সৌদি আরবে আগামী বিশ্ব এক্সপো ২০৩০ এবং ফিফা বিশ্বকাপ ২০৩৪ আয়োজন উপলক্ষে গৃহীত মেগা প্রকল্পগুলোতে বাংলাদেশি দক্ষ কর্মীদের জন্য আরও সুযোগ সৃষ্টি করতে চায় বাংলাদেশ সরকার। এ লক্ষ্যে সৌদি আরবকে বাংলাদেশ থেকে আরও বেশি সংখ্যায় প্রশিক্ষিত কর্মী নেওয়ার আহ্বান জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানের উপদেষ্টা আসিফ নজরুল। রিয়াদে অনুষ্ঠিত সপ্তম বিশ্ব পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা সম্মেলনের সাইডলাইনে সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার ড. আবদুল্লাহ বিন নাসের আবুথনাইনের সঙ্গে বৈঠকে নজরুল এ আহ্বান জানান। উপদেষ্টা বলেন, ‘সৌদিতে নিয়োগের আগে নিয়োগকর্তার সক্ষমতা যাচাই, অনলাইনে চুক্তি স্বাক্ষর এবং সৌদি শ্রম সংস্কৃতি বিষয়ে পূর্বপ্রশিক্ষণ বাধ্যতামূলক করা প্রয়োজন।’ তিনি সৌদি…
Author: টাইমস রিপোর্ট
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মঙ্গলবার লন্ডন থেকে ঢাকায় পৌঁছানোর পর তাকে বিমানবন্দরে অভ্যর্থনা জানাতে দলের নেতাকর্মীরা ব্যাপক প্রস্তুতি নিয়েছে। দলীয় সূত্র জানা গেছে, চার মাস পর বিএনপি নেত্রীর দেশে ফেরা নিয়ে দলের মধ্যে সৃষ্টি হয়েছে সাজ সাজ রব। বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন তিনি। খালেদা জিয়ার সঙ্গে সফরসঙ্গী হিসেবে থাকছেন তার দুই পুত্রবধূ জোবাইদা রহমান ও শর্মিলা রহমান, ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন, উপদেষ্টা এনামুল হক চৌধুরী, এপিএস মাসুদুর রহমান এবং দুই গৃহপরিচারিকা ফাতেমা বেগম ও রূপা হক। দলের নেতারা জানান, চিকিৎসায় বিএনপি নেত্রী আগের চাইতে ‘এখন অনেক সুস্থতা’ বোধ করছেন।…
গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় অন্তত ৭০ জনকে আটক করেছে পুলিশ। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) দাবি, আটক ব্যক্তিদের অধিকাংশই আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের কর্মী। পুলিশ জানিয়েছে, রোববার সন্ধ্যায় গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় যানজটে আটকে থাকা অবস্থায় চার-পাঁচটি মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা হাসনাতের গাড়িতে হামলা চালায়। এতে গাড়ির উইন্ডশিল্ড ও কাচ ভেঙে গেলে তার হাতে কেটে যায়। এরপর গাড়িবহর ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) ক্যাম্পাসে আশ্রয় নেয়। পরে তাকে নিরাপদে পৌঁছে দেওয়া হয় ঢাকায়। জিএমপির কমিশনার নাজমুল করিম খান সাংবাদিকদের জানান, সাবেক সরকারের অনুসারীরাই এ ঘটনার পেছনে রয়েছে। তারা রাজনৈতিক উত্তেজনা…
চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় ‘সনাতনী জাগরণ জোট’-এর মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছে চট্টগ্রামের একটি আদালত। সোমবার সকালে চট্টগ্রাম মহানগর হাকিম এস এম আলাউদ্দিন ভার্চুয়াল শুনানি শেষে এ আদেশ দেন। চট্টগ্রাম মহানগর আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (পিপি) রায়হানুল ওয়াজেদ চৌধুরী জানান, আদালতে চিন্ময় দাসকে কারাগার থেকে ভার্চুয়ালি হাজির করা হয় এবং রাষ্ট্রপক্ষ গ্রেপ্তার দেখানোর প্রয়োজনীয়তা তুলে ধরে। শুনানি শেষে বিচারক গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন। রোববার আলিফ হত্যা মামলা ছাড়াও পুলিশের কাজে বাধা, বিচারপ্রার্থী ও আইনজীবীদের ওপর হামলার অভিযোগে আরও তিনটি মামলায় চিন্ময়ের বিরুদ্ধে গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ। সোমবার শুধুমাত্র হত্যার মামলার শুনানি হয়, বাকি…
রাজধানীর একটি আবাসিক ভবনে গভীর রাতে সন্ত্রাসী তৎপরতা ও লুটপাটের অভিযোগে কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন ও দুই উপ-পরিদর্শক (এসআই) বেলাল আহমেদ ও আব্দুল মান্নানকে প্রত্যাহার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের প্রধান মো. তালেবুর রহমান। তিনি জানান, ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, ডিএমপি কমিশনারের কাছে শিক্ষাবিদ এবং ‘ফিকামলি তত্ত্বের’ প্রবক্তা ড. আব্দুল ওয়াদুদের লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই তিন পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়। অভিযোগের পক্ষে তথ্য-প্রমাণ হিসেবে ওই রাতের সিসিটিভির ফুটেজ জমা দিয়েছেন তিনি। ড. ওয়াদুদের অভিযোগ, গত ২৯ এপ্রিল রাত দেড়টার দিকে…
৫ আগস্ট শেখ হাসিনা সরকারেরর পতনের পর গত আট মাসে বিএনপি দলীয় কোন্দলে অন্তত ৫৮ জন নেতাকর্মী নিহত হয়েছেন। অভ্যন্তরীণ সংঘাতে শুধু এপ্রিলেই মারা গেছেন সাত জন। বিশ্লেষকদের বরাত দিয়ে বিবিসি বাংলার প্রতিবেদক তানহা তাসনিম জানিয়েছেন, অর্থনৈতিক স্বার্থ, স্থানীয় আধিপত্য এবং নির্বাচনী প্রস্তুতির আগাম উত্তেজনা এসব সংঘাতের প্রধান উৎস। রংপুরের বদরগঞ্জে ৫ এপ্রিল এমন এক সংঘর্ষে নিহত দলীয় কর্মী লাভলু মিয়া। ছেলে রায়হান কবির অভিযোগ করেছেন, ঘটনার পর দায়ের করা মামলায় অভিযুক্তরা ‘টাকার জোরে’ আগাম জামিনে মুক্তি পেয়েছে। দলের পক্ষ থেকে কোন সহযোগিতা না পাওয়ারও অভিযোগ তার। ১১ এপ্রিল গাজীপুরে ব্যবসায়ীক বিরোধের জেরে দলের প্রতিপক্ষ কুপিয়ে খুন করে কৃষকদল নেতা…
চলতি মে মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও অটোগ্যাসের দাম ভোক্তা পর্যায়ে কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। রোববার সন্ধ্যা ৬টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। বিইআরসি জানায়, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৯ টাকা কমিয়ে এক হাজার ৪৩১ টাকা নির্ধারণ করা হয়েছে। এপ্রিল মাসে এ সিলিন্ডারের দাম ছিল এক হাজার ৪৫০ টাকা। চলতি বছর জানুয়ারি থেকে কয়েক দফায় ওঠা-নামার পর এবার তৃতীয় দফায় এলপিজির দাম কমান হলো। পাশাপাশি মে মাসের জন্য ভ্যাটসহ অটোগ্যাসের দামও প্রতি লিটার ৮৪ পয়সা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৬৫ টাকা ৫৭ পয়সা। এপ্রিল মাসে এ দাম ছিল ৬৬ টাকা ৪১ পয়সা।…
জাতীয় ঐকমত্যের সনদ তৈরিতে সবাইকে কিছু না কিছু ছাড় দিতে হবে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ। তিনি বলেন, ‘রাষ্ট্র গঠনের মৌলিক বিষয়গুলোতে ঐকমত্য না হলে জাতীয় ঐকমত্য সনদ তৈরি সম্ভব নয়। এ জন্য সবাইকে কিছু না কিছু ছাড় দিতে হবে।’ রোববার সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে ১২ দলীয় জোটের সঙ্গে সংলাপের সূচনা বক্তব্যে এসব কথা বলেন তিনি। বার্তা সংস্থা বাসস জানায়, আবার যেন স্বৈরশাসনের শেকড় গজাতে না পারে—এমন আশঙ্কায় দেশের সব রাজনৈতিক শক্তিকে রাষ্ট্র গঠনের মৌলিক বিষয়ে অভিন্ন অবস্থানে আসার আহ্বান জানান তিনি। বৈঠকটি সঞ্চালনা করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। উপস্থিত ছিলেন…
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ও বাংলাদেশ পুলিশ বাহিনীকে নিয়ে একটি ভারতীয় টিভি চ্যানেলের ‘ভুয়া খবরের’ প্রতিবাদ জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। অফিশিয়াল ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তিতে প্রেস উইং জানায়, ভারতীয় টেলিভিশন চ্যানেল ‘আজ তাক বাংলায়’ প্রচারিত একটি প্রতিবেদনে পুলিশ সপ্তাহ উপলক্ষে বাংলাদেশ পুলিশ সদস্যদেরকে প্রধান উপদেষ্টার পদক প্রদানের ছবিকে ‘গোপন ছবি’ বলে প্রচার করা হয়েছে। এতে বলা হয়, সম্প্রতি প্রচারিত ওই প্রতিবেদনে পুলিশের ইউনিফর্মকে ‘পাকিস্তানের জেনারেলের পোশাকের সঙ্গে মিল রয়েছে’ এমন দাবি করে ‘বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস কাদের সঙ্গে হাত মেলাচ্ছেন’ এমন প্রশ্ন তোলা হয়। প্রেস উইং বলছে, মূলত গত ২৯ এপ্রিল পুলিশ লাইন্সে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য বাংলাদেশ পুলিশের…
পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিশিয়াল ফেসবুক পেজ হ্যাক হয়েছে। এটি পুনরুদ্ধার না করা পর্যন্ত পেজ থেকে প্রকাশিত কোনো পোস্ট বা বার্তায় বিশ্বাস না করতে, শেয়ার না করতে এবং এতে কোনোভাবে সম্পৃক্ত না হওয়ার আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বর্তমানে পেজটি রক্ষণাবেক্ষণের আওতায় রয়েছে এবং ঘটনার তদন্তসহ ভবিষ্যতে এমন অনভিপ্রেত ঘটনা রোধে নিরাপত্তা জোরদার করার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।’ ‘অনাকাঙ্ক্ষিতভাবে পেজটি হ্যাক হয়েছে’ উল্লেখ করে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ‘কিছু সময়ের জন্য ওই পেজ থেকে অননুমোদিত ও অপ্রাসঙ্গিক কনটেন্ট শেয়ার করা হয়েছে।’ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘হঠাৎ এ ধরনের নিরাপত্তা বিঘ্নকে অত্যন্ত গুরুত্বসহকারে…

