মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে গ্রেপ্তার ডেভিড ওয়ার্নার

মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে গ্রেপ্তার ডেভিড ওয়ার্নার
Advertisement
Advertisement

মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার ডেভিড ওয়ার্নারকে গ্রেপ্তার করা হয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। মঙ্গলবার প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

৩৯ বছর বয়সী এই ক্রিকেটার বর্তমানে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগে খেলছেন। জানা গেছে, গত সপ্তাহের শেষে সিডনিতে পুলিশের তল্লাশির সময় তাকে আটক করা হয়।

অস্ট্রেলিয়ার জাতীয় সম্প্রচারমাধ্যমের বরাতে জানা যায়, রোববার একটি আকস্মিক পরীক্ষা কেন্দ্রের কাছাকাছি এসে তার চালানো একটি ভ্যান হঠাৎ থেমে যায়। পরে পুলিশ সদস্যরা গাড়িটির কাছে গিয়ে ব্রিথ টেস্ট  করলে ফলাফল ইতিবাচক আসে।

এরপর তাকে আটক করে স্থানীয় একটি থানায় নেওয়া হয়। স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, তার বিরুদ্ধে মধ্য মাত্রার মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগ আনা হয়েছে। আগামী ৭ মে তাকে আদালতে হাজির হতে বলা হয়েছে।

পুলিশ এক বিবৃতিতে ঘটনার বিস্তারিত জানালেও সেখানে ওয়ার্নারের নাম উল্লেখ করা হয়নি।

ওয়ার্নার ২০২৪ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন। সবশেষ তিনি পাকিস্তান সুপার লিগে করাচি কিংসের হয়ে গত সপ্তাহে খেলেছিলেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর