বিসিএস (পুলিশ) ক্যাডারের চার কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি ও পদায়ন করা হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে রোববার এ বিষয়ে প্রজ্ঞাপনে জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এতে সই করেন উপসচিব তৌছিফ আহমেদ।
বদলির আদেশ পাওয়া পুলিশ কর্মকর্তারা হলেন- বাগেরহাটের পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার, চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান, ঢাকার পুলিশ অধিদপ্তরের পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম ও ঢাকায় পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার।
প্রজ্ঞাপন অনুযায়ী, মোহাম্মদ নাছের রিকাবদার ও মোহাম্মদ রুহুল কবীর খানকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপপুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। মো. জামিরুল ইসলামকে বাগের হাটের পুলিশ সুপার এবং মেহেদী শাহরিয়ারকে চুয়াডাঙ্গার পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।
জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয়েছে প্রজ্ঞাপনে।


