পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইস্টার্ন ইন্স্যুরেন্স বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে। ২৮ অক্টোবর বিকাল ৪টায় কোম্পানিটির বোর্ড সভা অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সভায় কোম্পানিটির ৩০ সেপ্টেম্বর,২০২৬ তারিখে সমাপ্ত সময়ের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।
বছরের ৬ মাসে বা দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছে ১ টাকা ১৮ পয়সা।


