জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের জামিন স্থগিত করেছে আপিল বিভাগ। রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত এই আদেশ দেয়। হাইকোর্টের রায়ের অনুলিপি প্রকাশ ও নিয়মিত ‘লিভ টু আপিল’ দায়ের না হওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ দেওয়া হয়েছে। চেম্বার আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নী জেনারেল ব্যারিস্টার অনিক আর হক। এর আগে, বিকেলে বিচারপতি মো. আতোয়ার রহমান খান ও বিচারপতি মো. আলী রেজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তার জামিন আবেদন মঞ্জুর করেন। গত ২৩ এপ্রিল হাইকোর্টে চিন্ময়ের পক্ষে জামিন আবেদন করেন আরেক আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য।…
Author: টাইমস রিপোর্ট
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলশানে ভ্যানচালক জব্বার আলী হাওলাদারকে গুলি করে হত্যাচেষ্টার মামলায় অভিনেতা সিদ্দিকুর রহমানের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার এসআই আব্দুস সালাম বুধবার (৩০ এপ্রিল) সিদ্দিকুরের ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছানাউল্ল্যাহ ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন। মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেলে বেইলি রোড এলাকায় ‘ফ্যাসিবাদের দোসর’ আখ্যা দিয়ে বিক্ষুব্ধ কয়েকজন সিদ্দিককে মারধর ও হেনস্তা করে। এতে তার টিশার্ট ছিঁড়ে যায় বলে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে। পরে পরে তাকে রমনা থানা সোপর্দ করা হলে থেকে সেখান থেকে গুলশান থানায় স্থানান্তর করা হয়। ২০২৪…
জাতীয় পতাকা অবমাননার অভিযোগে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলায় ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে জামিন দিয়েছে হাইকোর্ট। বুধবার (৩০ এপ্রিল) বিচারপতি মো. আতোয়ার রহমান খান ও বিচারপতি মো. আলী রেজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তার জামিন আবেদন মঞ্জুর করেন। চিন্ময়ের আইনজীবী প্রলাদ দেবনাথ সাংবাদিকদের বলেন, ‘হাইকোর্টের আদেশের ভিত্তিতে তিনি কারাগার থেকে মুক্তি পাবেন বলে আশা করছি, যদি না আপিল বিভাগ হাইকোর্টের আদেশ স্থগিত করে।’ গত ২৩ এপ্রিল হাইকোর্টে চিন্ময়ের পক্ষে জামিন আবেদন করেন আরেক আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য। তিনি জানান, চিন্ময় কৃষ্ণ দাস দীর্ঘদিন ধরে অসুস্থ এবং বিচারিক প্রক্রিয়া ছাড়াই কারাবন্দি রয়েছেন। তবে তখন হাইকোর্ট জামিন মঞ্জুর করেননি। ২০২৩ সালের…
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস গত বছরের বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য বিশেষ আবাসন প্রকল্পে নির্মিত ঘর বিতরণ করেছেন। বুধবার (৩০ এপ্রিল) সকালে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি গত বছরের আগস্ট-সেপ্টেম্বর মাসে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের কয়েকটি জেলার বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে এসব ঘর বিতরণ করেন। বার্তা সংস্থা বাসস জানায়, গত বছরের ওই বন্যায় অনেক মানুষ গৃহহীন হয়ে পড়ে। প্রাথমিকভাবে বেশি ক্ষতিগ্রস্ত জেলা ফেনী, নোয়াখালী, কুমিল্লা ও চট্টগ্রাম। অসংখ্য বাড়িঘর সম্পূর্ণরূপে ও আংশিক ক্ষতিগ্রস্ত হয়। ফলে অনেক মানুষ গৃহহীন হয়ে পড়েন। যে সব পরিবারের বাড়ি সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়েছে, অর্থাৎ যাদের ঘর নির্মাণের সামর্থ্য নেই, এ রকম তিনশটি পরিবারকে সরকারের পক্ষ থেকে ঘর পুনর্নির্মাণ…
ভারত-পাকিস্তান পরিস্থিতির মধ্যে যুদ্ধের জন্য প্রস্তুতি না নেওয়াটা ‘আত্মঘাতী’ এবং প্রস্তুতি নিতে হলে ‘আধাআধি প্রস্তুতি’র কোনো জায়গা নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। বুধবার (৩০ এপ্রিল) বাংলাদেশ বিমান বাহিনী আয়োজিত ‘আকাশ বিজয়’ মহড়া শেষে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। ড. ইউনূস বলেন, ‘অনেকের মতো আমিও যুদ্ধবিরোধী মানুষ। পৃথিবীতে যুদ্ধ হোক, এটা কামনা করি না। যুদ্ধ প্রস্তুতি অনেক সময় যুদ্ধের দিকে নিয়ে যায়। কাজেই যুদ্ধ প্রস্তুতি নিয়েও একটা ঘোরতর আপত্তি।’ তিনি বলেন, ‘কিন্তু এমন বিশ্বে আমরা বাস করি, প্রতিনিয়ত যুদ্ধের হুমকি আমাদের ঘিরে থাকে। সেখানে প্রস্তুতি না নিয়ে থাকাটা অসম্ভব হয়ে পড়ে।’ প্রধান উপদেষ্টা বলেন, ‘আমাদেরই…
কাশ্মিরের পাহেলগামে হামলার জেরে পরমাণু শক্তিধর দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তান এখন যুদ্ধের মুখোমুখি রয়েছে বলে আশঙ্কা করছে আন্তর্জাতিক মহল। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশটির সশস্ত্র বাহিনীকে ‘সময়, লক্ষ্যবস্তু ও হামলার পদ্ধতি নির্ধারণে’ পূর্ণ স্বাধীনতা দিয়েছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও প্রতিরক্ষা বাহিনীর প্রধান জেনারেল অনিল চৌহানের সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্ত জানান মোদি। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ একে ‘সামরিক আগ্রাসনের সম্ভাব্য পূর্বাভাস’ উল্লেখ করে জানান, পাকিস্তানের বাহিনী ‘সর্বোচ্চ সতর্কতা’য় রয়েছে এবং দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়লে ‘কৌশলগত জবাব’ দেওয়া হবে। পাহেলগামে ২২ এপ্রিলের বন্দুক হামলায় ২৬ জন নিহত হন, যাদের অধিকাংশই ছিলেন পর্যটক।…
জুলাই গণহত্যা নিয়ে সংবাদ সম্মেলনে প্রশ্ন করার কারণে তিন সাংবাদিককে চাকরিচ্যুত করার অভিযোগ ‘হাস্যকর’ বলে মন্তব্য করেছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। তার দাবি, এ ঘটনায় ‘প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো রকম সংশ্লিষ্টতা’ তার নেই। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে ফেসবুক পোস্টে নিজের অবস্থান তুলে ধরেন সংস্কৃতি উপদেষ্টা। পোস্টে ফারুকী বলেন, ‘ম্যাস মার্ডার ডিনায়ালের (গণহত্যা অস্বীকার) একটা সূক্ষ্ম চেষ্টা থেকে সোমবারের (২৮ এপ্রিল) প্রেস কনফারেন্সে যে কথাগুলা বলেছেন তিনজন সাংবাদিক, সেই কথাগুলা জুলাই দেখেছে এমন যে কোনো সেনসেটিভ মানুষকেই আহত করতে পারে। যে মা তার সন্তান হারিয়েছেন মাত্র আট মাস আগে, যে সন্তান খুনির গুলিতে আহত হয়েছে, যে বোন-যে ভাই শহীদ হওয়ার…
ভারতের কলকাতার একটি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১৪ জন মারা গেছেন। নিহতদের মধ্যে রয়েছেন ১১ জন পুরুষ, এক মহিলা এবং দুই শিশু। পুলিশ সূত্রের বরাত দিয়ে আজকাল ডটকমের খবরে বলা হয়, নিহত ১৪ জনের মধ্যে ৮ জনের দেহ শনাক্ত করা হয়েছে। বাকিদের শনাক্ত করার কাজ চলছে। এ ঘটনায় আহত ১৩ জনের মধ্যে ১২ জনকেই প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। হাসপাতালে ভর্তি রয়েছেন এক জন। নিহতদের পরিবারকে ২ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আহতদের ক্ষতিপূরণ হিসাবে দেওয়া হবে ৫০ হাজার টাকা। ফায়ার সার্ভিস জানিয়েছে, মঙ্গলবার (২৯ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ মধ্য কলকাতার বড়বাজারের মেছুয়ার ফলপট্টির…
ভারত আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে পাকিস্তানে সামরিক হামলা চালাতে পারে বলে আশংকা প্রকাশ করেছেন পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার। তার দাবি, এমন ‘বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য’ তাদের কাছে রয়েছে। বুধবার (৩০ এপ্রিল) বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। তারার এক্স পোস্টে লেখেন, ‘ভারত পহেলগামের সাম্প্রতিক হামলাকে অজুহাত হিসেবে ব্যবহার করে পাকিস্তানে হামলার পরিকল্পনা করছে। আমাদের কাছে এই সম্পর্কিত নিশ্চিত গোয়েন্দা তথ্য রয়েছে।’ তিনি আরও বলেন, ‘যেকোনো ধরনের আগ্রাসনের কড়া জবাব দেওয়া হবে। এ ধরনের হামলা এই অঞ্চলের স্থিতিশীলতাকে ঝুঁকির মুখে ফেলবে এবং তার জন্য পুরোপুরি দায়ী থাকবে ভারত।’ সম্প্রতি ভারতের কাশ্মীর অঞ্চলের পর্যটন কেন্দ্র পাহেলগামে বন্দুক হামলায় ২৬…
রাখাইন সংকট সমাধানে বাংলাদেশের ‘নতুন কৌশলের’ প্রশংসা করেছেন জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি। একই সঙ্গে মিয়ানমারে অবনতিশীল মানবিক পরিস্থিতি মোকাবেলায় জরুরি আন্তর্জাতিক হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন তিনি। গ্র্যান্ডি হুঁশিয়ারি দিয়েছেন, দেশটিতে দীর্ঘস্থায়ী অচলাবস্থা পুরো অঞ্চলজুড়ে অস্থিরতা বাড়াতে পারে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে দেওয়া বক্তব্যে গ্র্যান্ডি বলেন, ‘মিয়ানমার সেনাবাহিনী (তাতমাদাও) ও বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর মধ্যে চলমান সংঘর্ষ এবং সাম্প্রতিক ভূমিকম্প দেশটির মানুষের দুর্ভোগ বাড়িয়ে তুলেছে।’ বিশেষ করে রোহিঙ্গা জনগোষ্ঠীর দুর্দশা চরমে পৌঁছেছে বলে উল্লেখ করেন তিনি। ‘বাংলাদেশে কক্সবাজারসহ আশেপাশে এখন ১২ লাখের বেশি রোহিঙ্গা শরণার্থী মানবেতর জীবনযাপন করছেন। বছরের পর বছর আশ্রয় দেওয়ার জন্য আমরা বাংলাদেশের জনগণের প্রতি কৃতজ্ঞ,’ বলেন তিনি। গ্র্যান্ডি…

