জামিন পেলেন ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাস

জামিন পেলেন ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাস
ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাস। ফাইল ছবি, সংগৃহীত
Advertisement
Advertisement

জাতীয় পতাকা অবমাননার অভিযোগে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলায় ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে জামিন দিয়েছে হাইকোর্ট।

বুধবার (৩০ এপ্রিল) বিচারপতি মো. আতোয়ার রহমান খান ও বিচারপতি মো. আলী রেজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তার জামিন আবেদন মঞ্জুর করেন।

চিন্ময়ের আইনজীবী প্রলাদ দেবনাথ সাংবাদিকদের বলেন, ‘হাইকোর্টের আদেশের ভিত্তিতে তিনি কারাগার থেকে মুক্তি পাবেন বলে আশা করছি, যদি না আপিল বিভাগ হাইকোর্টের আদেশ স্থগিত করে।’

গত ২৩ এপ্রিল হাইকোর্টে চিন্ময়ের পক্ষে জামিন আবেদন করেন আরেক আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য। তিনি জানান, চিন্ময় কৃষ্ণ দাস দীর্ঘদিন ধরে অসুস্থ এবং বিচারিক প্রক্রিয়া ছাড়াই কারাবন্দি রয়েছেন। তবে তখন হাইকোর্ট জামিন মঞ্জুর করেননি।

২০২৩ সালের ৩১ অক্টোবর চট্টগ্রামের চান্দগাঁও থানা এলাকার মোহরা ওয়ার্ড বিএনপির তৎকালীন সাধারণ সম্পাদক ফিরোজ খান কোতোয়ালি থানায় চিন্ময় কৃষ্ণ দাসসহ ১৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করেন। পরবর্তীতে ফিরোজ খানকে বিএনপি থেকে অব্যাহতি দেওয়া হয়।

মামলাটিতে চিন্ময়সহ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়, যা নিয়ে সামাজিক মাধ্যমে বেশ আলোচনা-সমালোচনার সৃষ্টি করে। এ নিয়ে সোচ্চার হয় ভারতের গণমাধ্যম ও সে দেশের কয়েকটি মৌলবাদী সংগঠন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad