ইসরায়েলকে কোনো টাকা দেননি ইউনূস: প্রেস উইং

ইসরায়েলকে কোনো টাকা দেননি ইউনূস: প্রেস উইং
ছবি: প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ফেসবুক পেজ থেকে নেওয়া
Advertisement
Advertisement

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ইসরায়েলকে এক হাজার কোটি টাকা দিয়েছেন দাবি করে জনৈক মুফতি আলাউদ্দিন জিহাদীর দেওয়া বক্তব্যটি ‘বানোয়াট, মিথ্যা ও বিভ্রান্তিকর’ বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

রোববার (২০ এপ্রিল) প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ফ্যাক্টচেক ফেসবুক পেজে দেওয়া বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

প্রেস ইউং জানায়, মুফতি আলাউদ্দিন জিহাদী নামের একজন বক্তা সম্প্রতি কোন এক বয়ানে দাবি করেছেন, প্রধান উপদেষ্টা ইসরায়েলকে এক হাজার কোটি টাকা দিয়েছেন।

‘তার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিরা এই বক্তব্যটির প্রচার করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। এ ধরনের মিথ্যা ও বানোয়াট প্রচারণা মূলত প্রফেসর ইউনূস ও তার নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে চলমান যে সংঘবদ্ধ ষড়যন্ত্র ও অপপ্রচার’, যোগ করে প্রেস উইং।

স্বতন্ত্র ফ‍্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলোর বরাত দিয়ে তারা বিবৃতিতে বলছে, ‘ইউনূসের প্রতিষ্ঠান গ্রামীণ আমেরিকার ইসরায়েলকে এক কোটি কোটি ডলারের সহায়তার বিষয়টি নিয়ে সর্ব প্রথম ২০২৩ সালের অক্টোবর বাংলা ইনসাইডার নামক একটি অনলাইন পোর্টালে প্রকাশিত হয়। পরবর্তীতে ধাপে ধাপে তা আরো কিছু অনলাইন পোর্টাল ও পত্রিকায় প্রকাশিত হয়।’

আরও পড়ুন

‘এই দাবিটি ছড়িয়ে পড়ার পর তা নিয়ে অনুসন্ধান করে ফ্যাক্ট চেকিংং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার। তাদের অনুসন্ধানে জানা যায়, ২০২৩ সালের অক্টোবরে যখন ফিলিস্তিনিদের মধ্যে হামলার ভয়াবহতা শুরু হয় সে সময়ই বাংলাদেশে প্রচার হতে শুরু করে, ইসরায়েলকে ১০০ কোটি টাকা সহায়তা দিয়েছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনূস।’

‘ওই প্রতিবেদনে দাবিটির পক্ষে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিবৃতির বিষয়ে বলা হলেও ওই মন্ত্রণালয় থেকে সে সময়ে প্রকাশিত কোনো বিবৃতিতে এমন কোনো তথ্য পাওয়া যায়নি’, উল্লেখ করে প্রেস উইং।

তারা আরো জানায়, ‘ওই দাবি সংবলিত কোনো বিবৃতি প্রকাশিত হয়নি বলে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও রিউমার স্ক্যানারকে নিশ্চিত করা হয়। তা ছাড়া ইসরায়েলের সাংবাদিক এবং ফ্যাক্ট চেকারও এমন কোনো সহায়তার বিষয়ে অবগত নন বলে রিউমার স্ক্যানারকে জানান। একই সঙ্গে ইউনূস সেন্টারও বিষয়টি ভুয়া বলে নিশ্চিত করেছে।’

বিবৃতিতে তারা বলেছে, ‘দেশের সকল আলেম ওলামা ও দায়িত্বশীল নাগরিকদের বিভ্রান্ত না হয়ে দেশে শান্তি শৃঙ্খলা বিনষ্টের চেষ্টায় থাকা ব্যক্তিদের অপপ্রচার রুখে দেওয়ার আহ্বান জানায় অন্তর্বর্তীকালীন সরকার।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad