Author: টাইমস রিপোর্ট

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ১০ দিন ছুটি রাখার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার সচিবালয়ে উপদেষ্টা পরিষদ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, ১৭ ও ২৪ মে দুটি শনিবার অফিস খোলা থাকবে। তবে কবে থেকে ঈদের ছুটি শুরু হয়ে কবে শেষ হবে, সে বিষয়ে কিছু জানানো হয়নি। বার্তা সংস্থা ইউএনবি জানায়, গত ঈদুল ফিতরে ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা ৯ দিন ছুটি ছিল। ঈদে টানা পাঁচদিন ছুটি আগেই ঘোষণা করে সরকার। তার সঙ্গে নির্বাহী আদেশে আরও এক দিন ছুটি…

Read More

দীর্ঘ চিকিৎসা শেষে দেশে ফিরে আসা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে গাড়ির বহর বিমানবন্দর থেকে প্রায় দুই ঘণ্টায় মঙ্গলবার বেলা ১টা ২৬ মিনিটে গুলশানের বাসায় পৌঁছেছে। হাজার হাজার নেতাকর্মী সংবর্ধনা, ফুলেল শুভেচ্ছা, নানা ধরনের শ্লোগানে মুখরিত করে রাখেন বিএনপি নেত্রীর পুরো যাত্রা। উচ্ছ্বিত অসংখ্য নেতাকর্মী ও জনতা পুরো পথ গাড়ির বহর ঘিরে রাখায় এর গতি ছিল মন্থর। প্রথমে কুর্মিটোলার বিমানবন্দর এলাকায় বিএনপি নেত্রীকে অসংখ্য নেতাকর্মী তুমুল উচ্ছ্বাস ও শ্লোগানে স্বাগত জানান। তারা সুশৃংখলভাবে বিমানবন্দর সড়কের দুই পাশে সারিবদ্ধভাবে দলীয় ও জাতীয় পতাকা উঁচিয়ে শুভেচ্ছা জানান খালেদা জিয়াকে। সকাল থেকেই নগরীর ভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিএনপির আরো নেতাকর্মীরা…

Read More

দীর্ঘ চিকিৎসা শেষে দেশে ফিরে আসা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে স্বাগত জানাতে ঢল নেমেছে গুলশানের বাসভবন ‘ফিরোজার’ সামনে। মঙ্গলবার সকাল থেকেই হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষ সেখানে জড়ো হন। জাতীয় ও দলীয় পতাকা, ব্যানার, ফেস্টুন ও খালেদা জিয়া ও জিয়াউর রহমানের ছবি হাতে নিয়ে তারা স্লোগানে মুখর করে তোলেন গোটা এলাকা। রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ‘ফিরোজার’ সামনে উপস্থিত হন। কড়া নিরাপত্তায় গাড়ির বহর নিয়ে বেলা ১টা ২৬ মিনিটে বাসায় পৌঁছেন তিনি।  গাড়ি থেকেই দলের নেত্রীকে এক ঝলক দেখেই তারা উজ্জীবিত। খালেদা জিয়া গাড়ির ভেতর থেকে হাত নেড়ে নেতা-কর্মীদের শুভেচ্ছা জানান।…

Read More

টানা দুই দফা কমার পর আবারও বাড়ল দেশের স্বর্ণের দাম। সোমবার সন্ধ্যায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানায়। মঙ্গলবার থেকে নতুন দাম কার্যকর হয়েছে। বাজুস জানিয়েছে, ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরিতে দাম বেড়েছে ২,৩১০ টাকা। নতুন দামে ২২ ক্যারেট স্বর্ণের ভরি এখন ১ লাখ ৭১ হাজার ২৮৬ টাকা। একইভাবে, ২১ ক্যারেটের দাম নির্ধারিত হয়েছে ১ লাখ ৬৩ হাজার ৪৯৪ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৪০ হাজার ১৪৩ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ বিক্রি হবে প্রতি ভরি ১ লাখ ১৫ হাজার ৯০৫ টাকায়। এছাড়া স্বর্ণের মূল্যের সঙ্গে ৫ শতাংশ ভ্যাট এবং ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হবে।…

Read More

লন্ডনে চিকিৎসা শেষে চার মাস পর দেশে ফিরলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তাকে বহনকারী বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন থেকে দোহায় যাত্রা বিরতি দিয়ে মঙ্গলবার সকাল ১০টা ৪০ মিনিটের দিকে ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে বিএনপি নেত্রীকে ফুল দিয়ে স্বাগত জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জাতীয় স্থায়ী কমিটির শীর্ষ নেতারা। বিএনপি নেত্রীকে দলের হাজার হাজার নেতাকর্মী কুর্মিটোলার বিমানবন্দর এলাকায় তুমুল উচ্ছ্বাস ও শ্লোগানে স্বাগত জানান। তারা সুশৃংখলভাবে বিমানবন্দর সড়কের দুই পাশে সারিবদ্ধভাবে দলীয় ও জাতীয় পতাকা উঁচিয়ে শুভেচ্ছা জানান খালেদা জিয়াকে। সকাল থেকেই নগরীর ভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিএনপির আরো নেতাকর্মীরা জড়ো হন…

Read More

বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন থেকে দোহায় যাত্রা বিরতি শেষে ঢাকার পথে রওনা দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। মঙ্গলবার সকালে দলের ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে। এদিকে, তাকে স্বাগত জানাতে হাজার হাজার বিএনপির নেতাকর্মী সকাল থেকে কুর্মিটোলার বিমানবন্দর এলাকায় জড়ো হয়েছেন। তারা সুশৃংখলভাবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সড়কের দুই পাশে সারিবদ্ধভাবে দলীয় ও জাতীয় পতাকা নিয়ে অপেক্ষা করছেন। বিএনপি নেত্রীকে স্বাগত জানাতে এরই মধ্যে বিমানবন্দরে উপস্থিত হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জাতীয় স্থায়ী কমিটির শীর্ষ নেতারা। নগরীর ভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিএনপির অসংখ্য নেতাকর্মী জড়ো হচ্ছেন বিমানবন্দর থেকে গুলশান–খালেদা জিয়ার ঢাকায় আগমনের পথে, সড়কের…

Read More

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান বাংলাদেশে অবস্থানকালে ‘বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তির (ভিআইপি) নিরাপত্তা’ পাবেন। আইন-শৃংখলা বাহিনীর এক উচ্চ পর্যায়ের বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে। দলের পক্ষ থেকে ডা. জোবাইদা রহমান বাংলাদেশে অবস্থানকালে তার ‘বিশেষ নিরাপত্তা’ নিশ্চিতে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বরাবর আবেদন করার পরিপ্রেক্ষিতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ‘বাড়তি নিরাপত্তা’র পাশাপাশি দেশে অবস্থানকালে তারেকপত্নী ডা. জোবাইদার ‘সর্বোচ্চ নিরাপত্তা’ গ্রহণের কথা জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ সাজ্জাত আলী। সোমবার  ডিএমপি কমিশনার সাংবাদিকদের বলেন, ‘খালেদা জিয়া ও তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমানের পর্যাপ্ত নিরাপত্তা নেওয়ার জন্য সরকারের উচ্চপর্যায় থেকে নির্দেশ দেওয়া…

Read More

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সংস্কারমূলক এজেন্ডা বাস্তবায়নে সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার। তিনি বলেন, ‘নির্বাচন কবে হবে-সে সিদ্ধান্ত নেওয়া বাংলাদেশের নিজস্ব বিষয়। কোনো নির্দিষ্ট তারিখে নির্বাচন আয়োজনে ইইউয়ের পক্ষ থেকে কোনো ধরনের চাপ নেই।’ বার্তা সংস্থা ইউএনবি জানায়, সোমবার জাতীয় প্রেসক্লাবে ‘ডিক্যাব টক’ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত মিলার বলেন, ‘নির্বাচনের সময় নির্ধারণ বাংলাদেশের সিদ্ধান্ত। আমরা এই রাজনৈতিক রূপান্তরকে একটি গণতান্ত্রিক নির্বাচনের পথে অগ্রগতি হিসেবে দেখি। ইইউয়ের কোনো নির্দিষ্ট তারিখ নিয়ে মতামত নেই।’ ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে ডিক্যাব সভাপতি একেএম মঈনুদ্দিন ও সাধারণ সম্পাদক মো. আরিফুজ্জামান মামুনও বক্তব্য রাখেন। মিলার…

Read More

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, দিনের ভোট রাতে হওয়ার কোনো সুযোগ এখন আর নেই। সোমবার সকালে নগরীর সিটি কর্পোরেশন সভাকক্ষে চলমান ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি একথা বলেন। বার্তা সংস্থা বাসস জানায়, ‘ভোটে কোন ধরনের কারচুপি হওয়ার সুযোগ নেই’ জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার আরো বলেন, ‘একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও সুন্দর নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন দৃঢ় প্রতিজ্ঞ।’ তিনি বলেন, ‘নির্বাচন কমিশন কোনো রাজনৈতিক বিতর্কে জড়াবে না। কমিশনের প্রতিটি সিদ্ধান্ত সকল সদস্যের সম্মিলিত মতামতের ভিত্তিতে গ্রহণ করা হয়, এককভাবে কোনো সিদ্ধান্ত নে‌ওয়া হয়…

Read More

কাতার সফর শেষে সোমবার দেশে ফিরেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সফরকালে তিনি কাতারের উপ-প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, কাতার সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ, অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর উপ-প্রধানসহ উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক ব্যক্তিবর্গের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছে। গত ৩ মে সেনা প্রধান কাতার অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট শেখ জোয়ান বিন হামাদ বিন খলিফা আল থানি-এর সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে তারা উভয় দেশের অলিম্পিক কমিটির স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, খেলাধুলা বিষয়ক প্রশিক্ষণ, দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়ন ও বাংলাদেশে ‘অলিম্পিক ভিলেজ’ নির্মাণের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। পরদিন ৪ মে সেনা…

Read More