শিক্ষার্থীদের টানা ১০ দিনের আন্দোলনের মুখে খুলে দেওয়া হলো খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) আবাসিক হল। বুধবার (২৩ এপ্রিল) বিকাল থেকে হলগুলো খুলে দেওয়া হয়। এ দিন দুপুরে সিন্ডিকেটের ১০২তম জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি ১৪ এপ্রিল সিন্ডিকেট সভায় ৩৭ জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। বুধবার সেই বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। এদিকে, ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদের পদত্যাগের এক দফা দাবিতে কুয়েট শিক্ষার্থীদের চলমান আমরণ অনশন চতুর্থ দিনে পৌঁছেছে। সকালে অনশনকারীদের সাথে শিক্ষা উপদেষ্টা সি আর আবরার সাক্ষাৎ করলেও সমস্যার সমাধান হয়নি বলে জানা গেছে। বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার আনিছুর রহমান ভূঞার সই করা এক…
Author: টাইমস রিপোর্ট
পাহেলগাম ট্রাজেডিতে কাশ্মীরের পত্রিকাগুলো বুধবার (২৩ এপ্রিল) তাদের প্রথম পৃষ্ঠায় কালো জমিনে ছেপেছে। শোক ও প্রতিবাদ জানাতে প্রতিটি পত্রিকাই ব্যবহার করেছে সাদা বা লাল রঙের শক্তিশালী শিরোনাম—যা কাশ্মীরি জনসাধারণ ও সংবাদমাধ্যমের সম্মিলিত চাপা ক্ষোভের বহিঃপ্রকাশ। মঙ্গলবার (২২ এপ্রিল) সন্ত্রাসী ওই হামলায় এ পর্যন্ত অন্তত ২৬ জন নিহত হন। নিহতদের অধিকাংশই ছিলেন পর্যটক। প্রধান ইংরেজি ও উর্দু দৈনিক ‘গ্রেটার কাশ্মির’, ‘রাইজিং কাশ্মির’, ‘কাশ্মির উজমা, ‘আফতাব’ ইত্যাদি পত্রিকা তাদের নিত্যদিনের আঙ্গিক পরিবর্তন করে যেন জানান দিতে চেয়েছে যে, কাশ্মীর এখন এক ভয়াবহ বাস্তবতার মুখোমুখি। সেখানে দিনের পর দিন সহিংসতা ফেলছে বিষাদের ছায়া। ‘গ্রেটার কাশ্মির’ পত্রিকা প্রথম পৃষ্ঠায় ব্যানার শিরোনাম করেছে কালো পটভূমিতে…
ভারতনিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় প্রাণহানির ঘটনায় গভীর শোক ও তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশে পাঠানো এক শোকবার্তায় এ ঘটনার তীব্র প্রতিবাদ জানান তিনি। বার্তায় ইউনূস বলেন, ‘কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় নিরীহ মানুষের প্রাণহানিতে আমরা গভীরভাবে শোকাহত। এই জঘন্য ও কাপুরুষোচিত হামলার আমরা তীব্র নিন্দা জানাই। বাংলাদেশ সবসময় সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করে এসেছে এবং ভবিষ্যতেও সেই অবস্থান বজায় রাখবে।’ মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেলে কাশ্মীরের পেহেলগামে ওই হামলার ঘটনা ঘটে। স্থানীয় সূত্র ও আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে প্রকাশ, জঙ্গল থেকে হঠাৎ বের হয়ে আসা বন্দুকধারীরা পর্যটকদের…
রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবর্তনে ওআইসিকে সক্রিয় করতে কাতারকে জোরালো ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। কাতারের দোহায় আর্থনা শীর্ষ সম্মেলনের দ্বিতীয় দিনে বুধবার (২৩ এপ্রিল) ‘বাধ্যতামূলকভাবে বাস্তুচ্যুত জনগণের সামাজিক ও পরিবেশগত চ্যালেঞ্জ-রোহিঙ্গা ইস্যু’ শীর্ষক আলোচনায় অংশ নিয়ে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। বার্তা সংস্থা বাসস জানায়, মুহাম্মদ ইউনূস আরও বলেন, ‘রোহিঙ্গা সংকট একটি বৈশ্বিক মানবিক দুর্যোগ। এই পরিস্থিতির টেকসই সমাধানে কাতার তার কূটনৈতিক প্রভাব কাজে লাগিয়ে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বৃদ্ধি করতে পারে। বিশেষ করে ওআইসি সদস্য দেশগুলোকে সম্পৃক্ত করে আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোযোগ ফেরানো এবং প্রত্যাবাসনের পক্ষে মত তৈরি করাও গুরুত্বপূর্ণ।’ গোলটেবিল আলোচনায় তিনি বলেন, ‘কাতার…
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদের পদত্যাগের এক দফা দাবিতে চলমান আমরণ অনশন চতুর্থ দিনে পৌঁছেছে। এদিকে, অনশনকারীদের সাথে শিক্ষা উপদেষ্টা সি আর আবরার সাক্ষাৎ করলেও সমস্যার সমাধান হয়নি বলে জানা গেছে। বার্তা সংস্থা ইউএনবি জানায়, বুধবার (২৩ এপ্রিল) সকাল পৌনে ১০টায় কুয়েট ক্যাম্পাসে অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে দেখা করেন উপদেষ্টা সি আর আবরার। প্রায় আধঘণ্টা শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেন তিনি। শিক্ষার্থীরা অনড় অবস্থানে থেকে জানিয়ে দেন, এক দফা পূরণ না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাবেন তারা। পরে উপদেষ্টা সাংবাদিকদের বলেন, ‘এটা অত্যন্ত দুঃখজনক যে পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে। আমি শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু…
রাজধানীর রাজপথে গভীর রাতে নিজের লেনেই চলছিল ট্রাক। কিন্তু উল্টোপথে এসে পড়ে নিউ মার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসীন উদ্দিনের গাড়ি। মুখোমুখি হয়ে তার পথ যায় আটকে। এই ‘অপরাধে’ ট্রাকের চালক ও সহকারীকে মারধর করে থানায় আটকে রাখার অভিযোগ উঠেছে। জানা গেছে, মঙ্গলবার (২৩ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে সায়েন্সল্যাব মোড়ে ওই ঘটনার সূত্রপাত। মারধর ও আটকের শিকার ‘পাঠাও’ কুরিয়ার সার্ভিসের চালক মিলন ও সহকারী সাকিব বর্তমানে থানা হেফাজতে রয়েছেন। পাঠাও সূত্রে জানা যায়, হাজারীবাগের ওয়্যারহাউজ থেকে সিলেটের উদ্দেশ্যে যাত্রাকালে ঘটে ওই অপ্রীতিকর ঘটনা। ড্যাশবোর্ডে ভিডিও ক্যামেরার ফুটেজে দেখা যায়, ৩০ কিলোমিটার গতিতে চলা ট্রাকটি হঠাৎ ব্রেক কষে থেমে যায়।…
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে দায়েরকৃত বহুল আলোচিত দুর্নীতির মামলার অভিযোগ গঠনের আদেশ বাতিল করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে, মামলাটি ‘মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন’। আদালত মনে করেছে, ইউনূস অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর দুর্নীতি দমন কমিশন–দুদকের তড়িঘড়ি করে মামলা প্রত্যাহারের যে উদ্যোগ, সেটি যথাযথ ছিল না। বুধবার (২৩ এপ্রিল) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার বিচারকের আপিল বেঞ্চ এ রায় ঘোষণা করে। এর মাধ্যমে হাই কোর্টের আগের রায়ও বাতিল হয়, যেখানে মামলার কার্যক্রম চালিয়ে নেওয়ার নির্দেশ ছিল। রায়ের পর ইউনূসের আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘আপিল বিভাগ অত্যন্ত স্পষ্ট ভাষায় বলেছে, এই…
রাজধানীর ইডেন মহিলা কলেজে ‘কঠোর ও অগণতান্ত্রিক’ নীতিমালা চাপিয়ে দেওয়ার প্রতিবাদে মঙ্গলবার রাতে ছাত্রী বিক্ষোভ হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার (২২ এপ্রিল) রাত পৌনে ১০টায় বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। কলেজ ক্যাম্পাসে বিক্ষোভকারীরা প্রশাসনের সদ্য ঘোষিত ২৭ দফা নির্দেশনার তীব্র বিরোধিতা জানান। বিক্ষুব্ধ ছাত্রীদের অভিযোগ, হোস্টেলে থাকা শিক্ষার্থীদের জন্য তিনবেলা ডাইনিংয়ে বাধ্যতামূলকভাবে খাবার খাওয়াসহ বেশ কয়েকটি নিয়ম চাপিয়ে দিয়েছে কর্তৃপক্ষ। সেই সঙ্গে হোস্টেল কক্ষে ইলেকট্রনিক সামগ্রী রাখার ওপর নিষেধাজ্ঞা এবং নির্দিষ্ট সময়ের মধ্যে গেট বন্ধ করার নির্দেশনা ছাত্রীদের চলাফেরার স্বাধীনতাকে খর্ব করছে। নতুন নীতিমালায় বলা হয়েছে, রাইস কুকার, হিটার, কেটলি, ইস্ত্রী, ফ্রিজারসহ যেকোনো ইলেকট্রনিক পণ্য কক্ষে পাওয়া গেলে তা বাজেয়াপ্ত করা হবে…
কুমিল্লার বুড়িচং উপজেলার মাধবপুরে ট্রেনে কাটা পড়ে ৩ যুবক নিহত হয়েছেন। বুধবার (২৩ এপ্রিল) ভোরে এ ঘটনা ঘটে। বার্তা সংস্থা ইউএনবিকে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল মোল্লা। তিনি বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমি ঘটনাস্থলে যাই। ঢাকা থেকে চট্টগ্রামগামী লাইনে ভোরে যে কোনো ট্রেনে এই তিন যুবক কাটা পড়তে পারেন। কোন ট্রেনে কাটা পড়ছেন, বিষয়টি জানার চেষ্টা করছি।’ নিহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি। খবর পেয়ে বুড়িচং থানা ও রেলওয়ে ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে আসে। স্থানীয়রা জানান, ভোরে তারা ট্রেন কাটা পড়েন। তখনও দু’জন জীবিত ছিলেন। পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধারের চেষ্টা করেছে।
প্রধান বিচারপতি নিয়োগে আপিল বিভাগের জ্যেষ্ঠতম একজনকে নির্দিষ্ট না করে, সিনিয়র বিচারপতিদের মধ্য থেকে অন্তত দুই থেকে তিনজনকে সম্ভাব্য বিকল্প রাখার প্রস্তাব দিয়েছে বিএনপি। মঙ্গলবার (২২ এপ্রিল) জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকের মধ্যাহ্ন বিরতিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, ‘ওনাদের (ঐকমত্য কমিশন) প্রস্তাব ছিল, আপিল বিভাগের সিনিয়র মোস্ট বিচারপতিই যেন পরবর্তী প্রধান বিচারপতি হন। কিন্তু আমরা বলেছি, একটা অপশন থাকা দরকার। অন্তত দুই-তিনজন সিনিয়র বিচারপতিকে সেই সম্ভাবনার মধ্যে রাখা উচিত।’ এই প্রস্তাব এখনো কমিশনের পক্ষ থেকে গৃহীত হয়নি জানিয়ে তিনি জানান, বিষয়টি নিয়ে আলোচনা চলছে। বিচারপতি বাছাইয়ে একাধিক বিকল্প রাখার যৌক্তিকতা ব্যাখ্যা করে…

