হাসনাতের গাড়িতে হামলার ঘটনায় গাজীপুরে আটক ৭০

হাসনাতের গাড়িতে হামলার ঘটনায় গাজীপুরে আটক ৭০
গাজীপুরে এনসিপি নেতা হাসনাতের গাড়িতে দুর্বৃত্তরা হামলা চালালে উইন্ডশিল্ড ও কাচ ভেঙে যায়। ছবি: এনসিপির ফেসবুক পেজ
Advertisement
Advertisement

 

গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় অন্তত ৭০ জনকে আটক করেছে পুলিশ। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) দাবি, আটক ব্যক্তিদের অধিকাংশই আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের কর্মী।

পুলিশ জানিয়েছে, রোববার সন্ধ্যায় গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় যানজটে আটকে থাকা অবস্থায় চার-পাঁচটি মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা হাসনাতের গাড়িতে হামলা চালায়। এতে গাড়ির উইন্ডশিল্ড ও কাচ ভেঙে গেলে তার হাতে কেটে যায়। এরপর গাড়িবহর ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) ক্যাম্পাসে আশ্রয় নেয়। পরে তাকে নিরাপদে পৌঁছে দেওয়া হয় ঢাকায়।

জিএমপির কমিশনার নাজমুল করিম খান সাংবাদিকদের জানান, সাবেক সরকারের অনুসারীরাই এ ঘটনার পেছনে রয়েছে। তারা রাজনৈতিক উত্তেজনা তৈরির উদ্দেশ্যে এই হামলা চালিয়েছে।

পুলিশ জানিয়েছে, বিভিন্ন এলাকায় রোববার রাতেই অভিযান চালিয়ে গাজীপুর মহানগরের ১৩ নম্বর ওয়ার্ড যুবলীগ নেতা নিজাম উদ্দিন ও কাশিমপুর থানার শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সভাপতি মাসুম আহমেদসহ ৫৪ জনকে আটক করা হয়। তবে সোমবার সকাল পর্যন্ত থানায় কোনো অভিযোগ বা মামলা হয়নি বলে জানিয়েছে পুলিশ।

এনসিপির পক্ষ থেকে রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলা মটর মোড়ে বিক্ষোভ মিছিল থেকে ঘটনার প্রতিবাদ জানানো হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad