দুই দফা কমে ফের বাড়ল সোনার দাম

দুই দফা কমে ফের বাড়ল সোনার দাম
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

টানা দুই দফা কমার পর আবারও বাড়ল দেশের স্বর্ণের দাম। সোমবার সন্ধ্যায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানায়। মঙ্গলবার থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

বাজুস জানিয়েছে, ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরিতে দাম বেড়েছে ২,৩১০ টাকা। নতুন দামে ২২ ক্যারেট স্বর্ণের ভরি এখন ১ লাখ ৭১ হাজার ২৮৬ টাকা। একইভাবে, ২১ ক্যারেটের দাম নির্ধারিত হয়েছে ১ লাখ ৬৩ হাজার ৪৯৪ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৪০ হাজার ১৪৩ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ বিক্রি হবে প্রতি ভরি ১ লাখ ১৫ হাজার ৯০৫ টাকায়।

এছাড়া স্বর্ণের মূল্যের সঙ্গে ৫ শতাংশ ভ্যাট এবং ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হবে। গহনার মান ও ডিজাইনের ওপর নির্ভর করে এই মজুরির তারতম্য হতে পারে।

এর আগে ৩ মে বাজুস স্বর্ণের দাম ভরিতে ৩,৫৭০ টাকা কমিয়েছিল। তবে এবার আবার তা বাড়ান হলো। চলতি বছরে এ নিয়ে ২৮ বার স্বর্ণের দাম সমন্বয় করা হলো। এর মধ্যে ২০ বার বাড়ান হয়েছে, আর কমান হয়েছে মাত্র ৮ বার।

তবে রুপার দামে কোনো পরিবর্তন আসেনি। এখনো ২২ ক্যারেট রুপা বিক্রি হচ্ছে ভরিতে ২,৮১১ টাকায়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad