ভারতের কাশ্মিরের পাহেলগামে সন্ত্রাসী হামলার পর দেশটির ‘টেলিভিশনে বইছে ভুয়া খবরের বন্যা। অসত্য তথ্যের স্রোত বইছে সমাজ মাধ্যমে। যা দেখে মানুষ আরো উত্তেজিত হয়ে পড়ছেন।’ ওই সন্ত্রাসী হামলার ১০ দিন পর শুক্রবার ঘটনাস্থল থেকে জার্মান সংবাদ মাধ্যম ডয়েচে ভেলের সাংবাদিক স্যমন্তক ঘোষ সংবাদ ভাষ্যে জানাচ্ছেন এমন কথা। তার মতে, মূল খবর থেকে সরে গিয়ে নাটকের এক আশ্চর্য প্রতিযোগিতা শুরু হয়েছে ভারতীয় গণমাধ্যমে। কাশ্মীরকে সামনে রেখে ক্রমাগত সেই কাজ করে চলেছে এক শ্রেণির মিডিয়া। পাহেলগামে ২২ এপ্রিলের বন্দুক হামলায় ২৬ জন নিহত হন, যাদের অধিকাংশই ছিলেন পর্যটক। এর জেরে পরমাণু শক্তিধর দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তান এখন যুদ্ধের মুখোমুখি অবস্থানে…
Author: টাইমস রিপোর্ট
টানা দুই মাস ধরে ইসরায়েলি অবরোধের ফলে গাজায় খাদ্য সাহায্য প্রবেশ একপ্রকার বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ ফিলিস্তিনিরা। পরিবার-পরিজনকে খাওয়াতে না পেরে অনেকেই বেপরোয়া হয়ে উঠেছেন। এতে পরিস্থিতি সহিংস রূপ নিয়েছে। শনিবার স্থানীয় বাসিন্দা ও আন্তর্জাতিক ত্রাণকর্মীরা জানিয়েছেন, গাজার উত্তরের বিভিন্ন এলাকায় জাতিসংঘ ও অন্যান্য সংস্থার গুদামঘর, দোকান ও বেকারিতে লুটপাট শুরু হয়েছে। লুটপাটকারীদের মধ্যে সশস্ত্র লোকজনও রয়েছেন। বার্তা সংস্থা এপি জানিয়েছে, মার্চে হামাসের সঙ্গে যুদ্ধবিরতি ভেঙে আবারও সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। এরপর থেকেই সেখানে মানবিক ত্রাণ সহায়তা আটকে যায়। এখন সেখানে ২০ লাখের বেশি মানুষ খাদ্য সংকটে পড়েছেন। ইসরায়েল বলছে, হামাসের হাতে বন্দি ৫৯ জনকে মুক্ত করতেই…
সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যায় জড়িত ছিলেন দুজন। এটি আত্মহত্যা নয়, বরং পরিকল্পিত খুন। তবে ডিএনএ বিশ্লেষণে অস্পষ্টতার কারণে খুনি দুজনকে এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। দীর্ঘ ১২ বছর পর আলোচিত সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনির হত্যা মামলায় গুরুত্বপূর্ণ এ তথ্য উঠে এসেছে নতুন টাস্কফোর্সের অগ্রগতি প্রতিবেদনে। সম্প্রতি হাইকোর্টে জমা দেওয়া ওই প্রতিবেদনে বলা হয়, ‘হত্যার রাতে রান্নাঘরের ছুরি ও বটি ব্যবহার করে সাগর-রুনিকে খুন করা হয়। ভিসেরা রিপোর্টে চেতনানাশক বা বিষাক্ত কোনো উপাদানের অস্তিত্ব মেলেনি। হত্যার আগে তারা আহত অবস্থায় কিছু সময় বেঁচে ছিলেন। সেদিন বাসায় আগে থেকে কেউ ছিলেন না এবং বাইরের কেউ জোর করে ঢুকেছে এমন…
নারী সংস্কার কমিশনের ‘বিতর্কিত ও সাংঘর্ষিক’ বিষয় পর্যালোচনায় বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশনা চেয়ে রোববার সকালে হাইকোর্টে রিট হয়েছে। ‘জনস্বার্থে’ সুপ্রিম কোর্টের আইনজীবী রওশন আলী সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন। একইসঙ্গে রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ‘নারী সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন না করার’ নির্দেশনা চাওয়া হয়েছে। এছাড়া নারী সংস্কার কমিশনের তিন, চার, ছয়, দশ, এগারো ও বারো নাম্বার সুপারিশ ‘ইসলামি আইন, জনগণের অনুভূতিতে আঘাত এবং সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক’ দাবি করে বাতিল চাওয়া হয়েছে। দুটি ধর্মভিত্তিক দল শনিবার পৃথক কর্মসূচি থেকে ‘নারী সংস্কার কমিশন’ বাতিল চাওয়ার দাবিতে সোচ্চার হওয়ার পরদিনই হাইকোর্টে ওই রিট দায়ের হলো। নারী সংস্কার কমিশন বাতিলসহ চার দফা দাবিতে শনিবার…
নারী বিষয়ক সংস্কার কমিটির কিছু সুপারিশ আল্লাহর বিধানের বিপক্ষে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (৩ মে) সকাল ৯টায় রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে দুদিনব্যাপী জেলা ও মহানগরী আমির সম্মেলন উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন। বার্তা সংস্থা ইউএনবি জানায়, জামায়াত আমির বলেন, ‘অতিসম্প্রতি নারী বিষয়ক সংস্কার কমিটি প্রধান উপদেষ্টা বরাবর সুপারিশমালা পেশ করেছে। তারা কিছু সুপারিশমালায় কিছু কিছু সুপারিশ আল্লাহর বিধানের বিপক্ষে দাঁড় করিয়ে পেশ করা হয়েছে। তাদের এই সুপারিশ গ্রহণ করলে কোরান পরিবর্তন হয়ে যাবে। অথচ আল্লাহ তায়ালা কোরান নাযিল করে বলেছেন, কোরান নাযিল করেছি আমি, রক্ষাও করব আমি। এখানে একটা হরফ, নোকতাও কেউ…
চার মাস পর সোমবার লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকা ফিরছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। দলীয় সূত্রে জানা গেছে, সকাল ৯টায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি নিয়মিত ফ্লাইটে প্রথমে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন তিনি। সেখানে ঘণ্টাখানেক বিরতির পর একই ফ্লাইটে ফিরবেন ঢাকায়। সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী সাংবাদিকদের জানান, বিএনপি নেত্রীকে স্বাগত জানাতে তারা সব প্রস্তুতি নিয়েছেন। সাধারণ মানুষের সঙ্গেও তারা সমন্বয় করেছেন। খালেদা জিয়ার সঙ্গে সফরসঙ্গী হিসেবে থাকবেন তার দুই পুত্রবধূ জুবাইদা রহমান ও শর্মিলা রহমান, ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন, উপদেষ্টা এনামুল হক চৌধুরী, এপিএস মাসুদুর রহমান এবং দুই গৃহপরিচারিকা ফাতেমা বেগম…
নারী সংস্কার কমিশন বাতিলসহ চার দফা দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের মহাসমাবেশ থেকে দুটি কর্মসূচি ঘোষণা করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। শনিবার দুপুরে সমাবেশের শেষাংশে সংগঠনের মহাসচিব সাজিদুর রহমান ঘোষণা দেন, নারীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আগামী তিন মাসে দেশের সব বিভাগে সম্মেলন এবং ২৩ মে বাদ জুমা দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। সকাল থেকেই দেশের বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার নেতাকর্মী সমাবেশস্থলে জড়ো হন। সমাবেশে হেফাজতের ১২ দফা ঘোষণা পাঠ করেন নায়েবে আমির মাহফুজুল হক। হেফাজতের কেন্দ্রীয় নেতা আহমদ আবদুল কাদের সমাবেশে বলেন, ‘নারীবিষয়ক সংস্কার কমিশন অবিলম্বে বাতিল করতে হবে। জাতি এই কমিশনের সুপারিশ প্রত্যাখ্যান করেছে। এই কমিশন রেখে কোনো সংস্কার হবে…
রাষ্ট্র পুনর্গঠন ও গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য রাজনৈতিক দল ও জোটগুলো নিজ নিজ অবস্থান থেকে ছাড় দেবে বলে আশা করেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি, অধ্যাপক আলী রীয়াজ। তিনি আরও বলেন, ‘বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন রকম আদর্শিক অবস্থান থেকে তাদের মতামত দিয়েছেন। আমরা আশা করি জাতীয় স্বার্থে, রাষ্ট্র পুনর্গঠনের প্রশ্নে, গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য প্রত্যেকটা দল ও জোট কিছুটা ছাড় দিতে প্রস্তুত থাকবেন। কারণ আমরা সকলে মিলে গণতান্ত্রিক রাষ্ট্র পুনর্গঠন, বিনির্মাণের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি।’ বার্তা সংস্থা বাসস জানায়, শনিবার জাতীয় সংসদের এলডি হলে জাতীয়তাবাদী সমমনা জোটের সঙ্গে সংলাপের সূচনা বক্তৃতায় তিনি আজ এ কথা বলেন। আলী রীয়াজ বলেন, ‘গণতন্ত্র…
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) চ্যালেঞ্জ মোকাবেলায় গণমাধ্যমে আরো বেশি সৃজনশীলতার চর্চা জরুরি বলে মনে করেন সাংবাদিকরা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে গণমাধ্যম ও উন্নয়নবিষয়ক সংগঠন ‘সমষ্টি’র আলোচনায় তারা বলেন, ‘এআইকে বাধা হিসেবে নয়, বরং সুযোগ হিসেবে কাজে লাগাতে হবে। এআই যুগে সাংবাদিকতার উৎকর্ষ রক্ষায় প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ, নৈতিক মানদণ্ড এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অনুশীলনই হতে পারে টেকসই পথ।’ এ জন্য সাংবাদিকদের মধ্যে কারিগরি দক্ষতা উন্নয়নসহ প্রয়োজনীয় প্রস্তুতির পরামর্শ দেন গণমাধ্যম ও উন্নয়ন বিশেষজ্ঞরা। বিজ্ঞপ্তিতে জানানো হয়, আলোচকরা বলেন, ‘সাংবাদিকতার মূল শক্তি হলো তথ্য সংগ্রহ, বিশ্লেষণ এবং মানুষের কণ্ঠস্বর তুলে ধরা। সেই জায়গায় যন্ত্র নয়, মানুষই মুখ্য। তাই সাংবাদিকদের…
সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে। এছাড়া আটটি বিভাগেই অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। শনিবার সারাদেশের সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত থাকতে পারে শুষ্ক। ঢাকাসহ পাশ্ববর্তী এলাকার পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দক্ষিণ অথবা দক্ষিণ-পশ্চিম…

