রুমিন ফারহানার এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ

রুমিন ফারহানার এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ
রুমিন ফারহানা। ফাইল ছবি
Advertisement
Advertisement

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা বিনা কারণে তার তিন কর্মীকে আটক ও নয়টি ভোটকেন্দ্র থেকে তার এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ করেছেন।

বৃহস্পতিবার সকাল সোয়া ৯টার দিকে শাহবাজপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটদান শেষে সাংবাদিকদের কাছে তিনি এ অভিযোগ করেন।

খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল বুধবার দিবাগত রাত একটার পর আশুগঞ্জ উপজেলার নোয়াগাঁও পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে আনোয়ার হোসেন মৃধা ও নূর আলমকে আটক করে পুলিশ। অন্যদিকে, আশুগঞ্জের দুর্গাপুর ইউনিয়নের সোহাগপুর আছিয়া সফিউদ্দীন আদর্শ মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে নাছির মুন্সি নামের একজনকে আটক করা হয়। এই তিনজনই রুমিন ফারহানার সমর্থক বলে জানা গেছে। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া জানান, ভোটকেন্দ্রের নিরাপত্তার স্বার্থে তাদেরকে আটক করা হয়েছে।

উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে ৯ জন প্রার্থী থাকলেও স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা ও বিএনপি জোটের প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবিবের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। এর আগে জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য জিয়াউল হক মৃধা গত রোববার নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad