পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী অভিযোগ করে বলেছেন, ‘বৃহস্পতিবার রাতে ভারত একাধিক স্থানে ‘হারপ’ ড্রোন পাঠিয়ে পাকিস্তানের বিরুদ্ধে আরেকটি প্রকাশ্য সামরিক আগ্রাসন চালিয়েছে।’ দেশটির প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য ডন জানিয়েছে, তিনি দাবি করে বলেন, ‘পাকিস্তান সশস্ত্র বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে এ পর্যন্ত বিভিন্ন স্থানে ভারতের পাঠানো ১২টি ”হারপ ড্রোন” ভূপতিত করেছে।’ বুধবার রাতে ভারতের ক্ষেপনাস্ত্র হামলার জের কাটতে না কাটতেই এই ড্রোন ভূপতিতের খবর এল। ওই হামলার পর ভারত ও পাকিস্তানের কাশ্মীর সীমান্তে বিপুল সংখ্যক সেনা মোতায়েনের পাশাপাশি সেখানের গ্রাম থেকে হাজার হাজার মানুষকে সরিয়ে নিচ্ছে ভারত। লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানান,…
Author: টাইমস রিপোর্ট
পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানিয়েছেন, ভারতীয় পাকিস্তান ও আজাদ জম্মু-কাশ্মীরে ‘বেসামরিক নাগরিক’ নিহতের সংখ্যা বেড়ে ৩১ ও আহত ৫৭ জনে দাঁড়িয়েছে। বুধবার রাতে ভারতীয় ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তানে অন্তত ২৬ ‘বেসামরিক নাগরিক’ নিহত এবং আরও ৪৬ জন আহত হন বলে দুপুরে জানিয়েছিল ইসলামাবাদ। ভারতের এনডিটিভি অবশ্য নিহতের সংখ্যা ৭০ বলছে। গত মাসে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পাহেলগামে এক বন্দুক হামলায় ২৬ জন নিহতের জেরে পাকিস্তানে ওই হামলা চালায় ভারত। পাকিস্তানের জিওটিভি জানিয়েছে, বুধবার ডিজি আইএসপিআর ‘বিনা উস্কানিতে হামলা’র জন্য ভারতকে অভিযুক্ত করে বলেন, ‘ভারতীয় বাহিনী রাতের অন্ধকারে মসজিদ, জলবিদ্যুৎ প্রকল্পসহ ছয়টি বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে,…
পাকিস্তানের পূর্বাঞ্চলীয় শহর লাহোরে বৃহস্পতিবার ভোরে একটি নৌবাহিনীর বিমানঘাঁটির কাছে দেশটির প্রতিরক্ষা বাহিনী একটি ভারতীয় ড্রোন ভূপতিত করেছে বলে দেশটির পুলিশ ও নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন। বুধবার রাতে ভারতের ক্ষেপনাস্ত্র হামলার জের কাটতে না কাটতেই এই ড্রোন ভূপাতিতের খবর এল। ওই হামলার পর ভারত ও পাকিস্তানের কাশ্মীর সীমান্তে বিপুল সংখ্যক সেনা মোতায়েনের পাশাপাশি সেখানের গ্রাম থেকে হাজার হাজার মানুষকে সরিয়ে নিচ্ছে ভারত। বার্তা সংস্থা এপি জানায়, পাকিস্তানের পাঞ্জাব ও পাকিস্তান-শাসিত কাশ্মীরে বুধবার রাতের ক্ষেপনাস্ত্র হামলায় নারী ও শিশুসহ ৩১ জন বেসামরিক নাগরিক নিহত হন বলে ইসলামাবাদ দাবি করেছে। স্থানীয় পুলিশ কর্মকর্তা মোহাম্মদ রিজওয়ান জানান, লাহোরের ওয়ালটন নামক আবাসিক এলাকায় — যেখানে…
সাভারে পিতাকে হত্যা করে জরুরি সেবা ৯৯৯ নম্বরে টেলিফোন করে অভিযুক্ত ঘাতক কন্যা পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার ভোর ৪ টার দিকে ঢাকার সাভার পৌর মজিদপুর কাঠালবাগান এলাকায় পাঁচ তলার এক বাসায় এ হত্যাকাণ্ড হয়। নিহতের নাম আব্দুর সাত্তার (৫৬) ও অভিযুক্ত ঘাতক কন্যার নাম জান্নাত জাহান শিফা (২৩) বলে জানা গেছে। সাত্তারের গ্রামের বাড়ি নাটোরের সিংড়া থানার ভগা গ্রামে, তার বাবা আব্দুর রশিদ। সাভার মডেল থানার ডিউটি অফিসার আব্দুর রশিদ জানান, ৯৯৯ ওই টেলিফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত আব্দুর সাত্তারের মৃতদেহ উদ্ধার এবং অভিযুক্ত কন্যাকে আটক করে। বাড়ির কেয়ারটেকার রহিজ উদ্দিন সাংবাদিকদের জানান, ৫ মাস আগে…
জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের ৯ মাস পর দেশ ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ। বুধবার রাত ৩টা ৫ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে (টিজি ৩৪০) ব্যাংককে যাত্রা করেন তিনি। বৃহস্পতিবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দায়িত্বশীল একটি সূত্র এ বিষয়টি নিশ্চিত করেছে। জানা গেছে, দেশ ছাড়ার সবুজ সংকেত পেয়ে রাত ১১টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান আবদুল হামিদ। সেখানে ইমিগ্রেশনের যাচাই-বাছাই শেষে ব্যাংকক ফ্লাইটে যাত্রা করেন তিনি। তার সঙ্গে ছেলে রিয়াদ আহমেদ ও শ্যালক ড. এ এম নওশাদও ছিলেন। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে জুলাই-আগস্ট আন্দোলনে হত্যার মামলা রয়েছে। গত ১৪ জানুয়ারি কিশোরগঞ্জ সদর থানায় এ মামলাটি দায়ের হয়। ওই মামলায় সাবেক…
খাগড়াছড়ির মাটিরাঙ্গা ও পানছড়ি সীমান্ত পথে একাধিক পয়েন্ট দিয়ে ৮০ ভারতীয় নাগরিককে এপারে পুশ ইন দেশটির সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। স্থানীয় প্রশাসনের বরাত দিয়ে বার্তা সংস্থা ইউএনবি জানায়, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে মাটিরাঙ্গা উপজেলার গোমতী ইউনিয়নের দক্ষিণ শান্তিপুর এলাকায় গিয়ে জানা যায়, সেখানের দক্ষিণ শান্তিপুর সীমান্ত দিয়ে ২৭ জন, তাইন্দং-এর আচালং সীমান্ত দিয়ে ২৩ জন এবং পানছড়ি উপজেলার রুপসেন পাড়া সীমান্ত দিয়ে ৩০ জনকে পুশ ইন করেছে ভারত। তাদের অধিকাংশ শিশু ও নারী। খাগড়াছড়ি জেলার ভারপ্রাপ্ত প্রশাসক নাজমুন আরা সুলতানা জানান, রাত আটটা পর্যন্ত খাগড়াছড়ি জেলায় সর্বমোট ৮০ জনের মতো অনুপ্রবেশের তথ্য নিশ্চিত হওয়া গেছে। তিনি জানান, অনুপ্রবেশের বিষয়ে…
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার ভারত ও পাকিস্তানকে অবিলম্বে ‘সংঘাত বন্ধের’ আহ্বান জানিয়েছেন। পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশীর মধ্যে ঘটে যাওয়া ‘ভয়াবহ সহিংসতা’ বন্ধে মধ্যস্থতার প্রস্তাবও দিয়েছেন তিনি। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, ‘এটা খুবই ভয়াবহ। আমি দুই দেশকেই ভালোভাবে চিনি, দুই দেশের সঙ্গেই আমার ভাল সম্পর্ক রয়েছে। আমি চাই, তারা বিষয়টি সমাধান করুক। তারা পাল্টাপাল্টি প্রতিক্রিয়ায় জড়িয়েছে, আশা করি এখন থামবে।’ ওভাল অফিসে প্রেসিডেন্ট ট্রাম্প আরও বলেন, ‘আমরা দুই দেশের সঙ্গেই খুব ভাল সম্পর্ক বজায় রেখেছি। আমি চাই এই সহিংসতা থেমে যাক।’ তিনি আরও যোগ করেন, ‘যদি আমি কোনোভাবে সাহায্য করতে পারি, আমি অবশ্যই তা করব।’…
নিজে কোনো সংঘাতে না থাকলেও উপমহাদেশে যে রণদামামা, তাতে মাত্রই স্বৈরতন্ত্র দূর করে গণতান্ত্রিক উত্তরণের পথে থাকা বাংলাদেশ কি কোনো ভূ-রাজনৈতিক সঙ্কটে পড়তে যাচ্ছে? এরকম প্রশ্ন উঠছে কারণ একদিকে পারমাণবিক শক্তির দু’ দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধাবস্থা, অন্যদিকে মিয়ানমারের রাখাইনে জান্তা বাহিনী ও সশস্ত্র বিদ্রোহীদের মধ্যে গৃহযুদ্ধ। বাংলাদেশের চারপাশ ঘিরে যুদ্ধের দামামা দক্ষিণ এশিয়াকে ক্রমশ ঠেলে দিচ্ছে একটি জটিল পরিস্থিতির দিকে। বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের জন্য একসঙ্গে দুই প্রান্তের যুদ্ধাবস্থা বহুমুখী চ্যালেঞ্জ সৃষ্টি করেছে। তবে, অতটা শঙ্কিত না হতে বলছেন কেউ কেউ। বিশিষ্ট আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ইমতিয়াজ আহমেদ বলেন: ভারত ও পাকিস্তান দুই দেশেরই পারমাণবিক সক্ষমতা আছে। তবে সার্বিক পরিস্থিতি বিবেচনায়…
‘অন্তর্বর্তী সরকারের টার্গেটে ৬৪০ জন সাংবাদিক’–ভারতের প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য হিন্দুর এমন ‘ভুয়া সংবাদের’ প্রতিবাদ জানাল সরকারের প্রেস উইং। বুধবার বিকেলে প্রেস উইং এক সংবাদ বিবৃতিতে বলেছে, ‘সম্প্রতি দ্য হিন্দু পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে নয়াদিল্লিভিত্তিক সংগঠন রাইটস অ্যান্ড রিস্কস অ্যানালাইসিস গ্রুপ (আরআরএজি) বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ৬৪০ জন সাংবাদিককে টার্গেট করেছে বলে দাবি করেছে, যা অত্যন্ত বিভ্রান্তিকর এবং অসত্য।’ এতে বলা হয়, ‘গত জুলাই গণঅভ্যুত্থানে শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকারের নৃশংস ও দুর্নীতিগ্রস্ত শাসনব্যবস্থা উৎখাতের পর থেকে, আওয়ামী লীগ সরকারের সঙ্গে যুক্ত বা তাদের সুবিধাভোগী বলে মনে করা অনেক সাংবাদিক বিভিন্ন মহল থেকে চাপের মুখে পড়েছেন। অনেকেই আওয়ামী লীগের শাসন আমলে উদ্দেশ্যপ্রণোদিতভাবে…
ভারত ও পাকিস্তানের মধ্যেকার ক্রমবর্ধমান উত্তেজনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। বুধবার এক সংক্ষিপ্ত সংবাদ বিজ্ঞপ্তিতে দুই দেশকে শান্ত থাকার পাশাপাশি সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে জানানো হয়, ‘বাংলাদেশ সরকার ভারত ও পাকিস্তানের মধ্যকার উদ্ভূত পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে।’ এতে বলা হয়, ‘আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের স্বার্থে বাংলাদেশ আশাবাদী যে এই উত্তেজনা কূটনৈতিকভাবে নিরসন হবে এবং শান্তি ফিরে আসবে, যা দক্ষিণ এশিয়ার মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’ বুধবার রাতে ভারতীয় ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তানে ‘বেসামরিক নাগরিক’ নিহতের সংখ্যা বেড়ে অন্তত ২৬ এবং আরও ৪৬ জন আহত হয়েছেন। পাক সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ…

