বিজ্ঞাপনী সংস্থা এশিয়াটিক থ্রিসিক্সটি গ্রুপ দাবি করেছে, তারা কোনো ধরনের ‘দুর্নীতি-অনিয়মের সঙ্গে জড়িত নয়’। এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি বলেছে, একটি ‘স্বার্থান্বেষী মহল’ উদ্দেশ্যমূলকভাবে এশিয়াটিক, এর সহযোগী প্রতিষ্ঠান এবং পরিচালনা পর্ষদের সদস্যদের জড়িয়ে ‘মিথ্যা তথ্য’ ছড়াচ্ছে। এসব অভিযোগের মধ্যে রয়েছে ‘ভুয়া স্বর্ণপদক বিতরণ, সিআরআই-এর (সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফর্মেশন) সঙ্গে অপ্রকাশিত সম্পর্ক, স্বাধীনতার ৫০ বছর ও মুজিব বর্ষ উদযাপনে দুর্নীতি, জয় বাংলা কনসার্টে জড়িত থাকা এবং বিজ্ঞাপন বাজারে একচেটিয়া আধিপত্যের’ অভিযোগ। গ্রুপ চেয়ারম্যান সারা জাকেরের স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, ‘আন্তর্জাতিক অতিথিদের স্বর্ণপদক সরবরাহে এশিয়াটিকের কোনো ভূমিকা ছিল না; প্রতিষ্ঠানটি শুধু ইভেন্ট ম্যানেজমেন্ট সেবা দিয়েছিল।’ ‘ইরেশ জাকের বা এশিয়াটিকের কোনো প্রতিষ্ঠান কখনো সিআরআই-এর…
Author: টাইমস রিপোর্ট
কক্সবাজার হয়ে মিয়ানমারের রাখাইন রাজ্যে ‘মানবিক করিডোর’ স্থাপন নিয়ে জাতিসংঘ কিংবা অন্যকোনো সংস্থার সঙ্গে অন্তর্বর্তী সরকারের কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মঙ্গলবার (২৯ এপ্রিল) এক প্রশ্নের জবাবে তিনি বার্তা সংস্থা ইউএনবিকে জানান, ‘আমরা স্পষ্টভাবে বলতে চাই, জাতিসংঘ বা অন্য কোনো সংস্থার সঙ্গে তথাকথিত ‘মানবিক করিডোর’ নিয়ে কোনো আলোচনা করেনি সরকার।’ তিনি বলেন, ‘আমাদের অবস্থান হলো- যদি জাতিসংঘের নেতৃত্বে রাখাইনে মানবিক সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়, তবে বাংলাদেশ সেক্ষেত্রে যৌক্তিক সহায়তা দিতে প্রস্তুত।’ জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) তথ্যমতে, রাখাইন রাজ্যে বর্তমানে চরম মানবিক সংকট বিদ্যমান। শফিকুল আলম জানান, বাংলাদেশ সবসময়ই সংকটকালে অন্যান্য দেশকে সহায়তা করে…
ছয় দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। ‘কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ’ সোমবার (২৮ এপ্রিল) দেশব্যাপী এ কর্মসূচি ঘোষণা করে। এরই অংশ হিসেবে মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেন। তারা বিভিন্ন করিডরে বিক্ষোভ মিছিলের পর প্রতিষ্ঠানটির মূল ফটকসহ বিভিন্ন প্রবেশপথে তালা ঝুলিয়ে দেন। পলিটেকনিক শিক্ষার্থীদের ছয় দফা দাবির মধ্যে প্রধান দাবিগুলো হলো: জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের জন্য নির্ধারিত ৩০ শতাংশ পদোন্নতি কোটা বাতিল, ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদবি পরিবর্তন, সংশ্লিষ্ট মামলার সঙ্গে যুক্ত ব্যক্তিদের চাকরিচ্যুতি, ২০২১ সালে নিয়োগ পাওয়া ক্রাফট ইনস্ট্রাক্টরদের নিয়োগ বাতিল এবং বিতর্কিত…
আগামী জাতীয় নির্বাচনের আগে ‘সময়টা অত্যন্ত কঠিন’ মন্তব্য করে পুলিশকে ‘সর্বোচ্চ সতর্ক’ থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ সপ্তাহ ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, ‘সুষ্ঠু নির্বাচন আমাদের জন্য অত্যন্ত জরুরি। পরাজিত শক্তি যেন কোনওভাবেই দেশকে অস্থিতিশীল করতে না পারে, সে জন্য পুলিশকে সজাগ থাকতে হবে।’ ‘চলতি বছরের ডিসেম্বর অথবা আগামী বছরের জুনের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে’ এ কথা আবারও জানিয়ে তিনি বলেন, ‘ভোটারদের নির্ভয়ে ভোট দেওয়ার পরিবেশ নিশ্চিত করা এবং সব প্রার্থীর প্রতি সমান আচরণ করা পুলিশের গুরুত্বপূর্ণ দায়িত্ব।’ ড. ইউনূস বলেন, ‘বিগত ১৫ বছরে…
ত্রয়োদশ জাতীয় নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিতে নির্বাচন কমিশন করতে কাজ করছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। এ জন্য রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চেয়েছেন তিনি মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে নির্বাচন ভবনে রাজনৈতিক দল ও অন্যান্য অংশীজনদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সিইসি বলেন, ‘আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা আমাদের অঙ্গীকার। আমরা এ নিয়ে কাজ করছি। তবে রাজনৈতিক দলগুলোর সমর্থন ছাড়া এ উদ্যোগ সফল করা সম্ভব নয়।’ সিইসি এ এম এম নাসির উদ্দিন আরও বলেন, ‘আমরা পরবর্তী নির্বাচনে অন্তত (প্রবাসী ভোট) শুরু করতে চাই। অন্তত যাত্রা শুরু হোক। পৃথিবীর বিভিন্ন দেশে শুরু করে আবার এগোতে পারেনি।…
বাংলাদেশ থেকে প্রথম দফায় সৌদি আরবে পৌঁছেছেন ১২২৪ জন হজযাত্রী। ঢাকার আশকোনা হজ অফিস এ তথ্য নিশ্চিত করেছে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সোমবার (২৮ এপ্রিল) আশকোনা হজ ক্যাম্পে আয়োজিত এক অনুষ্ঠানে ধর্ম বিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন এ বছরের হজ ফ্লাইট কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। এরপর রাত ২টা ১৫ মিনিটে ৩৯৮ জন হজযাত্রী নিয়ে সাউদিয়ার প্রথম ফ্লাইট (এসভি-৩৮০৩) হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশে যাত্রা করে। সোমবার রাত ও মঙ্গলবার (২৯ এপ্রিল) ভোরের মধ্যে আরও কয়েকটি ফ্লাইটে বাংলাদেশি হজযাত্রীরা সৌদি আরবে পৌঁছান। প্রথম দিনে ১০টি ফ্লাইটে মোট ৪…
বাংলাদেশে স্যাটেলাইট ইন্টারনেট সেবাদাতা ‘স্টারলিংক’ চালুর লাইসেন্স অনুমোদন করেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। সোমবার (২৮ এপ্রিল) প্রেস উইং এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে। শ্রীলঙ্কার পর বাংলাদেশ হচ্ছে দক্ষিণ এশিয়ার দ্বিতীয় দেশ, যেখানে স্টারলিংক তার কার্যক্রম শুরু করতে যাচ্ছে। ইন্টারনেট সেবায় বৈপ্লবিক পরিবর্তন আনার পাশাপাশি দুর্গম অঞ্চলে নিরবচ্ছিন্ন সংযোগ নিশ্চিত করাই এর মূল উদ্দেশ্য বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। তিনি বলেন, ‘গণঅভ্যুত্থানের সময় ইন্টারনেট বন্ধের প্রতিবাদে জনগণের দাবি এবং বিনিয়োগবান্ধব বার্তা দেওয়ার লক্ষ্যে স্টারলিংক আনার সিদ্ধান্ত নেওয়া হয়।’ ‘এ জন্য মুহাম্মদ ইউনূস সরাসরি স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্কের সঙ্গে যোগাযোগ করেন এবং ৯০ দিনের মধ্যে কার্যক্রম শুরুর…
কোন পরিস্থিতিতে কেন ‘মুজিব’ সিনেমায় অভিনয় করতে হয়েছে, তার উত্তর স্ত্রী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশাই দিতে পারবেন– এমন মন্তব্য করেছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। তিনি বলেন, ‘অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশাই উত্তর দিতে পারবেন-কোন পরিস্থিতিতে, কেন ‘মুজিব’ সিনেমায় (শেখ মুজিবুর রহমানের বায়োপিক) অভিনয় করতে হয়েছে।’ বার্তা সংস্থা ইউএনবি জানায়, সোমবার (২৮ এপ্রিল) সচিবালয়ে কান চলচ্চিত্র উৎসবে বাংলাদেশি শর্টফিল্ম ‘আলী’র প্রদর্শনের আমন্ত্রণ নিয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা ফারুকী এ কথা বলেন। ওই সিনেমায় তিশার অভিনয়ের সিদ্ধান্তের প্রশ্নে ‘ব্যাচেলর’, ‘টেলিভিশন’সহ বেশকিছু সিনেমা তৈরি করে খ্যাতি পাওয়া উপদেষ্টা ফারুকী আরো বলেন, ‘আমাদের (তিশা-ফারুকী) দাম্পত্য জীবনটা হচ্ছে এ রকম, প্রত্যেকেই…
নিরীহ কেউ যেন অহেতুক মামলায় হয়রানির শিকার না হন, সেজন্য বাহিনীর সদস্যদের সতর্ক থাকতে আহ্বান জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। তিনি বলেন, ‘পুলিশের সব পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া আছে, ৫ আগস্ট পরবর্তী সময়ে করা মামলাগুলো যথাযথভাবে তদন্ত করতে হবে। কোনো নিরীহ মানুষকে হয়রানি করা যাবে না। ৫ আগস্টের পর একটি মহল হয়রানির উদ্দেশ্যে মূল আসামির সঙ্গে অসংখ্য নিরীহ মানুষকে মামলায় আসামি করছে। এ বিষয়টি আমাদের নজরে রয়েছে।’ সোমবার (২৮ এপ্রিল) পুলিশ সপ্তাহ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে ফরেন সার্ভিস একাডেমিতে এ কথা বলেন তিনি। সাংবাদিকসহ বিভিন্নজনের নামে ‘মিথ্যা মামলার’ প্রশ্নে পুলিশ প্রধান বলেন, ‘আমাদের শিক্ষিতের সংখ্যা বেড়েছে। সবাই নিজের হাতে…
একটি জাতীয় সনদ তৈরির মাধ্যমে ক্ষমতার বিন্যাসে পরিবর্তন ঘটাতে চান বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজ। জনগণের প্রতি অঙ্গীকার ও প্রতিশ্রুতি বাস্তবায়নের মধ্যে দিয়ে এই লক্ষ্যে এগিয়ে যেতে হবে বলেও মত দেন তিনি। সোমবার (২৯ এপ্রিল) জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে গণঅধিকার পরিষদের আলোচনার শুরুতে আলী রীয়াজ এসব কথা বলেন। বার্তা সংস্থা ইউএনবি জানায়, নতুন বাংলাদেশ বিনির্মাণে সংস্কার কমিশনগুলোর প্রতিবেদন, মতামত বা সুপারিশমালা যথেষ্ট নয় বলে মনে করেন তিনি। এজন্য রাজনৈতিক ও গণতান্ত্রিক শক্তিসহ জনমানুষের মধ্যে ঐক্য প্রয়োজন বলে মন্তব্য করেন আলী রিয়াজ। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার আশাবাদ ব্যক্ত…

