নার্সিং পরীক্ষার কোনোকিছু না করেও এক লাখ ২০ হাজার টাকা সম্মানি পেয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম। তবে সম্মানির অর্থ গ্রহণ না করে তা ফিরিয়ে দিয়েছেন তিনি। বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে, সোমবার (২১ এপ্রিল) সচিবালয়ের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে রেলপথ মন্ত্রণালয় ও স্বাস্থ্য সেবা বিভাগের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপদেষ্টা নিজেই এ তথ্য জানান। এর আগে, অফিস সময়ে কোন সভায় যোগদানের জন্য সম্মানি না নেওয়ার জন্য কর্মকর্তাদের নির্দেশনা জারি করেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। এ নির্দেশনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘কোনো জিনিস চাপিয়ে দিলেই হয় না। আমি করেছি, নুরজাহান (স্বাস্থ্য উপদেষ্টা) আপা যদি…
Author: টাইমস রিপোর্ট
রাজধানীর গুলশান ও আশপাশের এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিরুদ্ধে মোটরবাইক ও প্যাডেলচালিত রিকশা চালকদের ওপর চড়াও হওয়ার অভিযোগ উঠেছে। এতে গুলশান-বনানী এলাকায় বেশ কিছুক্ষণ ধরে যান চলাচলে বিঘ্ন ঘটে। গুলশান এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলে নিষেধাজ্ঞার তৃতীয়দিন সোমবার (২১ এপ্রিল) ক্ষুব্ধ চালকরা এমন হামলা করেন বলে ভুক্তভোগীদের অভিযোগ। এরই মধ্যে ফেসবুকে এসব ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় স্থানীয় জনতা ও ব্যবসায়ীদের মাঝেও ক্ষোভ ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই নিষেধাজ্ঞার প্রতিবাদে এ দিন সকাল থেকেই বিভিন্ন সড়কে ব্যাটারিচালিত অটোরিকশার উপস্থিতি বেড়ে যায়, কোথাও কোথাও সৃষ্টি হয় উত্তেজনাকর পরিস্থিতি। চালকরা ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে গুলশান-বনানীর বিভিন্ন সড়কে অবস্থান নেন এবং চলাচলে বিঘ্ন ঘটানোর…
মারা গেছেন পোপ ফ্রান্সিস। সোমবার (২১ এপ্রিল) মারা যান তিনি। মৃত্যুকালে তারা বয়স হয়েছিল ৮৮ বছর। ভ্যাটিকান সিটি থেকে বার্তা সংস্থা এপি এ খবর দিয়েছে। বিশ্ববাসীর হৃদয় জয় করা, দরিদ্রদের প্রতি সহানুভূতিশীল, ইতিহাসের প্রথম লাতিন আমেরিকান পোপ ছিলেন তিনি। পুঁজিবাদ ও জলবায়ু পরিবর্তন নিয়ে তার স্পষ্ট বক্তব্যে অনেক রক্ষণশীল মহল ক্ষুব্ধ হলেও, তিনি বিশ্বজুড়ে সাধারণ মানুষের ভালোবাসা অর্জন করেছিলেন। ভ্যাটিকান সিটির ডোমুস সান্তা মার্তা চ্যাপেল থেকে পোপের মৃত্যুর খবর ঘোষণা করেন ভ্যাটিকানের ক্যামেরলেনগো কার্ডিনাল কেভিন ফেরেল। সেখানেই বাস করতেন পোপ ফ্রান্সিস। ফেরেল বলেন, ‘আজ (২১ এপ্রিল) সকালে ৭টা ৩৫ মিনিটে রোমের বিশপ ফ্রান্সিস স্বর্গীয় পিতার ঘরে ফিরে গেছেন। তার পুরো…
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই-আগস্ট গণহত্যার একটি মামলার প্রথম পূর্ণাঙ্গ প্রতিবেদন দেওয়া হয়েছে। সোমবার (২১ এপ্রিল) জমা দেওয়া এ তদন্ত প্রতিবেদনে পুরান ঢাকার চানখারপুলে গণহত্যার মামলায় ডিএমপির সাবেক কমিশনারসহ ৮ পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। বার্তা সংস্থা ইউএনবি জানায়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ১৯৫ দিনের মধ্যে এই তদন্ত কাজ সম্পন্ন হয়েছে। তদন্ত শেষে ৯০ পৃষ্ঠার একটি তদন্ত প্রতিবেদন তৈরি করা হয়েছে। এ মামলার অন্যতম আসামি হলেন- ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, ও রমনা জোনের সাবেক এডিসি শাহ আলম। তাজুল ইসলাম বলেন, ‘চানখারপুলে গত ৫…
মডেল মেঘনা আলমের ব্যাংক হিসাব সংক্রান্ত সব তথ্য তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। রোববার (২০ এপ্রিল) দেশের সব ব্যাংকের কাছে এ সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়। চিঠিতে বলা হয়েছে, মেঘনার নামে থাকা ব্যাংক হিসাবের যাবতীয় তথ্য (হিসাব খোলার আবেদন ফর্ম, ‘নো ইয়োর কাস্টমার’ সংক্রান্ত দলিল ও সাম্প্রতিক লেনদেনের বিবরণ) বিএফআইইউ’র চিঠি পাওয়ার সাত কার্যদিবসের মধ্যে পাঠাতে হবে। জানা গেছে, এই পদক্ষেপের মাধ্যমে মডেল মেঘনার আর্থিক লেনদেন পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করা হবে। তার বিরুদ্ধে আনা কিছু গুরুতর অভিযোগের পরিপ্রেক্ষিতে এই তদন্ত শুরু হয়েছে। মেঘনা আলমকে ১০ এপ্রিল রাতে রাজধানীর বসুন্ধরার বাসা থেকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। ‘বিশেষ…
বাংলাদেশ সেনাবাহিনী হজ দল, ২০২৫-এর পাঁচ দিনব্যাপী প্রস্তুতিমূলক প্রশিক্ষণ কর্মসূচি পরিদর্শন করেছেন সেনা প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সোমবার (২১ এপ্রিল) ঢাকা সেনা নিবাসের সেনা মালঞ্চে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন তিনি। চলতি বছরে হজ পালনে মনোনীত বাংলাদেশ সেনাবাহিনীর ২২৬ জন সদস্য দুটি পৃথক ফ্লাইটে সৌদি আরব যাবেন। হজের গুরুত্বপূর্ণ ও কষ্টসাধ্য ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনের জন্য মানসিক, শারীরিক প্রস্তুতি নিশ্চিত করতেই এ প্রশিক্ষণ আয়োজন করা হয়েছে। পাশাপাশি এতে অংশগ্রহণকারীদের মধ্যে শৃঙ্খলা, দলগত ঐক্য এবং আত্মিক প্রস্তুতি জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রশিক্ষণ পরিদর্শনকালে সেনাপ্রধান হজযাত্রীদের শুভকামনা জানান এবং তাদের যাত্রা যেন নিরাপদ, শান্তিপূর্ণ ও আত্মিকভাবে পরিপূর্ণ হয়, সেই প্রত্যাশা ব্যক্ত…
ঢাকার বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বনানী থানার ওসি রাসেল সারোয়ার জানান, রোববার (২০ এপ্রিল) মধ্যরাতে ঢাকার মহাখালী ওয়ারলেস গেট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন- মো. আল কামাল শেখ, ওরফে কামাল (১৯), আলভী হোসেন জুনায়েদ (১৯) ও আল আমিন সানি (১৯)। ওসি বলেন, ‘সিসিটিভি ফুটেজে গ্রেপ্তার তিনজনকে ঘটনাস্থলে দেখা গেছে। তারা হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মামলার আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’ বনানী থানার পরিদর্শক (অপারেশনস) একেএম মইনুদ্দিন টাইমস অব বাংলাদেশকে বলেন, ‘গ্রেপ্তার তিনজনের কেউই ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্র নন। তারা…
দেশে তিন স্তরে নতুন করে কমছে ইন্টারনেটের দাম। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) ও ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) পর্যায়ে ১০ শতাংশ এবং ন্যাশনাল ট্রান্সমিশন পর্যায়ে ১৫ শতাংশ দাম কমাবে ফাইবার অ্যাট হোম। পাশাপাশি মোবাইল সেবাদাতা ৩টি বেসরকারি কোম্পানিকেও ইন্টারনেটের দাম কমানোর আহ্বান জানিয়েছে সরকার। সোমবার (২১ এপ্রিল) ফেসবুকে দেওয়া এক পোস্টে ফাইবার অ্যাট হোম ম্যানেজমেন্টের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফাইজ তাইয়েব আহমেদ। মোবাইল ইন্টারনেটের দাম কমানোর পদক্ষেপে চলমান উচ্চ মূল্যস্ফীতিও সামান্য কিছুটা কমে আসবে বলেও আশা প্রকাশ করেন তিনি। তাইয়েব আহমেদ জানান, এরইমধ্যে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (আইএসপি) লাইসেন্স প্রাপ্ত কোম্পানিগুলোর অ্যাসোসিয়েশন থেকে পাঁচ এমবির পরিবর্তে…
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম টেস্টের প্রথম দিনেই পুরোপুরি নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে জিম্বাবুয়ে। শুরুতে ব্যাট করে মাত্র ১৯১ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। পরে কোনো উইকেট না হারিয়ে ৬৭ রান তুলে দিন শেষ করে সফরকারীরা। জিম্বাবুইয়ান ওপেনার ব্রায়ান বেনেট ছিলেন দিনের সেরা পারফর্মার। মাত্র ৩৭ বলে ৬টি চারের সাহায্যে ৪০ রানে অপরাজিত থেকে দিন শেষ করেন তিনি। সঙ্গী বেন কারান ১৭ রানে অপরাজিত থেকে স্বাগতিকদের হতাশা আরও বাড়ান। বাংলাদেশের পেস আক্রমণ ছিল নিষ্প্রভ। প্রতিপক্ষ ব্যাটাররা ৪.৫ রেটে রান তুলতে থাকেন। ফলে আলো স্বল্পতায় আগেই খেলা বন্ধ ঘোষণা করতে হয়। বাংলাদেশ শিবিরে বিপর্যয়ের শুরু আগেই। টস জিতে ব্যাটিংয়ে নেমে লাঞ্চ…
মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ‘জোরপূর্বক গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড’ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৪ জুন দিন ধার্য করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রোববার (২০ এপ্রিল) ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এই আদেশ দেয়। শুনানিতে প্রধান কৌঁসুলি মোহাম্মদ তাজুল ইসলাম তদন্তে অগ্রগতির বিবরণ দেন এবং সময় বৃদ্ধির আবেদন জানান। এই মামলায় গ্রেপ্তার র্যাবের সাবেক মহাপরিচালক, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসানকে এদিন ট্রাইব্যুনালে হাজির করা হয়। শুনানিতে তাজুল ইসলাম বলেন, ‘গত ১৫ বছরে আট থেকে নয় শতাধিক গুমের ঘটনা ঘটেছে। এর মধ্যে প্রায় ২০০টি ঘটনায় তদন্ত চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং ৩০০ জন গুমের শিকার ব্যক্তিকে হত্যা…

