শিশুখাদ্যে ক্ষতিকর রং ও শিল্পকারখানার লবণ, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

শিশুখাদ্যে ক্ষতিকর রং ও শিল্পকারখানার লবণ, দুই প্রতিষ্ঠানকে জরিমানা
Advertisement
Advertisement

মুন্সিগঞ্জে শিশুদের জন্য তৈরি কাঁচা চিপসে ক্ষতিকর কৃত্রিম রং ও শিল্পকারখানায় ব্যবহৃত লবণ মেশানোর দায়ে দুই প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ২ হাজার ৫০০ কেজি চিপস জব্দ করে ধ্বংস এবং কারখানা দুটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

সোমবার মুন্সিগঞ্জ সদর উপজেলার দশকানি এলাকায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউটের (বিএসটিআই) নারায়ণগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ ব্যবস্থা নেন।

জরিমানা করা প্রতিষ্ঠান দুটি হলো রাজধানী চিপস ও ভাই ভাই চিপস।

অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠান দুটি অস্বাস্থ্যকর পরিবেশে ক্ষতিকর সিনথেটিক রং ও ইন্ডাস্ট্রিয়াল সল্ট ব্যবহার করে শিশুদের জন্য কাঁচা চিপস তৈরি করছে।

এ ছাড়া উৎপাদিত চিপসের বস্তা ও মোড়কে কোনো ধরনের লেবেল বা পণ্যের পরিচিতি-সংক্রান্ত তথ্য ছাড়াই সেগুলো বিক্রি, বিতরণ ও বাজারজাত করা হচ্ছিল।

আরও পড়ুন

এসব অনিয়মের জন্য ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪২ ধারায় দুই প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

আদালতের নির্দেশে ক্ষতিকর রং ও শিল্পকারখানার লবণ মেশানো ২ হাজার ৫০০ কেজি কাঁচা চিপস জব্দ করে বিএসটিআইয়ের নারায়ণগঞ্জ আঞ্চলিক কার্যালয় ধ্বংস করে।

একই সঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে মুন্সিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি কারখানা দুটির বিদ্যুৎ সংযোগ তাৎক্ষণিকভাবে বিচ্ছিন্ন করে দেয়।

মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর ফারুক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

অভিযানে উপস্থিত ছিলেন বিএসটিআইয়ের নারায়ণগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক ও কার্যালয়প্রধান কে এম হানিফ, সহকারী পরিচালক মো. রাকিবুল আলম, ফিল্ড অফিসার মো. ইয়াছির আরাফাত এবং পরিদর্শক মো. হাফিজুর রহমান।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad