দাঁড়িপাল্লার সমর্থককে গলাধাক্কার অভিযোগ, তাঁতীদল নেতা গ্রেপ্তার

দাঁড়িপাল্লার সমর্থককে গলাধাক্কার অভিযোগ, তাঁতীদল নেতা গ্রেপ্তার
অভিযুক্ত তাঁতীদল নেতা। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

দাঁড়িপাল্লা প্রতীকের এক বৃদ্ধ সমর্থককে গলা ধাক্কা দেওয়ার অভিযোগে উখিয়া উপজেলা তাঁতীদলের সভাপতি আমিনুল হক আমিন ওরফে বাট্টা আমিনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। তিনি প্রকাশ্যে ভোটারদের টাকা বিতরণ করছিলেন বলেও অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার সকালে উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের পাগলির বিল ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সেনাবাহিনী ওই নেতাকে আটক করলেও এখনো পুলিশের কাছে হস্তান্তর করেনি।

এর আগেও ধানের শীষ প্রতীকের পক্ষে প্রকাশ্যে ভোট কেনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে বাট্টা আমিনকে টাকা বিতরণ করতে দেখা যায়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad