সাভারে ম্যাজিস্ট্রেট পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার ৩

সাভারে ম্যাজিস্ট্রেট পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার ৩
সাভারের চাপাইন এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে চাঁদাবাজি করার সময় পুলিশের হাতে গ্রেপ্তার তিন ব্যক্তি। ছবি: টাইমস
Advertisement
Advertisement

ঢাকার সাভারে নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে সাভার সদর ইউনিয়নের চাপাইন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আবু বক্কর সিদ্দিক (৩৯), মঞ্জুরুল হক মঞ্জু (৫২) ও এফ রহমান রুপক (৪৮)। এ সময় পিন্টু (৪৮) নামে আরও একজন পালিয়ে যান।

থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিরা সাভারের বিভিন্ন এলাকায় কখনো নিজেদের নির্বাহী ম্যাজিস্ট্রেট, কখনো সাংবাদিক আবার কখনো সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয় দিয়ে চাঁদাবাজি করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।

সূত্র জানিয়েছে, চক্রটি প্রথম সারির পত্রিকাসহ বিভিন্ন পত্রিকা ও টেলিভিশনের পরিচয়পত্র তৈরি করে নিজেদের ওই প্রতিষ্ঠানের সাংবাদিক হিসেবে পরিচয় দিত। তারা সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে নানা অভিযোগ তুলে চাঁদা দাবি করতেন বলে জানা গেছে।

আরও পড়ুন

বৃহস্পতিবার চাপাইন এলাকায় ম্যাজিস্ট্রেট পরিচয়ে এক ব্যবসায়ীর কাছে বড় অঙ্কের চাঁদা দাবি করা হয় বলে সূত্র জানায়। চাঁদা না দিলে ব্যবসায়ীকে সাজা দেওয়ার হুমকি দেওয়া হয়। চক্রের সদস্যরা ঢাকা থেকে ম্যাজিস্ট্রেট নিয়ে এসেছেন বলে জানিয়ে তাদের একজনকে ম্যাজিস্ট্রেট হিসেবে পরিচয় করিয়ে দেন।

বিষয়টি স্থানীয়দের সন্দেহ হলে তারা ওই ব্যক্তিদের আটক করে মারধর করে সাভার মডেল থানা-পুলিশের কাছে হস্তান্তর করেন।

সাভার মডেল থানার এসআই আব্বাস উদ্দিন জানান, এ ঘটনায় মামলা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad