ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার পদমর্যাদার তিন কর্মকর্তার দায়িত্বে রদবদল আনা হয়েছে। এর মধ্যে গোয়েন্দা (ডিবি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. রেজাউল করিমকে ক্রাইম উত্তরা বিভাগে এবং ক্রাইম উত্তরা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মির্জা তারেক আহমেদ বেগকে ডিবি রমনা বিভাগের ভারপ্রাপ্ত ডিসি হিসেবে বদলি করা হয়েছে।
বুধবার ডিএমপির কমিশনার মোসলেহ উদ্দিন আহমদের সই করা অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।
আদেশ অনুযায়ী, গোয়েন্দা-রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. রেজাউল করিমকে উত্তরা বিভাগের উপ-কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।
এ ছাড়া সিটি-স্পেশাল অ্যাকশন গ্রুপ বিভাগের উপ-কমিশনার মো. জাহেদ পারভেজ চৌধুরীকে সিটি-রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের উপ-কমিশনার করা হয়েছে।
অন্যদিকে উত্তরা বিভাগের উপ-কমিশনার (ভারপ্রাপ্ত) মির্জা তারেক আহমেদ বেগকে গোয়েন্দা-রমনা বিভাগের উপ-কমিশনার (ভারপ্রাপ্ত) হিসেবে পদায়ন করা হয়েছে।
আদেশে বলা হয়েছে, জনস্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই পদায়ন কার্যকর থাকবে। একই সঙ্গে আদেশটি অবিলম্বে কার্যকর হবে।


