কুষ্টিয়ায় গ্রামীণ ব্যাংকের এরিয়া অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শহরের পিটিআই রোডের এরিয়া অফিসে শনিবার রাতে এ ঘটনা ঘটে।
ব্যাংকের কর্মকর্তা বিপ্লব দাস বলেন, ‘সকালে অফিসে এসে তারা দেখতে পান, ব্যাংকে আগুন দেওয়া হয়েছে। এতে সাইনবোর্ডসহ বারান্দার গ্রিলের কিছু অংশ পুড়ে গেছে। তবে ব্যাংকের ভেতরে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।’
কুষ্টিয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
গত কয়েকদিন ধরেই দেশের বিভিন্ন স্থান থেকে গ্রামীণ ব্যাংকের বিভিন্ন কার্যালয় ও শাখায় আগুন দেওয়ার খবর পাওয়া যাচ্ছে।


