বিমানের নতুন এমডি কাইজার সোহেল আহমেদ

বিমানের নতুন এমডি কাইজার সোহেল আহমেদ
Advertisement
Advertisement

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন কাইজার সোহেল আহমেদ। জনপ্রশাসন মন্ত্রণালয় মঙ্গলবার এ বিষয়ে এক প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর মেয়াদে তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে।

এই নিয়োগের জন্য তাকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সাথে কর্ম-সম্পর্ক ত্যাগ করতে হবে বলেও প্রজ্ঞাপনে বলা হয়। এতে আরও বলা হয়, নিয়োগের অন্যান্য শর্তাবলি মূল চুক্তিনামা দ্বারা নির্ধারিত হবে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনে জানানো হয়েছে, জনস্বার্থে অবিলম্বে এই আদেশ কার্যকর হবে।

আরও পড়ুন

বিষয়টি নিশ্চিত করতে প্রজ্ঞাপনটির অনুলিপি সংশ্লিষ্ট সকল দপ্তর ও ব্যক্তিবর্গের নিকট পাঠানো হয়েছে।

এদিকে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের আলাদা প্রজ্ঞাপনে সৈয়দ মঈন উদ্দিন আহমেদকে বিমানের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর মেয়াদে তাকে চুক্তিভিত্তিক এই নিয়োগ দেওয়া হয়েছে।

অপরদিকে, আরেক প্রজ্ঞাপনের মাধ্যমে মো. হাবিব উল্লাহ মনজুকে বিমানের পরিচালক (অর্থ) বা পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর