Author: টাইমস রিপোর্ট

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার গাটিয়ারভিটা সীমান্ত থেকে ধরে নিয়ে যাওয়া দুই বাংলাদেশিকে ফেরত আনা হয়েছে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সঙ্গে পতাকা বৈঠকের মাধ্যমে ওই দুজনকে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির সংবাদ বিজ্ঞপ্তির বরাত দিয়ে বার্তা সংস্থা ইউএনবি জানায়, শনিবার রাত ২ টার পর বুড়িমারী স্থলবন্দরের জিরো পয়েন্ট দিয়ে তাদের ফেরত দেওয়া হয়েছে। বিএসএফের হাতে আটক হওয়া ওই দুই বাংলাদেশি হলেন- মাহফুজ ইসলাম ইমন, তিনি এসএসসি পরীক্ষার্থী ও ধবলসতি এলাকার বাসিন্দা। অপরজন ইমনের মামা সাজেদুল ইসলাম। এর আগে, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬ টার আগে পাটগ্রাম উপজেলার ধবলসতি গাটিয়ারভিটা সীমান্তের ৮২৫ মেইন পিলারের এক নম্বর সাব পিলারের কাছ থেকে তাদের ধরে…

Read More

সরকারি সফরে কাতারের উদ্দেশ্যে রওনা দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শনিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সফরকালে কাতারের সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন সেনাপ্রধান। সেইসঙ্গে সামরিক বাহিনী সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক সহযোগিতার লক্ষ্যে মতবিনিময়ও করবেন তিনি। সফর শেষে ৫ মে তার দেশে ফেরার কথা রয়েছে। এর আগে গত ৬ এপ্রিল সরকারি সফরে রাশিয়া এবং গত ১০ এপ্রিল ক্রোয়েশিয়া সফর করেছিলেন ওয়াকার-উজ-জামান। সফরকালে রাশিয়ার সেনাবাহিনীর প্রধান, উপ-প্রতিরক্ষামন্ত্রীসহ উচ্চপদস্থ সামরিক-বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি। এছাড়া ক্রোয়েশিয়ান সশস্ত্র বাহিনীর প্রধানসহ উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক হয়েছিল তার।

Read More

নারী সংস্কার কমিশন বাতিল, শাপলা চত্বরে নৃশংসতা, আওয়ামী লীগ আমলে গুম-খুনের বিচারসহ চার দফা দাবিতে মহাসমাবেশ করছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। শনিবার সকাল ৯টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হয়েছে এ সমাবেশ, চলবে বেলা ১টা পর্যন্ত। মহাসমাবেশ থেকে নেতারা নারীবিষয়ক সংস্কার কমিশনের ‘কোরান-সুন্নাহবিরোধী প্রতিবেদনসহ কমিশন বাতিল’, সংবিধানে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ পুনর্বহাল, বিগত সরকারের আমলে করা সব ‘মিথ্যা মামলা’ প্রত্যাহার, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে সংঘটিত ‘গণহত্যা’সহ সব হত্যার বিচার এবং ফিলিস্তিন ও ভারতে মুসলিম গণহত্যা ও নিপীড়ন বন্ধের চার দফা দাবি জানান। ভোর থেকেই সমাবেশস্থলে আসতে শুরু করেন হেফাজতের নেতাকর্মীরা। এরই মধ্যে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে সোহরাওয়ার্দী…

Read More

ভারতের গোয়ার শিরগাঁও মন্দিরে শনিবার ভোরে পদপিষ্ট হয়ে অন্তত ছ’জন মারা গেছেন। আহতের সংখ্যা ৫০ জনের বেশি। আনন্দবাজার ডটকমের খবরে বলা হয়, শুক্রবার গভীর রাত থেকে ওই মন্দিরের বার্ষিক শোভাযাত্রা উপলক্ষে বহু মানুষ জমায়েত হয়েছিলেন। সেখানেই ভিড়ের চাপে পদপিষ্টের পরিস্থিতি তৈরি হয়। ভোরের দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। অনেকে ভিড়ের ঠেলায় পড়ে যান, আর উঠতে পারেননি। উত্তর গোয়ার এসপি অক্ষত কৌশল সংবাদ সংস্থা এএনআইকে ১৫ জন ভক্ত আহত হয়েছেন বলে জানান। ছ’জনের মৃত্যুর পরিসংখ্যান দিয়েছে পুলিশও। শিরগাঁওয়ের লাইরাই দেবী মন্দিরে শনিবার ভোরে পদপিষ্টের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন এসপি। এ ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত। আহতদের দেখতে হাসপাতালে…

Read More

আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা এবং বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত বাংলাদেশে কোনো জাতীয় নির্বাচন হতে দেওয়া হবে না—এমন হুঁশিয়ারি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ ফটকে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন দলটির কেন্দ্রীয় নেতারা। এতে ঢাকা মহানগরের বিভিন্ন থানার এনসিপির নেতা-কর্মীরা সমাবেশে অংশ নেন। সমাবেশে এনসিপির কেন্দ্রীয় নেতারা বলেন, গত বছরের ৫ আগস্ট জনগণ ‘আওয়ামী লীগের অবসান’ চূড়ান্ত করে দিয়েছে। সেই সিদ্ধান্তকে অমান্য করে আওয়ামী লীগকে পুনর্বাসনের যেকোনো চেষ্টাকে জুলাই গণ-অভ্যুত্থানের যোদ্ধারা প্রতিহত করবে। দলের যুগ্ম মুখ্য সমন্বয়ক তারিকুল ইসলাম বলেন, ‘আমাদের হাইকোর্ট দেখাবেন না। হাইকোর্ট দেখে জুলাই বিপ্লব হয়নি। আমলাতন্ত্রের অজুহাত…

Read More

বিডিআর কমিশনের প্রধান মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) এএলএম ফজলুর রহমান তার ব্যক্তিগত সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট থেকে যে মন্তব্য করেছেন, তা একান্তই তার ব্যক্তিগত বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বার্তা সংস্থা ইউএনবি জানায়, মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) এএলএম ফজলুর রহমানের মন্তব্যের পরিপ্রেক্ষিতে শুক্রবার (২ মে) দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে সরকারের অবস্থান স্পষ্ট করল পররাষ্ট্র মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই মন্তব্য বাংলাদেশ সরকারের অবস্থান বা নীতির প্রতিফলন নয়। সরকার কোনোভাবেই এ ধরনের বক্তব্য সমর্থন করে না বা এর সঙ্গে ঐকমত্য পোষণ করে না। এছাড়া মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) এএলএম ফজলুর রহমানের ব্যক্তিগত মন্তব্যের সঙ্গে বাংলাদেশ সরকারকে সম্পৃক্ত করা থেকে বিরত থাকার জন্য বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সবার প্রতি…

Read More

সম্প্রতি তিনটি গণমাধ্যমের তিনজন সংবাদকর্মীকে চাকরিচ্যুতির ঘটনায় সরকারের কোনো হস্তক্ষেপ নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, ‘তাদের চাকরিচ্যুতি নিজ নিজ অফিসের সিদ্ধান্ত। এখানে সরকারের ন্যূনতম ভূমিকাও ছিল না।’ বার্তা সংস্থা ইউএনবি জানায়, শুক্রবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত ‘জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশ: গণমাধ্যমের চ্যালেঞ্জ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম প্রেসক্লাব ও চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন এ অনুষ্ঠানের আয়োজন করে। প্রেস সচিব জানান, গত ১৬ বছর বাংলাদেশের গণমাধ্যম ও সাংবাদিকদের ভূমিকা কেমন ছিল, তা বিশ্ব দরবারে তুলে ধরতে জাতিসংঘের সহযোগিতা চাওয়া হবে। তিনি আরও বলেন, ‘এখনকার মতো বাক-স্বাধীনতা, লেখার স্বাধীনতা আর কখনোই বাংলাদেশের…

Read More

বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রণালয় হজ মৌসুমে অনুমতি ছাড়া হজ পালন না করার অনুরোধ জানিয়েছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, হজ ব্যবস্থাকে সুশৃঙ্খল ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সৌদি সরকারের নিয়ম-কানুন কঠোরভাবে মানা অত্যাবশ্যক। বার্তা সংস্থা বাসস জানায়, ধর্ম মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, শুধুমাত্র ‘বৈধ হজ পারমিটধারীরাই’ এ বছর মক্কা ও আশপাশের পবিত্র এলাকায় প্রবেশ করতে পারবেন। ভিজিট ভিসায় সৌদি আরবে গিয়ে হজ পালনের চেষ্টা করলে কেবল ব্যক্তিকেই নয়, তাকে সহায়তাকারীকেও শাস্তির মুখোমুখি হতে হবে। সৌদি সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘হজ পারমিট’ ছাড়া কেউ মক্কায় প্রবেশের চেষ্টা করলে তাকে ২০ হাজার সৌদি রিয়াল জরিমানা গুনতে হবে। পাশাপাশি, হজ পালনে সহায়তা করা…

Read More

চার মাস পরে আগামী সোমবার লন্ডন থেকে দেশে ফিরবেন বিএনপি’র চেয়ারপার্সন খালেদা জিয়া। বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন খালেদা জিয়ার দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করে বাসস’কে বলেছেন,  ‘ম্যাডামের শারীরিক অবস্থা আগের চেয়ে বেশ ভালো। সবকিছু ঠিক থাকলে তিনি আগামী ৫ মে দেশে ফিরবেন।’ সাবেক এই প্রধানমন্ত্রীর সঙ্গে সফরসঙ্গী হিসেবে থাকছেন তার দুই পুত্রবধূ তারেক রহমানের স্ত্রী ডা. জোবায়দা রহমান ও  আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান সিঁথি। বিএনপি’র নির্ভরযোগ্য সূত্র জানায়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে বিশেষ ব্যবস্থায় দেশে ফিরবেন বিএনপি’র চেয়ারপার্সন। দেশে ফিরতে পুরোপুরি এয়ার অ্যাম্বুলেন্স পরিষেবা পাওয়া না গেলেও লন্ডনে খালেদা জিয়ার…

Read More

জুলাই গণঅভ্যুত্থানের পর এবার প্রথম মে দিবস বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার কথা নতুন করে মনে করিয়ে দেয়। তাগিদ দেয় শ্রেণি বিভক্ত সমাজে মানুষের মধ্যে বিভেদ-বিভাজনের অবসান ঘটিয়ে সমাজ সংস্কারের। এই সেদিনও বাংলাদেশ স্মরণ করল গভীর শোকের সাথে রানা প্লাজা ট্রাজেডি (২০১৩ সালের ২৪ এপ্রিল), যে ‘পদ্ধতিগত  হত্যাকাণ্ডের’ বিচার হয়নি এক যুগেও। এক ভবন ধসেই ঝরে গিয়েছে এক হাজার ১৩৮ শ্রমিকের প্রাণ। আহত আরো প্রায় আড়াই হাজার শ্রমিক। কারখানা দুর্ঘটনার ইতিহাসে এতো বেশি হতাহত আর কখনো হয়নি। রানা প্লাজা ট্রাজেডিতে শ্রমিক নিরাপত্তার প্রশ্নে টনক নড়েছিল বিশ্ব বিবেকের। তৈরি পোশাক ক্রেতা গোষ্ঠী ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো পোশাক শ্রমিকদের কর্মপরিবেশের নিরাপত্তা নিশ্চিতে সরকারের ওপর…

Read More