগাররা। ম্যাচটিতে স্বাগতিক বাংলাদেশ পাঁচ বোলারের আক্রমণ সাজিয়েছে— যার মধ্যে রয়েছে দুই স্পিনার ও তিন পেসার রয়েছেন। এ বছরের প্রথম টেস্ট হওয়ায় উভয় দলই জয় দিয়ে বছর শুরু করতে চায়। ম্যাচ শুরুর আগে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, টপ-অর্ডারে ধারাবাহিক ব্যাটিং করাই তাদের মূল লক্ষ্য। অন্যদিকে, জিম্বাবুয়ে অধিনায়ক ক্রেইগ আরভিন বলেন, তারাও ভাল করতে মরিয়া। বাংলাদেশ একাদশ: মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, নাজমুল হোসেন…
গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় ৪৮ ঘণ্টায় অন্তত ৯০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। শনিবার (১৯ এপ্রিল) তারা জানায়, হামাসের জিম্মিদের মুক্ত ও অস্ত্রসমর্পণ বাধ্য করতে ইসরায়েল হামলার মাত্রা আরও বাড়িয়েছে। খবর এপি/ইউএনবি’র। নিহতদের মধ্যে শুক্রবার (১৮ এপ্রিল) গভীর রাতে নিহত ১৫ জন রয়েছেন, যাদের মধ্যে নারী ও শিশুও আছে। হাসপাতাল সূত্র জানায়, নিহতদের কেউ কেউ ‘মানবিক নিরাপদ অঞ্চলে’ আশ্রয় নিয়েছিলেন। হামলায় গাজার দক্ষিণে খান ইউনিস শহরে মুয়াসি এলাকায় তাঁবুতে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত অন্তত ১১ জন নিহত হন। ইসরায়েল ওই এলাকাকে মানবিক অঞ্চল হিসেবে ঘোষণা করেছিল। এছাড়া রাফাহ শহরের বিভিন্ন এলাকায় হামলায় আরও ৪ জন নিহত হন,…
অন্তর্বর্তী সরকারের কাছে অগ্রাধিকার ভিত্তিতে শান্তিচুক্তি বাস্তবায়নের দাবি জানিয়েছে ‘পার্বত্য চুক্তি বাস্তবায়ন আন্দোলন’। সংগঠনের উদ্যোগে শনিবার (১৯ এপ্রিল) ঢাকায় দিনব্যাপী গণসংযোগ, পথসভা ও প্রচারপত্র বিতরণ করা হয়। সংগঠনটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, পুরান ঢাকার বাহাদুর শাহ পার্ক থেকে শুরু হয়ে উত্তরায় শেষ হয় এই গণসংযোগ কর্মসূচি। পথে জাতীয় প্রেস ক্লাব, শাহবাগ, ফার্মগেট, মিরপুর ও রাজলক্ষ্মীতে ছয়টি পথসভা অনুষ্ঠিত হয়। সভাগুলোতে নেতৃত্ব দেন অধ্যাপক খায়রুল ইসলাম চৌধুরী ও মানবাধিকারকর্মী জাকির হোসেন। সভায় বক্তারা বলেন, শান্তিচুক্তি বাস্তবায়ন ছাড়া পাহাড়ে শান্তি ফিরবে না। জাসদের নাজমুল হক প্রধান বলেন, ‘সংলাপ ছাড়া আস্থা ফেরানো সম্ভব নয়। ভিন্ন ভাষাভাষির জাতিগোষ্ঠীকে বাদ দিয়ে রাষ্ট্র সংস্কার পূর্ণ হবে…
নারী-পুরুষের বৈষম্য দূর করে সমতা নিশ্চিত করতে নারী বিষয়ক সংস্কার কমিশনের যে সুপারিশগুলো বর্তমানে বাস্তবায়নযোগ্য, তা দ্রুত কার্যকর করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। শনিবার (১৯ এপ্রিল) সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদনের কপি গ্রহণকালে এ নির্দেশনা দেন তিনি। বার্তা সংস্থা বাসস জানায়, প্রতিবেদন গ্রহণের পর প্রধান উপদেষ্টা বলেন, ‘যেসব সুপারিশ এখনই বাস্তবায়ন করা সম্ভব, তা যেন আমাদের হাত দিয়েই শুরু হয়। আমরা যেন এমন একটি উদাহরণ তৈরি করি, যেটা বিশ্বের অন্যান্য দেশের নারীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠবে।’ তিনি আরও বলেন, ‘এই প্রতিবেদন শুধু আলমারিতে রেখে দিলেই চলবে না, এটি মানুষের কাছে উন্মুক্ত করতে…

