আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আর কোনো আশঙ্কা নেই বলে মনে করেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

রোববার দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে। নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসবে, বিভিন্ন দলের মিছিল-মিটিংয়ের সংখ্যা বেড়ে যাবে। আমরা যখন দায়িত্ব নিয়েছি, তখন আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির মধ্যেই ছিল। আমাদের গত দেড় বছরের প্রচেষ্টায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে।’

ভূমিকম্পের সময় আতঙ্কিত না হয়ে করণীয় বিষয়ে সবাইকে সচেতন থাকার অনুরোধ জানিয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘ভূমিকম্প নিয়ে কোনো দেশে আগাম সতর্কতা আছে কিনা- আমার জানা নেই। তবে অনেক দেশ কিছু অ্যাপ তৈরি করেছে যার মাধ্যমে ভূমিকম্পের ১০ সেকেন্ড আগেই সতর্কতামূলক বার্তা জানানো হয়। আমাদের দেশেও এ ধরনের আগাম সতর্কতামূলক মোবাইল অ্যাপ চালু করা যায় কিনা- সে বিষয়ে চিন্তাভাবনা চলছে।’

আরও পড়ুন

‘আমাদের দেশে বিশেষ করে নগর এলাকায় উন্মুক্ত বা খোলা জায়গার যথেষ্ট অভাব রয়েছে। তাছাড়া জলাশয় ভরাট করে ভবন নির্মাণ করা হচ্ছে। ভূমিকম্প প্রতিরোধে আমাদের এসব বিষয়ে নজর দিতে হবে’, যোগ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এসময় সংশ্লিষ্ট সবাইকে বিল্ডিং কোডে মেনে ভবন নির্মাণেরও আহ্বান জানান তিনি।

ভূমিকম্প, অগ্নিকাণ্ডসহ বিভিন্ন দুর্যোগের সময়ে ফায়ার সার্ভিসের সক্ষমতা বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘সাম্প্রতি আগুনের বেশকিছু ঘটনায় ফায়ার সার্ভিস ডিপার্টমেন্ট যথেষ্ট সক্ষমতার পরিচয় দিয়েছে। আমরা ফায়ার সার্ভিসের সক্ষমতা বৃদ্ধিতে আরও কাজ করছি। তবে বড় ধরনের ভূমিকম্প হলে সেটা ভিন্ন বিষয়। সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।’

 

 

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad