ইতিহাসের সবচেয়ে আনন্দঘন ভোট চলছে: জামায়াত

ইতিহাসের সবচেয়ে আনন্দঘন ভোট চলছে: জামায়াত
সংবাদ সম্মেলনে কথা বলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। ছবি: টাইমস
Advertisement
Advertisement

বেশকিছু জায়গায় অনিয়মের অভিযোগ পাওয়া গেলেও জনগণ ইতিহাসের সবচেয়ে আনন্দঘন পরিবেশে ভোট দিচ্ছেন বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।

বৃহস্পতিবার বেলা ১১টায় রাজধানী ঢাকার মগবাজারে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

জামায়াতের মিডিয়া বিভাগের প্রধান হিসেবে দায়িত্বরত জুবায়ের বলেন, ‘নোয়াখালীর হাতিয়া, কুমিল্লা ও ভোলায় কয়েকটি কেন্দ্রে অনিয়মের অভিযোগ পাওয়া যাচ্ছে। সেখানে জামায়াতের পোলিং এজেন্টদের মারধর করা হয়েছে। অনেক জায়গায় ভোটকেন্দ্রে প্রবেশ করতেও বাধা দেওয়া হচ্ছে।’

তিনি হুঁশিয়ার করে বলেন, ‘মিডিয়া ট্রায়ালের এর মাধ্যমে জামায়াতের বিজয় ঠেকিয়ে দেওয়া যাবে না‌।’

আরও পড়ুন

গণমাধ্যমের কাছে নিরপেক্ষ ভূমিকা আশা করে তিনি বলেন, ‘জামায়াত কোন বিশেষ দলের মুখপাত্র হিসেবে গণমাধ্যমকে দেখতে চায় না। যেসব গণমাধ্যম চব্বিশে ফ্যাসিবাদের পক্ষে কাজ করেছে তারা আবারও গণমানুষের বিপক্ষে দাড়িয়েছে যা হতাশাজনক।’

নির্বাচনের ফলাফল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে জনগণ তার উপযুক্ত জবাব দেবে বলেও হুঁশিয়ার করেন এই জামায়াত নেতা।

আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। ছবি: টাইমস

এদিকে নির্বাচন সুষ্ঠু হলে জনগণের রায় মেনে নেওয়া হবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, ‘দুই একটি জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। তবে সেটা আমরা বড় করে দেখছি না। সুষ্ঠু নির্বাচন হলে, জামায়াতে ইসলামী বিজয়ের আশাবাদী।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad