এবার লাহরে ড্রোন ভূপতিত

এবার লাহরে ড্রোন ভূপতিত
লাহোরের মনোরম ফয়েজ বখশ চত্বর। ছবি: উইকি
Advertisement
Advertisement

পাকিস্তানের পূর্বাঞ্চলীয় শহর লাহোরে বৃহস্পতিবার ভোরে একটি নৌবাহিনীর বিমানঘাঁটির কাছে দেশটির প্রতিরক্ষা বাহিনী একটি ভারতীয় ড্রোন ভূপতিত করেছে বলে দেশটির পুলিশ ও নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন।

বুধবার রাতে ভারতের ক্ষেপনাস্ত্র হামলার জের কাটতে না কাটতেই এই ড্রোন ভূপাতিতের খবর এল। ওই হামলার পর ভারত ও পাকিস্তানের কাশ্মীর সীমান্তে বিপুল সংখ্যক সেনা মোতায়েনের পাশাপাশি সেখানের গ্রাম থেকে হাজার হাজার মানুষকে সরিয়ে নিচ্ছে ভারত।

বার্তা সংস্থা এপি জানায়, পাকিস্তানের পাঞ্জাব ও পাকিস্তান-শাসিত কাশ্মীরে বুধবার রাতের ক্ষেপনাস্ত্র হামলায় নারী ও শিশুসহ ৩১ জন বেসামরিক নাগরিক নিহত হন বলে ইসলামাবাদ দাবি করেছে।

স্থানীয় পুলিশ কর্মকর্তা মোহাম্মদ রিজওয়ান জানান, লাহোরের ওয়ালটন নামক আবাসিক এলাকায় — যেখানে সেনাবাহিনীর স্থাপনাও রয়েছে — সেখানে একটি ড্রোন ভূপাতিত করা হয়।

আরও পড়ুন

স্থানীয় গণমাধ্যম আরও জানিয়েছে, পাঞ্জাব প্রদেশের অন্যান্য দুটি শহরেও আরও দুটি ড্রোন গুলি করে নামানো হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে দুই নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, প্রতিরক্ষা বাহিনী একটি ছোট ভারতীয় ড্রোন গুলি করে ভূপাতিত করে। ড্রোনটি সশস্ত্র ছিল কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

তবে ভারতের পক্ষ থেকে নতুন করে কোনো ড্রোন পাঠানোর কথা স্বীকার করা হয়নি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad