পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পেজ হ্যাকড

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পেজ হ্যাকড
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিশিয়াল ফেসবুক পেজ হ্যাক হয়েছে। এটি পুনরুদ্ধার না করা পর্যন্ত পেজ থেকে প্রকাশিত কোনো পোস্ট বা বার্তায় বিশ্বাস না করতে, শেয়ার না করতে এবং এতে কোনোভাবে সম্পৃক্ত না হওয়ার আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।

রোববার পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বর্তমানে পেজটি রক্ষণাবেক্ষণের আওতায় রয়েছে এবং ঘটনার তদন্তসহ ভবিষ্যতে এমন অনভিপ্রেত ঘটনা রোধে নিরাপত্তা জোরদার করার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।’

‘অনাকাঙ্ক্ষিতভাবে পেজটি হ্যাক হয়েছে’ উল্লেখ করে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ‘কিছু সময়ের জন্য ওই পেজ থেকে অননুমোদিত ও অপ্রাসঙ্গিক কনটেন্ট শেয়ার করা হয়েছে।’

আরও পড়ুন

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘হঠাৎ এ ধরনের নিরাপত্তা বিঘ্নকে অত্যন্ত গুরুত্বসহকারে দেখা হচ্ছে। কারণ এই ফেসবুক পেজটি মন্ত্রণালয়ের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম, যেখান থেকে নিয়মিত গুরুত্বপূর্ণ তথ্য প্রচার করা হয়।’

‘পেজটি পুরোপুরি নিয়ন্ত্রণে আসা পর্যন্ত সকলকে অনুরোধ করা হচ্ছে, এই ফেসবুক পেজ থেকে প্রকাশিত কোনো পোস্ট বা বার্তায় বিশ্বাস না করতে, শেয়ার না করতে এবং এতে কোনোভাবে সম্পৃক্ত না হতে।’

এ সময়ের মধ্যে সরকারি আপডেট ও যোগাযোগের জন্য ‘মন্ত্রণালয়ের অফিশিয়াল ওয়েবসাইট’ এবং ‘প্রেস বিজ্ঞপ্তিসহ অন্যান্য যাচাইকৃত মাধ্যম’ ব্যবহার করার অনুরোধ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad