ঝিনাইদহের মহেশপুরে চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে আব্দুল মান্নান (৬৫) নামে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ।
শনিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও শিশুটির স্বজনরা জানান, দুপুরে বাড়ির পাশে খেলছিল শিশুটি। এ সময় আব্দুল মান্নান লেবু খাওয়ানোর প্রলোভন দেখিয়ে তাকে নিজের বাড়ির রান্নাঘরে নিয়ে যান। সেখানে শিশুটিকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ উঠেছে।
বিষয়টি টের পেয়ে শিশুটির মা দ্রুত ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করেন। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশকে খবর দেন তিনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আব্দুল মান্নানকে আটক করে।
মহেশপুর থানার ওসি মেহেদী হাসান জানান, ঘটনায় প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। শিশুটিকে চিকিৎসার জন্য ঝিনাইদহ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।


