ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশে লাল সবুজ অপারেটরের এসি বাস তল্লাশি করে ৯ কেজি গাঁজাসহ দুজনকে আটক করেছে হাইওয়ে পুলিশ। আটককৃতরা হলেন বাসচালক ফুয়াদ উদ্দিন ও হেলপার মো. সালাউদ্দিন।
শনিবার সকালে মহাসড়কের ঢাকামুখী লেনের কাঁচপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।
মাদকসহ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম শেখ বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি নোয়াখালী হতে ছেড়ে আসা একটি বাসে করে মাদক বহন করা হচ্ছে। এই তথ্যের খবরে আমরা চেকপোস্ট বসিয়ে লাল সবুজ বাসটি তল্লাশি করে নয় কেজি গাজা উদ্ধার করি এবং জড়িত থাকা চালক ও হেলপারকে আটক করি।’
পুলিশ জানায়, আসামিরা যাত্রীদের মালামাল রাখার বক্সের ভেতরে কৌশলে মাদক পরিবহনের করতেন। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।


